মুনীর চৌধুরীর বহুমাত্রিক সাহিত্যমানস ও ভাষাচেতনা
· Prothom Alo

মুনীর চৌধুরী বাংলা ভাষার বহুমাত্রিক সাহিত্যিক, নাট্যকার, শিক্ষাবিদ ও বাগ্মী। নাটক, গল্প, অনুবাদ, ভাষাবিজ্ঞান, সাহিত্যসমালোচনা, গবেষণা, শিক্ষকতা, নাট্যনির্দেশনা ও সাংস্কৃতিক সংগঠন—সবখানে তিনি আলো জ্বালিয়েছেন। তাঁর সাহিত্যিক সত্তার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত ছিল প্রগতিশীল রাজনৈতিক চেতনা, ভাষিক আত্মপরিচয়ের সংগ্রাম, অসাম্প্রদায়িক মানবতাবাদ এবং রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদী অবস্থান। ফলে তাঁর রচনা কেবল নান্দনিক শিল্পসৃষ্টির পরিসরে সীমাবদ্ধ থাকেনি; হয়ে উঠেছে একটি জনগোষ্ঠীর আত্মপরিচয়ের স্মারক, রাজনৈতিক প্রতিরোধ এবং সাংস্কৃতিক মুক্তির দলিল।
২
Visit turconews.click for more information.
১৯৭১ সালের ১৪ ডিসেম্বর। ঢাকার সেন্ট্রাল রোডের বাড়িতে দুপুরের খাবারের আয়োজন চলছিল। মুনীর চৌধুরীর সামনে তখনো দিনের স্বাভাবিক কাজকর্ম, পরিবারের সদস্যদের উপস্থিতি, পরিচিত আসবাব, বইপত্র এবং জীবনের বহু অসমাপ্ত কাজ। হঠাৎ দরজায় শব্দ। কয়েকজন তরুণ তাঁকে খুঁজতে এসেছে। মুনীর চৌধুরী জানতে চান, তাদের কাছে গ্রেপ্তারি পরোয়ানা আছে কি না। কোনো উত্তর না দিয়ে বন্দুকের মুখে তাঁকে নিয়ে যাওয়া হলো।
সেদিন কেবল একজন অধ্যাপককে তুলে নেওয়া হয়নি; তুলে নেওয়া হয়েছিল ভাষার সমালোচনামূলক বিবেক, নাট্যভুবনের নির্মাতা, প্রজন্মের শিক্ষক এবং জাতির সাংস্কৃতিক আত্মপরিচয়ের অন্যতম স্থপতিকে। কিন্তু ইতিহাসের আশ্চর্য পরিহাস হলো, যাঁকে তাঁর স্বাভাবিক কর্মক্ষেত্র থেকে অপহরণ করা হয়েছিল, তাঁর কর্মই পরবর্তী সময়ে হয়ে উঠেছে বাংলাদেশের সাংস্কৃতিক স্মৃতির অন্যতম আশ্রয়। মুনীর চৌধুরীকে শুধু শহীদ বুদ্ধিজীবী হিসেবে স্মরণ করলে তাঁর সাহিত্যিক ব্যাপ্তি অনেকাংশে ঢাকা পড়ে যায়। আবার কেবল নাট্যকার হিসেবে মূল্যায়ন করলেও তাঁর ভাষাবৈজ্ঞানিক অনুসন্ধান, রাজনৈতিক সক্রিয়তা, তুলনামূলক সাহিত্যচিন্তা এবং শিক্ষাবিদসত্তার যথার্থ পরিচয় পাওয়া যায় না। তাঁকে বুঝতে হলে একসঙ্গে পাঠ করতে হবে তাঁর জীবন, সময়, সমাজ, ভাষা, সাহিত্য এবং রাষ্ট্রের সঙ্গে তাঁর সম্পর্ক।
মুনীর চৌধুরীর জন্ম ১৯২৫ সালের ২৭ নভেম্বর, মানিকগঞ্জ শহরে। তাঁর পারিবারিক নাম আবু নয়ীম মোহাম্মদ মুনীর চৌধুরী। পৈতৃক নিবাস নোয়াখালীর চাটখিল উপজেলার গোপাইরবাগ গ্রামে। পিতা খানবাহাদুর আবদুল হালিম চৌধুরী ছিলেন জেলা ম্যাজিস্ট্রেট এবং মাতা আফিয়া বেগম পরিবারেই শতফুল ফুটিয়েছেন। চৌদ্দ ভাইবোনের পরিবারে মুনীর চৌধুরী ছিলেন দ্বিতীয়। তাঁর অগ্রজ ভাই কবীর চৌধুরী এবং অনুজ বোন ফেরদৌসী মজুমদারও বাংলাদেশের সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক জগতে প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব। ১৯৪৯ সালে তিনি লিলি চৌধুরীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের তিন সন্তান—আহমেদ মুনীর, আশফাক মুনীর (মিশুক মুনীর নামে পরিচিত) ও আসিফ মুনীর নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত।
