সংখ্যায় আর্সেনালের ইতিহাস গড়ার গল্প
· Prothom Alo
২০ বছর পর আবারও চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠল আর্সেনাল। কোচ মিকেল আরতেতার হাত ধরে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে এখন ইংলিশ ক্লাবটি। ফাইনাল জিতলেই নতুন এক সূর্যোদয়ের সাক্ষী হবে আর্সেনাল। গতকাল রাতে সেমিফাইনাল ফিরতি লেগে আতলেতিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়ে (দুই লেগ মিলিয়ে ২-১) ফাইনালে ওঠার পথে বেশ কিছু রেকর্ড নিজেদের করে নিয়েছে আরতেতার দল। সংখ্যার গল্পে জেনে নেওয়া যাক সেসব কীর্তি।১
আর্সেনাল চ্যাম্পিয়নস লিগে এক আসরে সর্বোচ্চ ১৪ ম্যাচ অপরাজিত থাকার নতুন রেকর্ড গড়েছে। এর আগে ২০২৩-২৪ মৌসুমে রিয়াল মাদ্রিদ ১৩ ম্যাচে অপরাজিত থেকে রেকর্ড গড়েছিল, আর্সেনাল এখন সেটিও ছাড়িয়ে গেছে।
২আর্সেনাল তাদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে এবং ২০ বছর পর প্রথমবার এই কীর্তি গড়ল।
Visit betsport.cv for more information.
৪মিকেল আরতেতা চতুর্থ স্প্যানিশ কোচ, যিনি কোনো নন-স্প্যানিশ দলকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তুললেন। এর আগে এই কীর্তি গড়েছিলেন রাফায়েল বেনিতেজ (লিভারপুল), পেপ গার্দিওলা (ম্যানচেস্টার সিটি) ও লুইস এনরিকে (পিএসজি)।
৯চ্যাম্পিয়নস লিগে খেলা ১৪ ম্যাচের মধ্যে ৯টিতেই গোল হজম করেনি আর্সেনাল। এটি প্রতিযোগিতায় অন্য যেকোনো দলের চেয়ে বেশি।
১৪চ্যাম্পিয়নস লিগে টানা ১৪ ম্যাচ অপরাজিত থেকে আর্সেনাল এখন এই প্রতিযোগিতায় নিজেদের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েছে। এর আগে মার্চ ২০০৫ থেকে এপ্রিল ২০০৬ পর্যন্ত তারা টানা ১৩ ম্যাচ অপরাজিত ছিল, সেটিকেই তারা ছাড়িয়ে গেছে।
১৪চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে কোনো দল এক আসরে ১৪ বা এর বেশি ম্যাচ খেলেছে—এমন ঘটনা আছে ৪৪ বার। এর মধ্যে একমাত্র আর্সেনালই তাদের প্রথম ১৪ ম্যাচে অপরাজিত থাকতে পেরেছে।
১৪আর্সেনাল তারকা বুকায়ো সাকা এমিরেটস স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগে ১৪ ম্যাচে সরাসরি ১৪টি গোলে অবদান রেখেছেন। এর মধ্যে ৯ গোল করেছেন আর ৫ গোল করিয়েছেন।
১৫চ্যাম্পিয়নস লিগে এক আসরে ১৫টি আলাদা ম্যাচে গোল হজম করার বিব্রতকর রেকর্ডে ভাগ বসিয়েছে আতলেতিকো মাদ্রিদ। ১৬ ম্যাচের মধ্যে ১৫টিতে গোল খেয়েছে তারা। এর আগে বায়ার্ন মিউনিখ (১৯৯৯-০০) ১৬ ম্যাচের মধ্যে ১৫টিতে এবং বায়ার লেভারকুসেন (২০০১-০২) ১৭ ম্যাচের ১৫টিতে গোল হজম করেছিল।
২০২০০৬ সালের পর এই প্রথম চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে আর্সেনাল। ২০১৪ সালে আতলেতিকো মাদ্রিদের (আতলেতিকো ৪০ বছর পর ফাইনালে উঠেছিল) পর এটিই দীর্ঘতম বিরতির ঘটনা। ইংলিশ ক্লাবগুলোর মধ্যে ২০০৫ সালে লিভারপুলও ২০ বছর বিরতির পর ফাইনালে উঠেছিল।
৪১সব প্রতিযোগিতা মিলিয়ে এক মৌসুমে সর্বোচ্চ জয়ের ক্লাব রেকর্ড স্পর্শ করেছে আর্সেনাল—৪১ জয়। এর আগে ১৯৭০-৭১ মৌসুমেও তারা ৪১টি ম্যাচ জিতেছিল।