পাকুন্দিয়ায় ফিলিং স্টেশনে ভেজাল পেট্রল বিক্রির অভিযোগ, তদন্ত কমিটি

· Prothom Alo

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি ফিলিং স্টেশনে জ্বালানি তেলে ভেজালের অভিযোগ উঠেছে। আজ বুধবার সকালে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের মাইজহাটি এলাকার বৈশাখী ফিলিং স্টেশনের বিরুদ্ধে পেট্রলের সঙ্গে ডিজেল মিশিয়ে বিক্রির অভিযোগ করেন ভোক্তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, ভেজাল জ্বালানি নেওয়ার পর অনেক মোটরসাইকেল চলন্ত অবস্থায় বন্ধ হয়ে যায়। এতে ক্ষুব্ধ চালকেরা ফিলিং স্টেশনের সামনে গিয়ে প্রতিবাদ জানান। একপর্যায়ে ফিলিং স্টেশনটি বন্ধ করে প্রতিষ্ঠানটির কর্মীরা সেখান থেকে সরে যান।

Visit sportbet.reviews for more information.

ঘটনার পরপরই উপজেলা প্রশাসন বিষয়টি নিয়ে তদন্তের উদ্যোগ নেয়। আজ দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপন দাস স্বাক্ষরিত এক আদেশে ওই অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়।

ইউএনওর কার্যালয় সূত্রে জানা যায়, কমিটিতে উপজেলা কৃষি কর্মকর্তা নুর-ই-আলম, উপজেলা প্রকৌশলী মুহাম্মদ শফিউল্লাহ খন্দকার ও বিএসটিআই নরসিংদী আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রোলজি) কামরুল পলাশকে সদস্য করা হয়েছে।

ইউএনও রূপন দাস বলেন, অভিযোগ পাওয়ার পর দ্রুত তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে জরুরি ভিত্তিতে তদন্ত সম্পন্ন করে দ্রুত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

Read full story at source