৩
মুনীর চৌধুরীর জন্ম ১৯২৫ সালের ২৭ নভেম্বর, মানিকগঞ্জ শহরে। তাঁর পারিবারিক নাম আবু নয়ীম মোহাম্মদ মুনীর চৌধুরী। পৈতৃক নিবাস নোয়াখালীর চাটখিল উপজেলার গোপাইরবাগ গ্রামে। পিতা খানবাহাদুর আবদুল হালিম চৌধুরী ছিলেন জেলা ম্যাজিস্ট্রেট এবং মাতা আফিয়া বেগম পরিবারেই শতফুল ফুটিয়েছেন। চৌদ্দ ভাইবোনের পরিবারে মুনীর চৌধুরী ছিলেন দ্বিতীয়। তাঁর অগ্রজ ভাই কবীর চৌধুরী এবং অনুজ বোন ফেরদৌসী মজুমদারও বাংলাদেশের সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক জগতে প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব। ১৯৪৯ সালে তিনি লিলি চৌধুরীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের তিন সন্তান—আহমেদ মুনীর, আশফাক মুনীর (মিশুক মুনীর নামে পরিচিত) ও আসিফ মুনীর নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত।
মুনীর চৌধুরীর বুদ্ধিবৃত্তিক বিকাশে পরিবারের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। চৌদ্দ বছর বয়সে জন্মদিনের উপহার হিসেবে পিতার কাছ থেকে সাতাশ খণ্ডের এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা পাওয়া ছিল কেবল একটি বইয়ের উপহার নয়; যেন একটি বিশাল জ্ঞানজগতের দরজা খুলে দেওয়া। পিতার বিশ্বাস ছিল, সন্তানদের প্রকৃত উত্তরাধিকার সম্পত্তি নয়—জ্ঞান। শৈশবে সহপাঠীরা তাঁকে বইপাগল বলে ঠাট্টা করত। কেউ কেউ সন্দেহ করত, তিনি সত্যিই বই পড়েন, নাকি পড়ার ভান করেন। তিনি বই এগিয়ে দিয়ে বলতেন, যেখান থেকে ইচ্ছা প্রশ্ন করা হোক। এই ঘটনাটি নিছক মেধার প্রদর্শন নয়, এটি তাঁর জ্ঞানচর্চার স্বভাবের একটি প্রাথমিক পরিচয়।
বগুড়া, পিরোজপুর ও ঢাকার শিক্ষাজীবন অতিক্রম করে তিনি ঢাকা কলেজিয়েট স্কুল থেকে ১৯৪১ সালে প্রথম বিভাগে ম্যাট্রিক পাস করেন। এরপর আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে আইএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে বিএ অনার্স (১৯৪৬) ও এমএ (১৯৪৭) পাস করেন। ১৯৫৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বাংলায় এবং ১৯৫৮ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ভাষাতত্ত্বে এমএ ডিগ্রি লাভ করেন। উল্লেখ্য, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে পড়লেও তাঁর প্রকৃত আকর্ষণ ছিল সাহিত্যের প্রতি। আলিগড়ের গ্রন্থাগারে বিশ্বসাহিত্যের সঙ্গে পরিচয় তাঁর চিন্তার পরিসর বিস্তৃত করে। ১৯৪৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে ভর্তি হওয়ার মধ্য দিয়ে তাঁর জীবনে নতুন বুদ্ধিবৃত্তিক অধ্যায়ের সূচনা ঘটে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষণীয়, মুনীর চৌধুরীর সাহিত্যিক সত্তা কোনো সংকীর্ণ ভাষিক বা সাংস্কৃতিক পরিসরে গড়ে ওঠেনি। ইংরেজি সাহিত্যপাঠ, বাংলা সাহিত্যচর্চা, মার্ক্সবাদী চিন্তা, বিশ্বনাট্যের পরিচয় এবং ভাষাবিজ্ঞানের অনুসন্ধান—সবকিছু মিলিয়ে তাঁর মানসজগৎ হয়ে উঠেছিল বহুমাত্রিক।
