নারীর কণ্ঠে বিতর্ক, নারীরাই বিচারক

· Prothom Alo

বন্ধুসভার জাতীয় নারী বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা ২০২৬

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয় নারী বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ আয়োজন করেছে প্রথম আলো বন্ধুসভা। প্রতিযোগিতার অংশ হিসেবে সারা দেশের স্নাতকোত্তর পর্যন্ত অধ্যয়নরত নারী শিক্ষার্থীদের কাছ থেকে ভিডিও আহ্বান করা হয়েছিল। এতে ব্যাপক সাড়া পড়ে।

এরই মধ্যে শিক্ষার্থীদের প্রেরিত বিতর্কের ভিডিওগুলোর মূল্যায়নকাজ শেষ হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আগামীকাল ৮ মার্চ বিভিন্ন অঙ্গনের নারীদের সাহস, বিজয় ও সাফল্যের অভিজ্ঞতা শুনতে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করছে প্রথম আলো বন্ধুসভা। সেখানে বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হবে। সেরা পাঁচজনকে পুরস্কৃত এবং বিশেষ সনদ প্রদান করা হবে।

Visit asg-reflektory.pl for more information.

বিচারক হিসেবে কাজ করেছেন ইউআইইউ ডিবেট ক্লাবের সাবেক সভাপতি আয়েশা ফেরদৌস, চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক মরিয়ম জাহান, গ্রুপ অব লিবারেল ডিবেটার্স বাংলাদেশের সাবেক সাধারণ সম্পাদক সাওদা জামান রিশা, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের সাবেক ইংলিশ ফোরাম কো–অর্ডিনেটর রিদিতা তাহসিন অদিতি এবং ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক বিতার্কিক আরজু আফরিন ক্যাথি।

বিতর্ক প্রতিযোগিতার সমন্বয়ক হিসেবে কাজ করছেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের বিতর্ক ও অনুষ্ঠান সম্পাদক কামরুল ইসলাম এবং ঢাকা মহানগর বন্ধুসভার জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক মনিকা ইয়াসমিন। আয়োজন সহযোগী হিসেবে রয়েছে রেজুভা ওয়েলনেস, এবং উপহার সহযোগী হিসেবে রয়েছে সুবর্ণ প্রকাশনী।

Read full story at source