ওটিটিতে নতুন সিনেমা–সিরিজ, কোনটি কোথায় দেখবেন
· Prothom Alo

এ সপ্তাহে ওটিটিতে মুক্তি পাওয়া ও মুক্তির অপেক্ষায় থাকা নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র ও রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন।
‘মিউ’
ধরন: ওয়েব ফিল্ম
স্ট্রিমিং: চরকি
দিনক্ষণ: চলমান
পরিবার মানে শুধু এক ছাদের নিচে থাকা কয়েকজন মানুষ নয়; তাদের সঙ্গে জড়িয়ে থাকে ভালোবাসা, অভিমান, দায়বদ্ধতা আর নীরব নির্ভরতার গল্প। সেই গল্পের কেন্দ্রে থাকে কখনো মানুষ, কখনো নীরবে সবার হৃদয়ে জায়গা করে নেয় একটি নরম রোমশ প্রাণী। এমনই কিছু আবেগঘন পারিবারিক কাহিনি নিয়ে নির্মিত হয়েছে চরকি অরিজিনাল সিনেমা মিউ। আতিক জামান পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন সাদিয়া আয়মান, আফসানা মিমি, আফজাল হোসেন, ইশতিয়াক আহমেদ, রাকিব হোসেন, আজিজুল হাকিম, কাব্যকথা প্রতীতি ও তামান্না হক।
Visit solvita.blog for more information.
‘মিউ’ চলচ্চিত্রের একটি দৃশ্যে সাদিয়া আয়মান‘গান্ধী টকস’
ধরন: সিনেমা
স্টিমিং: জি৫
দিনক্ষণ: চলমান
কিশোর পাণ্ডুরং বেলেকর পরিচালিত নির্বাক সিনেমাটি গত জানুয়ারিতে প্রেক্ষাগৃহে মুক্তির পর প্রশংসিত হয়, এবার এসেছে ওটিটিতে। ব্ল্যাক কমেডি সিনেমাটি অর্থের প্রতি মানুষের লোভ ও নৈতিকতার অবক্ষয় ফুটিয়ে তোলে। এতে অভিনয় করেছেন বিজয় সেতুপতি, অরবিন্দ স্বামী, অদিতি রাও হায়দারি।
‘ইয়াং শার্লক’
ধরন: সিরিজ
স্ট্রিমিং: অ্যামাজন প্রাইম ভিডিও
দিনক্ষণ: চলমান
তরুণ শার্লক হোমসের গল্প। সিরিজটিতে দেখা যাবে ১৯ বছর বয়সী শার্লককে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র শার্লক তখনো গোয়েন্দা হয়ে ওঠেনি, অগোছালো জীবন কাটায়। হঠাৎই এক খুনের রহস্য তার নিরুত্তাপ জীবনে রোমাঞ্চ নিয়ে আসে। অ্যান্ড্রু লেন ও আর্থার কোনান ডয়েলের উপন্যাস অবলম্বনে সিরিজটি বানিয়েছেন গাই রিচি ও পিটার হারনেস। শার্লকের চরিত্রে অভিনয় করেছেন হিরো ফিনেস টিফিন।
‘ওয়ার মেশিন’
ধরন: সিনেমা
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: চলমান
সায়েন্স ফিকশন অ্যাকশন সিনেমাটি পরিচলনা করেছেন প্যাট্রিক হিউজ। প্রধান চরিত্রে অভিনয় করেছেন অ্যালান রিচসন। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর একটি এলিট টিমকে নিয়ে ছবির গল্প। রুটিন প্রশিক্ষণের মধ্যেই ভয়াবহ এক চ্যালেঞ্জের মুখোমুখি হয় তারা।