১৯৪৬ সালে নিখিল বঙ্গ সাহিত্য প্রতিযোগিতায় একাধিক পুরস্কার অর্জন এবং ছাত্রাবস্থায় ‘রাজার জন্মদিনে’ নাটক রচনা তাঁর সৃষ্টিশীল প্রতিভার প্রাথমিক প্রকাশ। তাঁর পেশাগত জীবনের সূচনা খুলনার ব্রজলাল কলেজে (বি এল কলেজ) অধ্যাপনার (১৯৪৭-৫০) মধ্য দিয়ে। পরবর্তী সময়ে ঢাকার জগন্নাথ কলেজ (১৯৫০) এবং এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ও বাংলা বিভাগে (১৯৫০-৭১) অধ্যাপনা করেন। তবে শিক্ষাজীবনের স্বাভাবিক গতিপথ রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলনের কারণে বারবার বাধাগ্রস্ত হয়েছে। এই বাধাগুলো তাঁর ব্যক্তিত্বকে সংকুচিত করেনি; বরং তাঁর সাহিত্য ও গবেষণাকে দিয়েছে সামাজিক বাস্তবতার সঙ্গে প্রত্যক্ষ সংযোগ।
মুনীর চৌধুরী (২৭ নভেম্বর, ১৯২৫ – ১৪ ডিসেম্বর, ১৯৭১)৪
মুনীর চৌধুরীর রাজনৈতিক পরিচয় তাঁর সাহিত্যিক পরিচয়ের বাইরের কোনো ঘটনা নয়। তাঁর সৃষ্টির গভীরে যে মানবিকতা, সাম্যবোধ, অন্যায়ের বিরুদ্ধে ক্ষোভ এবং সাম্প্রদায়িকতার বিরোধিতা দেখা যায়, এর সঙ্গে তাঁর রাজনৈতিক জীবন নিবিড়ভাবে সম্পর্কিত। ছাত্রজীবনে তিনি বামপন্থী চিন্তাধারায় উদ্বুদ্ধ ছিলেন।
১৯৪৩ সালে তিনি প্রগতি লেখক ও শিল্পী সংঘে যোগ দেন। ১৯৪৮ সালে কলকাতায় কমিউনিস্ট পার্টির সম্মেলনে অংশ নেন এবং একই বছরের শেষ দিকে প্রগতি লেখক ও শিল্পী সংঘের সম্পাদক নির্বাচিত হন। এই রাজনৈতিক সম্পৃক্ততার কারণে পারিবারিক বিরোধ, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং প্রাতিষ্ঠানিক বাধার সম্মুখীন হতে হয়েছিল তাঁকে। পিতা তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড সমর্থন করেননি। লেখাপড়ার খরচ বন্ধ করে দেওয়ার ঘটনাও তাঁর জীবনে ঘটেছিল। তবু তিনি নিজের বিশ্বাস থেকে সরে আসেননি।
১৯৪৭ সালের ৬ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে অনুষ্ঠিত প্রথম ছাত্রসভায় তাঁর বক্তৃতা ছিল ভাষিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে প্রাথমিক সক্রিয় অংশগ্রহণের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে তাঁর ভূমিকা আরও প্রত্যক্ষ ও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। একুশে ফেব্রুয়ারির হত্যাকাণ্ড ও পুলিশি জুলুমের প্রতিবাদে ২৩ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসমাজের সভা আহ্বান ও বক্তব্য প্রদানের কারণে ২৬ ফেব্রুয়ারি তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রায় দুই বছর জননিরাপত্তা আইনে তাঁকে কারাগারে থাকতে হয়। ১৯৫৩-এর ১৭ জানুয়ারি কারাগারে বসে তিনি তাঁর শ্রেষ্ঠ নাটক ‘কবর’ রচনা করেন। একুশের পটভূমিতে রচিত নাটকটি ওই বছরের ২১ ফেব্রুয়ারি রাজবন্দীদের দ্বারা ঢাকা কেন্দ্রীয় কারাগারে অভিনীত হয়। ১৯৫৪-এর ৪ এপ্রিল পূর্ববঙ্গে যুক্তফ্রন্ট ক্ষমতাসীন হলে কারাগার থেকে মুক্তি লাভ করেন। কেন্দ্রীয় সরকার একই বছর ২৯ মে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা ভেঙে দিয়ে পূর্ববঙ্গে ৯২(ক) ধারার শাসন প্রবর্তন করলে আবার গ্রেপ্তার হন। সেই বছর অক্টোবরে বন্দিদশা থেকে তিনি মুক্তিলাভ করেন।
