অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে ১৮ জনের চাকরির সুযোগ

· Prothom Alo

দেশের বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ’ (এএইউবি) বিভিন্ন ক্যাটাগরিতে কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১২টি ভিন্ন পদে মোট ১৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৭ জুন পর্যন্ত ডাকযোগে বা ই-মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন।

Visit esporist.com for more information.

পদ ও বেতন কাঠামো

১.পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন): পদ ১টি, গ্রেড-৩, বেতন স্কেল ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা।

২. উপ-পরীক্ষা নিয়ন্ত্রক: পদ ১টি, গ্রেড-৫, বেতন স্কেল ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা।

৩. উপ-পরিচালক (পাবলিক রিলেশন): পদ ১টি, গ্রেড-৫, বেতন স্কেল ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা।

৪. উপ-পরিচালক (অর্থ ও হিসাব): পদ ১টি, গ্রেড-৫, বেতন স্কেল ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা।

৫. সহকারী পরিচালক: পদ ১টি, গ্রেড-৭, বেতন স্কেল ২৯,০০০-৬৩,৪১০ টাকা।

৬.সেকশন অফিসার: পদ ২টি, গ্রেড-৯, বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা।

৭.ল্যাব টেকনিশিয়ান: পদ ২টি, গ্রেড-১১, বেতন স্কেল ১২,৫০০-৩০,২৩০ টাকা।

৮. স্টোর কিপার: পদ ১টি, গ্রেড-১৩, বেতন স্কেল ১১,০০০-২৬,৫৯০ টাকা।

৯. ক্যাটালগার: পদ ১টি, গ্রেড-১৪, বেতন স্কেল ১০,২০০-২৪,৬৮০ টাকা।

১০. অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট: পদ ১টি, গ্রেড-১৬, বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা।

১১. ল্যাব অ্যাটেনড্যান্ট: পদ ৩টি, গ্রেড-১৯, বেতন স্কেল ৮,৫০০-২০,৫৭০ টাকা।

১২. অফিস সহায়ক: পদ ৩টি, গ্রেড-২০, বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা।

আবেদনের নিয়ম ও সময়সীমা

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে ডাকযোগে অথবা [email protected] ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে। আবেদন ফরম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.aaub.edu.bd) থেকে সংগ্রহ করা যাবে। পদের গ্রেড অনুযায়ী ৫০ থেকে ২০০ টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার যুক্ত করতে হবে।

আবেদনের শেষ সময়: ৭ জুন ২০২৬।

Read full story at source