৫ লাখ অতিথির বিয়েতে ৩০ লাখ রসগোল্লা আর ৫০ লাখ গুলাব জামুন, টাকার বৃষ্টি
· Prothom Alo
এমন বিয়ে ভূভারতে কেউ কি কখনো দেখেছে, যে বিয়েতে চার লাখ লোকের জন্য ভোজের এলাহি ব্যবস্থা করা হয়েছে, ৩০ লাখ রসগোল্লা ও ৫০ লাখ গুলাব জামুন তৈরি করা হয়েছে? মিষ্টি তৈরির জন্য দুধ বোঝাই ট্যাংকার এনে রাখা হয়েছে হেঁসেলে? খাবার তৈরির জন্য ভাড়া করা হয়েছে ৫০০ পাচক, খোঁড়া হয়েছে ৩০০ উনুন? কেউ কি কোনো দিন দেখেছে, একটা বিয়ে উপলক্ষে তৈরি করা হয়েছে ছয়টি হেলিপ্যাড, যাতে ভিআইপিরা সহজেই আসতে পারেন? বিয়ের মণ্ডপ তৈরির জন্য প্রস্তুত করা হয়েছে ১০ বিঘা জমি, মণ্ডপসজ্জায় ব্যবহৃত হয়েছে নিউজিল্যান্ড থেকে আনা টিউলিপ এবং চীন ও দুবাই থেকে আনা অন্য নানা ধরনের ফুলের সঙ্গে বাহারি সব গাছ, যা দিয়ে মণ্ডপ সাজানো হয়েছে। কেউ কি কোনোকালে দেখেছে, ১৫১টি গাড়ি চেপে বরযাত্রীদের হাজির হতে?
Visit h-doctor.club for more information.
আরও বিস্ময়, সেই বিয়ে হয়েছে ভারতের সবচেয়ে দরিদ্র রাজ্য বিহারে, যেখানকার জনগণের মাথাপিছু আয় বছরে ৮৪ হাজার রুপি, ভারতের গড় মাথাপিছু আয়ের চেয়ে যা ১ লাখ ৩৬ হাজার রুপি কম!
The images from Bihar’s wedding fiasco are heartbreaking. People scrambling for food, fighting over scraps, while political power and obscene wealth are on full display. This is what decades of deprivation and patronage politics have done to ordinary people. When dignity, opportunity and accountability take a back seat, poverty becomes a political instrument rather than a problem to solve. Bihar deserves better than this.
— Aneela Nadar (@Aneela_7) November 27, 2026
সেই বিয়ে উপলক্ষে আয়োজন করা হয়েছিল ঘোড়দৌড়ের এক জমকালো আসরের। তা দেখতে এমনই ভিড় হয়েছিল যে ফাইনালের আগে দৌড় বন্ধ করে দিতে হয় বেশ কিছু সময়ের জন্য। হাই টেনশন ইলেকট্রিক পোলের ওপর উঠে গিয়েছিল মানুষ! বিহার ছাড়াও রাজস্থান, উত্তর প্রদেশ ও দিল্লি থেকে ঘোড়া নিয়ে লোকজন এসেছিল অংশ নিতে। জয়ীর পুরস্কার ছিল চার চাকার মোটরগাড়ি, প্রথম রানারআপ পেয়েছেন মোটর বাইক, দ্বিতীয় রানারআপ স্কুটার।
আরও আছে। ভারতে কেউ কোনো দিন দেখেনি, একটি বিয়ের জন্য কোথাও ১০ কিলোমিটারজুড়ে ট্রাফিক জ্যাম হয়েছে। সেই জ্যামে আটকে রয়েছে আমন্ত্রিত অভ্যাগতদের গাড়ি। এমনকি বিহার বিধানসভার স্পিকারকেও আটকে থাকতে হয়েছে ঘণ্টার পর ঘণ্টা! দেখা গেছে, মণ্ডপের কাছে পৌঁছাতে আমন্ত্রিতরা গাড়ি ছেড়ে হাঁটছেন!