১৯৬৭ সালে পাকিস্তান সরকারের রেডিও-টেলিভিশনে রবীন্দ্রসংগীত প্রচার বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে অংশগ্রহণ এবং বাংলা বর্ণমালা ও ভাষা সংস্কারের নামে আরোপিত উদ্যোগের বিরোধিতা তাঁর সাংস্কৃতিক প্রতিরোধের ধারাবাহিক প্রকাশ। ১৯৭১ সালে অসহযোগ আন্দোলনের সময় পাকিস্তান সরকারের দেওয়া ‘সিতারা-ই-ইমতিয়াজ’ (১৯৬৬) খেতাব তিনি বর্জন করেন। এ ছাড়া তিনি সাহিত্যকীর্তির অবদানস্বরূপ নাটকে বাংলা একাডেমি পুরস্কার (১৯৬২) এবং ‘মীর মানস’ গ্রন্থের জন্য দাউদ পুরস্কারে (১৯৬৫) ভূষিত হন। ঢাকার থিয়েটার নাট্যগোষ্ঠী তাঁর স্মরণে মুনীর চৌধুরী সম্মাননা (১৯৮৯) পদক প্রবর্তন করেন।
১৯৬৭ সালে পাকিস্তান সরকারের রেডিও-টেলিভিশনে রবীন্দ্রসংগীত প্রচার বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে অংশগ্রহণ এবং বাংলা বর্ণমালা ও ভাষা সংস্কারের নামে আরোপিত উদ্যোগের বিরোধিতা তাঁর সাংস্কৃতিক প্রতিরোধের ধারাবাহিক প্রকাশ। ১৯৭১ সালে অসহযোগ আন্দোলনের সময় পাকিস্তান সরকারের দেওয়া ‘সিতারা-ই-ইমতিয়াজ’ (১৯৬৬) খেতাব তিনি বর্জন করেন। এ ছাড়া তিনি সাহিত্যকীর্তির অবদানস্বরূপ নাটকে বাংলা একাডেমি পুরস্কার (১৯৬২) এবং ‘মীর মানস’ গ্রন্থের জন্য দাউদ পুরস্কারে (১৯৬৫) ভূষিত হন। ঢাকার থিয়েটার নাট্যগোষ্ঠী তাঁর স্মরণে মুনীর চৌধুরী সম্মাননা (১৯৮৯) পদক প্রবর্তন করেন।
৫
বহু প্রতিভাদীপ্ত মুনীর চৌধুরী একজন সংস্কৃতিমান ও রুচিশীল নাট্যকার। পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তিনি তাঁর নাটকে বিভিন্ন নাটকীয় কলাকৌশল সৃষ্টি করেছেন। তিনি বিশেষভাবে পরিবেশ-সচেতন শিল্পী ছিলেন। সমাজজীবন, ঐতিহাসিক ও রাজনৈতিক পটভূমিই তাঁর নাটকের প্রধান উপজীব্য। একদিকে তিনি ইতিহাস চেতনার পরিচয় দিয়েছেন, অন্যদিকে সমসাময়িক ঘটনার প্রতি মনোযোগ প্রদর্শন করেছেন। তার পূর্বসূরিরা মুসলিম রেনেসাঁর উষাকালের জাতীয় বা ধর্মীয় বীর চরিত্র খুঁজেছিলেন। কিন্তু মুনীর চৌধুরী এ চিন্তাধারার সম্পূর্ণ ব্যতিক্রম। যুদ্ধবিরোধী মানসিকতা তাঁর নাটকের প্রেরণা। জাতীয় জীবনের সংগ্রাম, সংক্ষুব্ধতা ও বিবর্তনের ধারা তাঁর রচনায় ধরা পড়েছে। মানুষের প্রতি গভীর শ্রদ্ধা এবং মানবহৃদয়ের ব্যথা-বেদনা মুনীর চৌধুরী নাটকে একটি আলোকময় পরিমণ্ডল সৃষ্টি করেছেন। তিনি পরিচ্ছন্ন রুচি ও উদার মানবীয় চিন্তাধারায় উজ্জীবিত হয়ে ‘রক্তাক্ত প্রান্তর’ (১৯৫৯), ‘চিঠি’ (১৯৬৬); ‘কবর’ (১৯৬৬), ‘দণ্ডকারণ্য’ (১৯৬৬), ‘পলাশী ব্যারাক ও অন্যান্য’ (১৯৬৯) প্রভৃতি নাটক রচনায় ব্রতী হয়েছিলেন।
ঈশা খাঁ রোডের বাসার সামনে ছোট ছেলে তন্ময়সহ মুনীর ও লিলি চৌধুরী, ১৯৭০‘কবর’-এর কেন্দ্রীয় দ্বন্দ্ব কেবল জীবিত ও মৃতের দ্বন্দ্ব নয়; বরং ইতিহাসের স্মৃতি ও রাষ্ট্রীয় বিস্মৃতির দ্বন্দ্ব। নাটকের মৃত মানুষেরা কবরের মধ্যে যেতে অস্বীকৃতি জানায়। নাটকটি ভাষা আন্দোলনের একটি নির্দিষ্ট ঐতিহাসিক ঘটনার শিল্পরূপ হলেও তার প্রশ্ন সর্বকালীন। এই নাটকে একদিকে রয়েছে ভাষা আন্দোলনের নির্দিষ্ট ইতিহাস, অন্যদিকে রয়েছে নিপীড়িত মানুষের বিশ্বজনীন