সিটি–আর্সেনালের সামনে এখন কী: কার প্রতিপক্ষ কে, কখন

· Prothom Alo

সর্বশেষ তিন মৌসুমের দুটিতে আর্সেনাল শিরোপা হাতছাড়া করেছে শেষ মুহূর্তে এসে। দুবারই আর্সেনালের কাছ থেকে শিরোপা কেড়ে নিয়েছে ম্যানচেস্টার সিটি। চলতি মৌসুমেও একই নাটকীয়তার পুনাবৃত্তি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

বিশেষ করে গতকাল রাতে সিটির বিপক্ষে আর্সেনালের ২–১ গোলের হারে সাম্প্রতি দৃশ্যপটে পরিবর্তন এসেছে। লম্বা সময় ধরে আর্সেনালের দিকে হেলে থাকা শিরোপা–সম্ভাবনার কাঁটা এখন মাঝামাঝিতে চলে এসেছে। মৌসুমের বাকি সময়ে এই কাঁটা এখন যেকোনো দিকে যেতে পারে।

Visit moryak.biz for more information.

সিটির কাছে হারলেও কাগজে–কলমে প্রিমিয়ার লিগে শীর্ষ দল এখনো আর্সেনাল। ৩৩ ম্যাচে পয়েন্ট ৭০। এখনো ৫ ম্যাচ বাকি আর্সেনালের; যার মধ্যে তিনটি  ঘরের মাঠে, দুটি প্রতিপক্ষের মাঠে। এই পাঁচ ম্যাচে মিকেল আরতেতার দলের প্রতিপক্ষ যথাক্রমে নিউক্যাসল, ফুলহাম, ওয়েস্টহাম, বার্নলি ও ক্রিস্টাল প্যালেস। আর্সেনালের জন্য স্বস্তির বিষয় হচ্ছে, এই ৫ ক্লাবই পয়েন্ট তালিকায় ১০–এর বাইরের দল।

প্রিমিয়ার লিগে পয়েন্ট সমান হলে শিরোপার মীমাংসা কীভাবে হয়

এই দলগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে আছে ফুলহাম, যারা এই মুহূর্তে পয়েন্ট টেবিলের ১২ নম্বরে। এর ফলে আর্সেনালের জন্য কাজটা তুলনামূলক সহজ। এর আগে এই ৫ দলের প্রতিটির বিপক্ষে প্রথম লেগে জিতেছিল আর্সেনাল। তবে এসবের পরিসংখ্যান দেখে একেবারে নির্ভার থাকারও সুযোগ নেই। কারণ, শিরোপা জেতার চাপ নিয়েই ম্যাচগুলো খেলতে নামতে হবে এমিরেটসের ক্লাবটিকে।

৩২ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে ২ নম্বরে থাকা সিটির জন্য পরিস্থিতি একটু ভিন্ন। তাদের হাতে আছে ৬ ম্যাচ। এই ম্যাচগুলোর তিনটি ঘরের মাঠে, তিনটি প্রতিপক্ষের মাঠে। সিটির এই ছয় প্রতিপক্ষ হচ্ছে বার্নলি, এভারটন, ব্রেন্টফোর্ড, বোর্নমাউথ, ক্রিস্টাল প্যালেস ও অ্যাস্টন ভিলা।

এই দলগুলোর মধ্যে চারটি দল আছে পয়েন্ট তালিকার ১০–এর মধ্যে। সবার ওপরে অ্যাস্টন ভিলা, যারা এখন টেবিলের ৪ নম্বরে অবস্থান করছে। এরপর ব্রেন্টফোর্ড ও বোর্নমাউথ আছে যথাক্রমে ৭ ও ৮ নম্বরে। আর ১০ নম্বরে আছে এভারটন। ১০–এর বাইরে আছে ক্রিস্টাল প্যালেস (১৩) ও বার্নলি (১৯)।

ইউরোপীয় ফুটবল : একটিতে মীমাংসা, রইল বাকি চার

সব মিলিয়ে সিটির জন্য ম্যাচগুলো মোটেই সহজ হবে না। এর আগে এই ছয় দলের বিপক্ষে প্রথম লেগের ম্যাচে শুধু অ্যাস্টন ভিলার বিপক্ষে হেরেছিল সিটি। সামনে থাকা ম্যাচগুলোর মধ্যে সেই অ্যাস্টন ভিলাই সবচেয়ে বড় হুমকি হয়ে উঠতে পারে সিটির জন্য। সিটির জন্য আসল চ্যালেঞ্জ, ভিলার ম্যাচটিই লিগে তাদের শেষ ম্যাচ।

Read full story at source