ডায়াবেটিসের রোগী কি ডাবের পানি খেতে পারবেন

· Prothom Alo

ডাবের পানি আমাদের অতি পরিচিত ও জনপ্রিয় একটি প্রাকৃতিক পানীয়। গরমের দিনে শরীরকে সতেজ রাখতে, ক্লান্তি দূর করতে এবং পানিশূন্যতা রোধে ডাবের পানির জুড়ি মেলা ভার। এতে প্রচুর খনিজ লবণ ও পুষ্টি উপাদান থাকায় এটি স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী হিসেবে বিবেচিত হয়।

Visit moryak.biz for more information.

তবে যেকোনো স্বাস্থ্যকর উপাদানেরই অতিরিক্ত ব্যবহার এবং বিশেষ কিছু শারীরিক অবস্থায় এর সুফল উল্টো বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই আমাদের এ বিষয়ে সব সময় সচেতন ও সতর্ক থাকা উচিত।

ডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রে এই সুস্বাদু পানীয়টি পানের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি। ডাবের পানিতে প্রাকৃতিকভাবেই গ্লুকোজ ও ফ্রুক্টোজের মতো শর্করা বা কার্বোহাইড্রেট বিদ্যমান থাকে।

যদিও এর গ্লাইসেমিক ইনডেক্স তুলনামূলকভাবে কম, তবু অতিরিক্ত পরিমাণে ডাবের পানি পান করলে রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যাওয়ার যথেষ্ট ঝুঁকি থাকে। বিশেষ করে যাঁদের ডায়াবেটিস অনিয়ন্ত্রিত কিংবা যাঁরা নিয়মিত ইনসুলিন বা মুখে খাওয়ার ওষুধ গ্রহণ করছেন, তাঁদের ক্ষেত্রে রক্তের শর্করার এই তারতম্য মারাত্মক বিপজ্জনক হয়ে উঠতে পারে।

পাশাপাশি ডাবের পানিতে পটাশিয়াম ও সোডিয়ামের মতো খনিজ উপাদান রয়েছে। ডায়াবেটিসের রোগীদের মধ্যে যাঁদের দীর্ঘমেয়াদি কিডনি জটিলতা, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি বা রেনাল সমস্যা রয়েছে, তাঁদের ক্ষেত্রে অতিরিক্ত পটাশিয়াম শরীর থেকে সঠিকভাবে নিষ্কাশিত হতে না পেরে হাইপারক্যালেমিয়া নামক মারাত্মক অবস্থার সৃষ্টি করতে পারে।

এর ফলে হৃৎস্পন্দন অনিয়মিত হওয়া, বুক ধড়ফড় করা এবং স্নায়বিক দুর্বলতাসহ নানা শারীরিক জটিলতা দেখা দিতে পারে, যা রোগীর জীবনকে মারাত্মক ঝুঁকিতে ফেলতে পারে।

অন্যদিকে ডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রে ওজন ও ক্যালরি নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ডাবের পানিতে ক্যালরি কম থাকলেও মাত্রাতিরিক্ত পানের কারণে দৈনিক কার্বোহাইড্রেটের হিসাবের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে, যা স্থূলতা হ্রাসের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে।

এ ছাড়া অতিরিক্ত পটাশিয়াম ও সোডিয়ামের ভারসাম্যহীনতা শরীরের সামগ্রিক বিপাকীয় ক্রিয়া এবং রক্তচাপের স্বাভাবিক মাত্রাকে প্রভাবিত করতে পারে, যা ডায়াবেটিসের রোগীদের জন্য আরও বেশি উদ্বেগের কারণ।

বলা যায়, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরিমিত পরিমাণে—সাধারণত সপ্তাহে এক বা দুটি ছোট ডাবের পানি পান করা নিরাপদ। প্রতিদিন বা অতিরিক্ত মাত্রায় ডাবের পানি পান করা থেকে সম্পূর্ণ বিরত থাকাই ভালো।

ডাবের পানি সবার জন্য নয়, কারা এবং কেন অবশ্যই এড়িয়ে চলবেন

Read full story at source