অভিজ্ঞতা। ফলে ‘কবর’ একই সঙ্গে জাতীয় নাটক এবং মানবিক প্রতিবাদের নাটক। একইভাবে ১৯৫৯ সালে প্রকাশিত ‘রক্তাক্ত প্রান্তর’ পানিপথের তৃতীয় যুদ্ধের পটভূমিতে রচিত। কায়কোবাদের ‘মহাশ্মশান’ মহাকাব্য থেকে কাহিনির উপাদান গ্রহণ করলেও নাট্যকার চরিত্র নির্মাণ, সংলাপ ও ঘটনাবিন্যাসে নিজস্ব শিল্পদৃষ্টির পরিচয় দিয়েছেন। এই নাটকের ঐতিহাসিক পটভূমি গুরুত্বপূর্ণ হলেও এর প্রকৃত শিল্পমূল্য নিহিত রয়েছে যুদ্ধবিরোধী মানবিক দর্শনে। অন্যদিকে মুনীর চৌধুরীর নাট্যজগৎ শুধু রাজনৈতিক প্রতিবাদ বা ঐতিহাসিক ট্র্যাজেডিতে সীমাবদ্ধ নয়। সেখানে রয়েছে সামাজিক ব্যঙ্গ, দৈনন্দিন জীবনের হাস্যরস, ছাত্রজীবনের প্রেম, মধ্যবিত্তের সংকট, আমলাতান্ত্রিক অসংগতি এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানবিক অবস্থান। ‘মানুষ’ নাটকটি তাঁর অসাম্প্রদায়িক দর্শনের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকাশ। ১৯৫০ সালের সাম্প্রদায়িক দাঙ্গার পটভূমিতে রচিত নাটকটির কেন্দ্রীয় বক্তব্য মানুষের পরিচয়কে ধর্মীয় বিভাজনের ঊর্ধ্বে প্রতিষ্ঠা করা। ‘চিঠি’ নাটকে বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক ছাত্রজীবন, রাজনৈতিক আন্দোলন, প্রেম, আবেগ ও সম্পর্কের সূক্ষ্ম পরিবর্তন ফুটে উঠেছে। মুনীর চৌধুরী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে ছাত্রছাত্রীদের মনস্তত্ত্ব ও সামাজিক পরিবেশকে কাছ থেকে দেখেছিলেন। সেই অভিজ্ঞতা নাট্যরূপ পেয়েছে ‘চিঠি’তে। ‘পলাশী ব্যারাক’ নাটকে দেশভাগ-পরবর্তী নগরজীবন, উদ্বাস্তু মানুষের বসতি, কেরানিসমাজের দৈনন্দিন সংকট এবং প্রশাসনিক অদক্ষতা হাস্যরসের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে। ‘দণ্ডকারণ্য’ নাট্যগ্রন্থে ‘দণ্ড’, ‘দ-ণ্ডর’ ও ‘দণ্ডকারণ্য’—এই তিনটি নাটিকার মাধ্যমে নাট্যকার ভিন্ন ধরনের কৌতুক ও অদ্ভুত রসের ব্যবহার করেছেন।
নিজের নাট্যপ্রয়াস সম্পর্কে মুনীর চৌধুরী যে পার্থক্য নির্দেশ করেছেন, তা বিশেষ তাৎপর্যপূর্ণ। তাঁর মতে, ‘কবর’ ক্ষোভপূর্ণ ও অভিযোগাশ্রয়ী; অন্যদিকে ‘রক্তাক্ত প্রান্তর’ এবং ‘দণ্ডকারণ্য’ কৌতুকাবহ ও অন্তরাশ্রয়ী। এই আত্মবিশ্লেষণ থেকে বোঝা যায়, নাট্যকার নিজের শিল্পপ্রকৃতি সম্পর্কে সচেতন ছিলেন। তিনি জানতেন, প্রতিবাদের ভাষা সব সময় ক্রোধের ভাষা নয়। কখনো হাসি, পরিহাস ও কৌতুকও ক্ষমতার মুখোশ খুলে দিতে পারে। এই নাটকগুলোর মাধ্যমে মুনীর চৌধুরী প্রমাণ করেছেন, সমাজের গভীর অসংগতিকে প্রকাশ করার জন্য সব সময় উচ্চকণ্ঠ প্রতিবাদের প্রয়োজন হয় না। কখনো একটি হাস্যকর পরিস্থিতিই সামাজিক বাস্তবতার সবচেয়ে নির্মম সত্য প্রকাশ করতে পারে।
মুনীর চৌধুরীর গবেষকসত্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলোর অন্য একটি তাঁর ভাষাবৈজ্ঞানিক অনুসন্ধান। বাংলা ভাষাকে তিনি কেবল সাহিত্য সৃষ্টির মাধ্যম হিসেবে দেখেননি। ভাষাকে দেখেছেন একটি জনগোষ্ঠীর ঐতিহাসিক অভিজ্ঞতা, সামাজিক বিন্যাস, সাংস্কৃতিক স্মৃতি এবং আত্মপরিচয়ের ধারক হিসেবে। ১৯৫৬ সালে রকফেলার বৃত্তি নিয়ে তিনি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে যান। ১৯৫৮ সালে ভাষাতত্ত্বে মাস্টার্স ডিগ্রি অর্জন করে দেশে ফেরেন। সেখানে তাঁর শিক্ষক চার্লস এ ফার্গুসনের সঙ্গে বাংলা ভাষার ধ্বনিসংগঠন নিয়ে গবেষণা করেন। তাঁদের যৌথ গবেষণা আন্তর্জাতিক গবেষণা সাময়িকী Language-এ প্রকাশিত হয়।