ভারতের নানা প্রদেশে বিয়ে উপলক্ষে নাচ–গানের আসরে নগদ টাকা দেওয়ার প্রাচীন এক রীতি আছে। এই বিয়েতে দেখা গেল টাকার বৃষ্টি! সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সেই আসরে নোটবৃষ্টি থামলে দলে দলে লোক পড়ে থাকা নোট ঝাড়ু দিয়ে এক জায়গায় জড় করছে! বিয়ে উপলক্ষে নানা অনুষ্ঠানে মনোরঞ্জনের জন্য আনা হয়েছিল মুম্বাই ও দিল্লির প্রতিষ্ঠিত নামী সংগীতশিল্পীদের।
উন্নয়নশীল ভারতের সবচেয়ে দরিদ্র রাজ্যে অর্থ, বৈভব, ক্ষমতা, প্রভাব–প্রতিপত্তির এটাই সম্ভবত অশ্লীলতম প্রদর্শন।
এই অনুষ্ঠানের নায়কের নাম অনন্ত সিং। বিহারি রাজনীতিতে লোকে তাঁকে ‘ছোটে সরকার’ বলে ডাকে। বিহারের রাজধানী পাটনা জেলার ৯০ কিলোমিটার দূরে গঙ্গাতীরবর্তী মোকামার বিধায়ক তিনি। মোকামার অর্থনীতি প্রধানত মসুর ডালনির্ভর। দেশের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট মসুর ডাল এখানেই উৎপাদিত হয়। অনন্ত সিং সেখানকারই বাহুবলী নেতা। ২০০৫ ও ২০১০ সালে বিধানসভা নির্বাচনে ওখান থেকেই তিনি জয়ী হয়েছিলেন নীতীশ কুমারের দল জেডিইউর টিকিটে। ২০১৫ সালে জেডিইউ ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ে তিনি বিধানসভায় যান। পরে ফের জেডিইউতে ফিরে এলেও ২০২৬ সালে অক্টোবর মাসে ছয় বছরের জন্য দল থেকে বহিষ্কৃত হন। গত নির্বাচনের সময় জন সুরাজ পার্টির এক সমর্থককে হত্যা করার অভিযোগে তিনি গ্রেপ্তার হন। সেই মামলায় তাঁর জেল হয়। বর্তমানে তিনি জামিনে রয়েছেন। জেলে থেকেই তিনি ভোটে জিতেছিলেন। বিয়ে মেটার পর ১ ডিসেম্বর তাঁকে ফের ফিরে যেতে হবে জেলে।
অন্তত সিংবিয়ে ছিল এই অনন্ত সিংয়ের ছোট কন্যা শিবাঙ্গীর। সেই উপলক্ষে মোকামা বিধানসভা কেন্দ্রে তাঁর নিজের গ্রাম নাদোয়ানে পাঁচ দিন ধরে বসেছিল ওই মচ্ছব। এক অপরাধী, যাঁর বিরুদ্ধে অগুনতি মামলা নানা পর্যায়ে বিচারাধীন, হত্যা মামলায় জেলে থাকা অবস্থায় জামিন পেয়ে মেয়ের বিয়ে উপলক্ষে যিনি এই রাজকীয় আয়োজন করেছেন। গণতান্ত্রিক ভারতে বৈভবের এই প্রদর্শনীর কারণে আন্তর্জাতিক মিডিয়াতেও তিনি জায়গা করে নিয়েছেন। ভারতের দরিদ্রতম রাজ্যে কীভাবে এমন রাজকীয় আচরণ হতে পারে সেই বিস্ময়ই ছড়িয়ে পড়েছে বিদেশি মিডিয়ায়। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতেও ছড়িয়ে পড়েছে সেই সব ছবি ও ভিডিও, যেখানে দেখা যাচ্ছে বিয়েবাড়ির ভোজ খেতে শয়ে শয়ে মানুষের পাগলামি কোন পর্যায়ে পৌঁছেছিল!
বিবিসি লিখেছে, এই ‘অপব্যয়ী বিয়ে হয়েছে সেই বিহার রাজ্যে, যেখানে তিনজনের একজন বহুমাত্রিক দরিদ্র।’ কী করে একজন এত খরচ করতে পারেন তা তদন্তের দাবি জানিয়েছেন অনন্ত সিংয়ের বিরোধীরা।
যুক্তরাজ্যের গার্ডিয়ান পত্রিকায় প্রকাশিত এই খবরের শিরোনাম, ‘পলিটিশিয়ান হোস্টস ৪ লাখ গেস্টস অ্যাট ডটার্স ওয়েডিং ইন ইন্ডিয়াস পুওরেস্ট স্টেট’। তাদের খবরেও আঁকা হয়েছে বৈভবের চূড়ান্ত ছবি। ডেইলি মেল তাদের ‘আ বিগ ফ্যাট ওয়েডিং’ শিরোনামে প্রকাশিত খবরে লিখেছে, ভারতের অন্যান্য ব্যয়বহুল বিয়েকেও এটা ছাপিয়ে গেছে।
বিহারের ‘ছোটে সরকার’ মেয়ের বিয়েতে সবাইকে আমন্ত্রণ জানিয়ে বলেছেন, ‘এটা কি কোনো সিনেমা যে দেখতে এলে টিকিট কাটতে হবে? আমাদের যাঁরা ভালোবাসেন তাঁরা সবাই এই বিয়েতে আমন্ত্রিত। তাঁদের আগমনই আমাদের সেরা উপহার। জনসাধারণই আমাদের ঈশ্বর।’
