‘বই আমাদের চিন্তা ও মূল্যবোধকে সমৃদ্ধ করে’
· Prothom Alo

বিশ্ব বই দিবস উপলক্ষে আসিফ নজরুল রচিত মানবাধিকার বই নিয়ে পাঠচক্রের আসর করেছে গাজীপুর বন্ধুসভা। ২৩ এপ্রিল বিকেলে স্থানীয় প্রজন্ম পাঠাগারে এটি অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক আরিফ হোসেনের সঞ্চালনায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আসর শুরু হয়। পরিচয়পর্বের পর মানবাধিকার বইয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এতে মানবাধিকারের সংজ্ঞা ও ধারণা, ইতিহাস ও আন্তর্জাতিক স্বীকৃতি, মৌলিক অধিকারসমূহ, বাংলাদেশের পটভূমিতে মানবাধিকার চর্চা এবং মানবাধিকার লঙ্ঘনের কারণ ও তা রক্ষার উপায় তুলে ধরা হয়।
Visit h-doctor.club for more information.
গাজীপুর বন্ধুসভার সাধারণ সম্পাদক আরিফ হোসেন বলেন, ‘মানবাধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বই পড়ার অভ্যাস গড়ে তোলার জন্য এই পাঠচক্রের আয়োজন করা হয়েছে। বই আমাদের চিন্তা ও মূল্যবোধকে সমৃদ্ধ করে।’
সভাপতি বাবুল ইসলাম বলেন, ‘বই পড়ার মাধ্যমে জ্ঞান ও সচেতনতা বৃদ্ধি পায়। মানবাধিকার বিষয়ে এমন পাঠচক্র আমাদের দায়িত্ববোধকে আরও জাগ্রত করে।’
ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অধ্যাপক ও বন্ধুসভার উপদেষ্টা অসীম বিভাকর বলেন, ‘মানবাধিকার শুধু একটি তাত্ত্বিক বিষয় নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। এ বিষয়ে সচেতনতা তৈরি করা অত্যন্ত জরুরি।’
গাজীপুর বন্ধুসভার পাঠচক্রের আসর।প্রজন্ম পাঠাগারের কর্ণধার এবং বন্ধুসভার উপদেষ্টা এশরাকুল মজিদ আতিক বলেন, ‘এ ধরনের পাঠচক্র তরুণদের মধ্যে জ্ঞানচর্চা ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বই পড়ার মাধ্যমেই একটি সচেতন সমাজ গড়ে ওঠে।’
পাঠাগার ও পাঠচক্র সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, ‘আজকের পাঠচক্রে মানবাধিকারের বিভিন্ন দিক সম্পর্কে নতুনভাবে জানার সুযোগ হয়েছে। এমন আয়োজন নিয়মিত হলে আমাদের জ্ঞান আরও সমৃদ্ধ হবে, আমরা আরও উপকৃত হব।’
পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আবিদা সুলতানা, দপ্তর সম্পাদক মারফুয়া সিয়াম, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক ইতিহাস সরকার, ম্যাগাজিন সম্পাদক বিজয় মিয়া, বইমেলা সম্পাদক হিরু মিয়া, কার্যনির্বাহী সদস্য তাসনিম মকবুল, বন্ধু স্মৃতি আক্তার, কাইয়ুম সরকার, মাহামুদুর হাসান, ফাহিম আহামেদ, নাহিদ হাসান, মাহফুজা আক্তার, মাহফুজ পারভেজ, ইমন আহমেদ, বৃষ্টি আক্তার, রাহুল মিয়াসহ অন্য বন্ধুরা।
সাধারণ সম্পাদক, গাজীপুর বন্ধুসভা