৬
মুনীর চৌধুরীর বহুমাত্রিক প্রতিভার অন্যতম উজ্জ্বল ক্ষেত্র তাঁর অনুবাদ ও রূপান্তরকর্ম। তিনি অনুবাদকে নিছক ভাষান্তর হিসেবে বিবেচনা করেননি। তাঁর কাছে অনুবাদ ছিল এক সংস্কৃতির শিল্পভাবনাকে অন্য সংস্কৃতির সামাজিক ও ভাষিক বাস্তবতায় পুনর্নির্মাণের প্রক্রিয়া। তিনি বেশ কয়েকটি বিদেশি নাটকের অনুবাদও করেছেন। গলসওয়ার্দির ‘দ্য সিলভার বক্স’ অবলম্বনে ‘রূপার কৌটা’ (১৯৬৯), মূলের ভাব ও রূপকল্প মুনীর চৌধুরীর সার ভাব ও সূক্ষ্ম শিল্পসচেতনতায় বাংলা রূপকর্মে অতি সুন্দরভাবে ধরা পড়েছে; জর্জ বার্নার্ড শর ‘ইউ নেভার ক্যান টেল’-এর বাংলা রূপ ‘কেউ কিছু বলতে পারে না’ (১৯৬৭); ভিন্ন দেশের সমাজজীবনের পরিপ্রেক্ষিতে আমাদের দেশীয় সমাজজীবনের বর্তমান বিধি-ব্যবস্থার পরিচয় ফুটে উঠেছে চরিত্রচিত্রণের বৈচিত্র্যে। এ ছাড়া উইলিয়াম শেক্সপিয়ারের ‘টেমিং অব দি শ্রু’র অনুবাদ ‘মুখরা রমণী বশীকরণ’ (১৯৭০) তৎকালে মঞ্চে, টেলিভিশনে ও রেডিওতে প্রচুর সুখ্যাতি অর্জন করেছিল। তা ছাড়া অ্যালান মংকহাউসের ‘দ্য গ্র্যান্ড চ্যাম’স ডায়মন্ড’ রূপান্তর ‘গুর্গণ খাঁর হীরা’ এবং ‘ললাটলিখন’ ও ‘মহারাজা’ অনুবাদ করেছেন।
মুক্তিযুদ্ধে যাওয়ার সময় বাবা–মাকে লেখা মুনীর–লিলি চৌধুরীর বড় ছেলে ভাষণের চিঠি৭
মুনীর চৌধুরীর সাহিত্যিক পরিচয়ের আরেকটি গুরুত্বপূর্ণ দিক তাঁর সমালোচনামূলক মনন। তাঁর উল্লেখযোগ্য সমালোচনামূলক গ্রন্থ ও রচনার মধ্যে রয়েছে ‘ড্রাইডেন ও ডি এল রায়’ (১৯৬৩); ‘মীর-মানস’ (১৯৬৫); ‘তুলনামূলক সমালোচনা’ (১৯৬৯); ‘বাংলা গদ্যরীতি’ (১৯৭০) এবং ‘বৈদিশী’ (১৯৭৮)। ‘মীর-মানস’ গ্রন্থে মীর মশাররফ হোসেনের সাহিত্যকর্ম নিয়ে তাঁর বিশ্লেষণ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তিনি সাহিত্যিককে কেবল ঐতিহাসিক পরিচয়ের ভিত্তিতে মূল্যায়ন করেননি; বরং তাঁর রচনার ভাষা, চিন্তা, চরিত্র, বিষয়বস্তু ও শিল্পগুণের বিচার করেছেন। ‘তুলনামূলক সমালোচনা’ গ্রন্থে তাঁর গবেষণাপদ্ধতির একটি গুরুত্বপূর্ণ দিক প্রকাশিত হয়েছে। তুলনামূলক সাহিত্যচর্চায় দুটি সাহিত্যকর্মের বিষয়, চরিত্র, রূপ, ভাষা ও শিল্পদৃষ্টির সাদৃশ্য-বৈসাদৃশ্য বিশ্লেষণ করা হয়। মুনীর চৌধুরী এই পদ্ধতিকে বাংলা সমালোচনায় কার্যকরভাবে প্রয়োগ করেছেন। তাঁর ‘ড্রাইডেন ও ডি এল রায়’-এর গুরুত্বও এই জায়গায়। দুটি ভিন্ন সাহিত্যিক পরিসরের লেখককে তুলনামূলক আলোচনায় নিয়ে আসার মধ্য দিয়ে তিনি বাংলা সাহিত্যসমালোচনাকে বৃহত্তর বিশ্বসাহিত্যের সঙ্গে সংযুক্ত করেছেন। এখানে তাঁর সমালোচনামূলক মননের একটি মৌলিক বৈশিষ্ট্য লক্ষ করা যায়, তিনি কোনো সাহিত্যিককে অন্ধ প্রশংসার মধ্যে আবদ্ধ করেননি। বরং সাহিত্যিকের কৃতিত্ব, সীমাবদ্ধতা এবং সৃষ্টির স্বাতন্ত্র্যকে বিচার করতে চেয়েছেন। এই নিরাসক্ত বিচারবোধই তাঁকে একজন প্রকৃত গবেষক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