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, দরিদ্র গ্রামবাসীর দিকে কেউ কাগজের তৈরি খাবারের প্লেট ছুড়ে দিচ্ছে! নিয়ন্ত্রনহীন জনতা পাত্রে হাত ডুবিয়ে খাবার তুলে নিচ্ছে! হাতের কাছে যা পাচ্ছে, তা সে খবরের কাগজ বা জলের গ্লাস, তাতেই খাবার তুলে নিয়ে যাচ্ছে! একটা ভিডিওতে তো দেখা গেছে, হুড়োহুড়ির ঠেলায় একজন রান্না করা সবজির পাত্রে পড়ে যাচ্ছেন! নিরামিষ ভোজের মেনুতে রসগোল্লা, কালা জামুন, রাজভোগ, মালপোয়া, জিলাপিসহ আট ধরনের মিষ্টিসহ ছিল দেড় শ রকমের পদ। তাতে বিহারি বিশেষত্ব লিট্টি চোখা ও চিল্লার পাশাপাশি ছিল ভাত, পোলাও, ডাল, পরোটা, রুটি, পনির, সবজি, হরেক রকমের চাট, গোল গাপ্পা বা ফুচকা, আলু টিক্কি, ইডলি–দোসার মতো ভারতীয় খাবার। আরও ছিল নুডলস, পিৎজা, পাস্তা, বার্গারের মতো বিদেশি খাদ্যসহ হরেক জাতীয় দেশি–বিদেশি ফলের সমাহার।
Not videos from War zone, but from a wedding in Bihar, India. This happens when people vote for corrupt, criminal politicians based on Religion & Caste❗ Wake up, Nepal. Bihari & Rohingya immigrants, mixed with Religion based Politics, will turn our Nepal into second Bihar. https://t.co/DFt7O5uKUj
— InJustice (@TH3_KMIX) November 27, 2026
পাত্রীর বাবা অনন্ত সিং মণ্ডপে এসেছিলেন হুড খোলা জিপে চেপে। জনতার উদ্দেশে তিনি বিরামহীন নাড়িয়ে গেছেন কমলা রঙের এক গামছা। আমন্ত্রিতদের মধ্যে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী লালন সিং, বিজেপির সাবেক সংসদ সদস্য উত্তর প্রদেশের বাহুবলী নেতা ব্রিজ ভূষণ শরণ সিং, যাঁর বিরুদ্ধে ভারতীয় কুস্তিগিরেরা যৌন অত্যাচারের অভিযোগ এনেছিলেন। ছিলেন আরজেডি নেতা লালু প্রসাদের শ্যালক সাবেক সংসদ সদস্য সাধু যাদব, বিজেপি নেতা রামকৃপাল যাদব, বিহার বিধানসভার স্পিকার প্রেম কুমার। তাঁদের সঙ্গেই উপস্থিত ছিলেন এমন একজন, যাঁর সঙ্গে অনন্তের আলাপ জেলে। অনন্তর সেই জেলবন্ধু গণমাধ্যমের প্রশ্নের উত্তরে জানিয়েছেন, বন্ধুর জন্য তিনি প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত। বিয়েবাড়িতে তিনি এসেছেন ১০টি বন্দুক ও ৫০০ রাউন্ড গুলি নিয়ে। নেট নাগরিকেরা সেই ‘অনামী’ বন্ধুর নাম দিয়েছেন ‘জেএফএফ’ বা ‘জেল ফ্রেন্ড ফরএভার’। এককথায় ‘জেলবন্ধু’।
গণমাধ্যমের প্রশ্নের উত্তরে অনন্তর জেলবন্ধু বলেছেন, জেলেই তাঁদের আলাপ পরিচয়। ছোটে সরকারই তাঁকে জেল থেকে মুক্ত করেছেন। এভাবেই তাঁদের বন্ধুত্ব জমাট হয়েছে। যাঁর সঙ্গে অনন্ত–কন্যা শিবাঙ্গীর বিয়ে হলো সেই পাত্রের নাম হৃষিকেশ কুমার। ১১ বছর ধরে তিনি আমেরিকাপ্রবাসী। এমবিএ ডিগ্রিধারী পাত্রের বাবা রণবিজয় কুমার সিং সিআরপিএফ কমাড্যান্ট। তিনিও পাটনা জেলার বাসিন্দা। অনন্ত তাঁর জামাইকে উপহার দিয়েছেন সাড়ে তিন কোটি টাকা দামের এক ল্যান্ড রোভার ডিফেন্ডার গাড়ি। আর দিয়েছেন ১০০ গ্রাম ওজনের এক সোনার চেইন ও ৮০ গ্রাম ওজনের সোনার ব্রেসলেট। শিবাঙ্গীর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। রাঁচির সেন্ট বিশপ স্কুলে প্রাথমিক শিক্ষা তাঁর। উচ্চমাধ্যমিক পরীক্ষা দেন রাজস্থানের পিলানির বিড়লা কলেজ থেকে। তিনি অ্যামিটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি পেয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানিয়েছেন, আর্থিকসহ সব দিক থেকেই তিনি স্বাবলম্বী।