যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি, জামিলের লাশ উদ্ধার

· Prothom Alo

যুক্তরাষ্ট্রে ১০ দিন ধরে নিখোঁজ দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর মধ্যে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার জামিল আহমেদ লিমনের (২৭) লাশ উদ্ধার করেছে পুলিশ। একইদিন নিখোঁজ হওয়া অপর শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির সন্ধান এখনো মেলেনি। জামিলের রুমমেট হিশাম আবুঘরবেহকে (২৬) গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে জামিলের মরদেহ উদ্ধার হয়। নাহিদাকে সর্বশেষ ১৬ এপ্রিল দেখা গিয়েছিল; তাঁর সন্ধান চলছে।

Visit bettingx.bond for more information.

Read full story at source