৮
মুনীর চৌধুরীর গবেষকসত্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলোর অন্য একটি তাঁর ভাষাবৈজ্ঞানিক অনুসন্ধান। বাংলা ভাষাকে তিনি কেবল সাহিত্য সৃষ্টির মাধ্যম হিসেবে দেখেননি। ভাষাকে দেখেছেন একটি জনগোষ্ঠীর ঐতিহাসিক অভিজ্ঞতা, সামাজিক বিন্যাস, সাংস্কৃতিক স্মৃতি এবং আত্মপরিচয়ের ধারক হিসেবে। ১৯৫৬ সালে রকফেলার বৃত্তি নিয়ে তিনি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে যান। ১৯৫৮ সালে ভাষাতত্ত্বে মাস্টার্স ডিগ্রি অর্জন করে দেশে ফেরেন। সেখানে তাঁর শিক্ষক চার্লস এ ফার্গুসনের সঙ্গে বাংলা ভাষার ধ্বনিসংগঠন নিয়ে গবেষণা করেন। তাঁদের যৌথ গবেষণা আন্তর্জাতিক গবেষণা সাময়িকী Language-এ প্রকাশিত হয়। এ ঘটনা তাঁর গবেষণার আন্তর্জাতিক পরিসর সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা দেয়।
তবে তাঁর ভাষাবৈজ্ঞানিক চিন্তার তাৎপর্য শুধু ধ্বনিতাত্ত্বিক গবেষণায় সীমাবদ্ধ ছিল না। পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর বাংলা ভাষাকে একটি পরিকল্পিত রাষ্ট্রীয় সংস্কার প্রকল্পের আওতায় পরিবর্তনের যে উদ্যোগ নেওয়া হয়েছিল, তিনি তার বিরুদ্ধে যুক্তিনিষ্ঠ অবস্থান গ্রহণ করেন। ১৯৪৯ সালে পূর্ববঙ্গ সরকার গঠিত ‘ইস্ট বেঙ্গল ল্যাঙ্গুয়েজ কমিটি’ বাংলা ভাষার একটি নতুন রূপ প্রস্তাব করে। ‘সহজ বাংলা’ নামে প্রচারিত সেই পরিকল্পনায় আরবি-ফারসি শব্দের ব্যবহার বাড়ানো এবং প্রচলিত বানান ও লিপিতে পরিবর্তনের উদ্যোগ ছিল। মুনীর চৌধুরী এ উদ্যোগের ভাষাতাত্ত্বিক অসংগতি ও সাম্প্রদায়িক উদ্দেশ্য সম্পর্কে সমালোচনা করেন। তাঁর আপত্তির মূল জায়গা ছিল—একটি জীবন্ত ভাষার স্বাভাবিক বিবর্তনকে উপেক্ষা করে রাষ্ট্রীয় বা আদর্শিক উদ্দেশ্যে তার কাঠামো পরিবর্তন করা যায় না। পরবর্তী সময়েও বাংলা বর্ণমালা ও বানান সংস্কারের নামে আরোপিত পরিবর্তনের বিরুদ্ধে তিনি অবস্থান নেন। মুহম্মদ আবদুল হাই ও মুহম্মদ এনামুল হকের সঙ্গে তাঁর মতাদর্শিক ঐকমত্য ছিল, ভাষার মৌলিক কাঠামোয় অপরিকল্পিত পরিবর্তন নৈরাজ্য সৃষ্টি করতে পারে। এ অবস্থানকে কেবল রক্ষণশীলতা হিসেবে ব্যাখ্যা করা যথার্থ হবে না। কারণ, তিনি বাংলা ভাষার বিকাশের বিরোধী ছিলেন না; বরং ভাষার স্বাভাবিক বিবর্তন, বৈজ্ঞানিক বিশ্লেষণ এবং ঐতিহাসিক ধারাবাহিকতার পক্ষে ছিলেন।
মুনীর অপটিমা: ১৯৬৫ সালে বাংলা টাইপরাইটারের জন্য ‘মুনীর অপটিমা’ কি–বোর্ড উদ্ভাবন তাঁর ভাষাবিষয়ক কর্মের একটি অসাধারণ উদাহরণ। বাংলা ভাষার মর্যাদা রক্ষার প্রশ্ন তাঁর কাছে কেবল প্রতীকী প্রতিবাদের বিষয় ছিল না। বাংলা যেন শিক্ষা, প্রশাসন, গবেষণা ও দৈনন্দিন ব্যবহারে কার্যকরভাবে প্রতিষ্ঠিত হতে পারে, সেই আকাঙ্ক্ষাও তাঁর কাজের মধ্যে প্রতিফলিত হয়েছে। বাংলা টাইপরাইটারের উন্নত কি–বোর্ড নির্মাণের উদ্যোগকে তাই ভাষার প্রযুক্তিগত আধুনিকায়নের একটি ঐতিহাসিক প্রয়াস হিসেবে মূল্যায়ন করা হয়।
