ড্যাফোডিল বন্ধুসভার মাদকবিরোধী প্রচারণা ও নতুন বন্ধু সংগ্রহ
· Prothom Alo
নবীন শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী প্রচারণা ও নতুন বন্ধু সংগ্রহ করেছে ড্যাফোডিল বন্ধুসভা। ৭ ও ৮ এপ্রিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নলেজ টাওয়ারের স্টুডেন্ট লাউঞ্জে এই ক্যাম্পেইন পরিচালিত হয়। অফিস অব দ্য স্টুডেন্ট অ্যাফেয়ার্স এই দুই দিন স্টুডেন্ট লাউঞ্জে ক্লাব এনরোলমেন্ট ক্যাম্পেইন স্প্রিং ২৬ আয়োজন করে। সেখানেই বন্ধুসভার এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
Visit betsport.cv for more information.
প্রথম দিন ৭ এপ্রিল, সকাল ৯টায় শুরু হয় বন্ধু সংগ্রহ। বন্ধু আবিদুর রহমান, নুসরাত অনন্যা ও ফারহান আনন্দ সকাল সকাল নিজেদের বুথ সাজান। সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। উপস্থিত ছিলেন সহ-উপাচার্য মোহাম্মদ মাসুম ইকবাল। বিশ্ববিদ্যালয় জীবনে সংগঠনের গুরুত্ব নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘একজন শিক্ষার্থীর পড়ালেখার পাশাপাশি অন্তত একটি হলেও সংগঠনে যুক্ত থাকা উচিত।’
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ড্যাফোডিল বন্ধুসভার মাদকবিরোধী প্রচারণা ও নতুন বন্ধু সংগ্রহ।সব ক্লাবের বুথ পরিদর্শন করেন উপাচার্য এম আর কবির। ড্যাফোডিল বন্ধুসভার বুথে এসে তিনি বন্ধুসভার কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে সভাপতি মুসাভভির সাকির বলেন, ড্যাফোডিল বন্ধুসভা সারা বছর সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবকমূলক কাজ করে থাকে। এ ছাড়া পাঠকদের বই পড়ায় আগ্রহ করতে প্রতি মাসে অন্তত দুটি পাঠচক্র আয়োজন করে থাকে।
সামাজিক কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে সভাপতি মুসাভভির সাকির সহমর্মিতার ঈদ কর্মসূচি সম্পর্কে ব্যাখ্যা করেন। তখন উপাচার্য এম আর কবির বন্ধুসভার এ কার্যক্রমকে সাধুবাদ জানান ও অত্যন্ত খুশি হন।
নিজেদের ক্লাসের ফাঁকে ফাঁকে বন্ধুরা ক্যাম্পেইনে সময় দেন। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অণীক ভূষণ সাহা, বন্ধু রিজভী আমিন, কৌশিক খান, স্নিগ্ধা পালমা, রিফাতুল ইসলাম, সালমান ফারসি, আফরিন তানিশা, জেবা আনিকাসহ আরও অনেকে।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ড্যাফোডিল বন্ধুসভার মাদকবিরোধী প্রচারণা ও নতুন বন্ধু সংগ্রহ।বন্ধু সংগ্রহ চলাকালীন ড্যাফোডিল বন্ধুসভার বন্ধুরা নবীন বন্ধুদের প্রথম আলোর ‘মাদককে না বলুন’ ক্যাম্পেইনের লিফলেট প্রদান করে এবং একটি ক্যাপ ও স্বাগত কার্ড উপহার দেন।
একজন নবীন বন্ধু বলেন, ‘আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগ থেকে ড্যাফোডিল বন্ধুসভার নানা কার্যক্রম দেখে এসেছি। খুবই ইচ্ছে ছিল আপনাদের সঙ্গে যুক্ত হয়ে সামাজিক ও স্বেচ্ছাসেবকমূলক কাজে যুক্ত হব।’
দুই দিনব্যাপী ক্যাম্পেইনে প্রায় ৬০ জন নবীন বন্ধু সংগ্রহ করা হয়েছে।
সভাপতি, ড্যাফোডিল বন্ধুসভা