মুনীর চৌধুরী ও লিলি চৌধুরী৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে তাঁর ক্লাস ছিল শিক্ষার্থীদের কাছে এক আকর্ষণীয় অভিজ্ঞতা। শ্রেণিকক্ষের যে চঞ্চলতা, শিক্ষক প্রবেশের সঙ্গে সঙ্গে তা নীরব হয়ে যেত। এমনকি যেসব শিক্ষার্থীর ওই সময়ে ক্লাস ছিল না, তারাও তাঁর বক্তৃতা শুনতে ভিড় করত। এই জনপ্রিয়তার কারণ কেবল তাঁর অসাধারণ বাগ্মিতাই শুধু নয়; ছিল জটিল বিষয়কে সহজ করে বোঝানোর ক্ষমতা, নাটকীয় উপস্থাপন, রসবোধ এবং শিক্ষার্থীদের চিন্তাকে সক্রিয় করে তোলার দক্ষতা। তিনি ছাত্রদের শুধু পাঠ্যবইয়ের তথ্য শেখাতেন না। বাংলা ও বিশ্বসাহিত্যের পারস্পরিক সম্পর্ক বুঝতে শেখাতেন। দেশি-বিদেশি নাটকের রূপ, সংলাপ, চরিত্র এবং মঞ্চকৌশল সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতেন।
শ্রেণিকক্ষ থেকে নাট্যাঙ্গন: ১৯৫৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক নাট্যচর্চার ধারায় ‘ড্রামা সার্কেল’ প্রতিষ্ঠিত হয়। এই নাট্যপরিবেশের বিকাশে মুনীর চৌধুরীর নেতৃত্ব, পৃষ্ঠপোষকতা ও অনুপ্রেরণা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি নাটক লিখেছেন, নির্দেশনা দিয়েছেন, অভিনয় করেছেন, নাট্যসংগঠন গড়ে তুলেছেন এবং নবীন নাট্যকর্মীদের উৎসাহিত করেছেন। তাঁর নাট্যচর্চা তাই ব্যক্তিগত সাহিত্যসাধনার মধ্যে সীমাবদ্ধ ছিল না, এটি ছিল একটি সাংস্কৃতিক আন্দোলনও চর্চার অংশ। স্ত্রী লিলি চৌধুরী, বোন ফেরদৌসী মজুমদারসহ বহু শিল্পীর বিকাশে তাঁর ভূমিকা ছিল। তাঁর অনুপ্রেরণায় নারী শিল্পীদের নাট্যমঞ্চে অংশগ্রহণের সুযোগও বিস্তৃত হয়েছে। স্বাধীনতার পর বাংলাদেশের গ্রুপ থিয়েটার আন্দোলনের বিকাশে তাঁর প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সর্বোপরি তিনি মঞ্চ, বেতার, টেলিভিশন এবং চলচ্চিত্র মাধ্যমে নাট্যকার, নির্দেশক, অভিনেতা ও সংগঠকের ভূমিকা পালন করেন।
মুনীর চৌধুরীর সাহিত্যিক জীবনের সূচনা হয়েছিল ছোটগল্প রচনার মধ্য দিয়ে। তাঁর প্রথম প্রকাশিত রচনার মধ্যে রয়েছে প্রবন্ধ ‘সতেরো শতাব্দীর হেঁয়ালি কবিতা’ এবং ছোটগল্প ‘নগ্ন-পা’। দুটিই ‘সওগাত’ পত্রিকায় প্রকাশিত হয়। তবে নাট্যকার হিসেবে তাঁর খ্যাতি এত ব্যাপক হয়ে ওঠে যে গল্পকার হিসেবে তাঁর পরিচয় অনেকাংশে আড়ালে পড়ে যায়। তাঁর গল্পের একটি উল্লেখযোগ্য দিক ছিল—সাধারণ মানুষের জীবন, সামাজিক বৈষম্য, ক্ষুধা, ভালোবাসা এবং স্বার্থের দ্বন্দ্বকে কেন্দ্র করে বিষয় নির্বাচন।
১০
মুনীর চৌধুরীর সাহিত্যিক জীবনের সূচনা হয়েছিল ছোটগল্প রচনার মধ্য দিয়ে। তাঁর প্রথম প্রকাশিত রচনার মধ্যে রয়েছে প্রবন্ধ ‘সতেরো শতাব্দীর হেঁয়ালি কবিতা’ এবং ছোটগল্প ‘নগ্ন-পা’। দুটিই ‘সওগাত’ পত্রিকায় প্রকাশিত হয়। তবে নাট্যকার হিসেবে তাঁর খ্যাতি এত ব্যাপক হয়ে ওঠে যে গল্পকার হিসেবে তাঁর পরিচয় অনেকাংশে আড়ালে পড়ে যায়। তাঁর গল্পের একটি উল্লেখযোগ্য দিক ছিল—সাধারণ মানুষের জীবন, সামাজিক বৈষম্য, ক্ষুধা, ভালোবাসা এবং স্বার্থের দ্বন্দ্বকে কেন্দ্র করে বিষয় নির্বাচন। ‘মানুষের জন্য’ গল্পে নিরন্ন মানুষের জীবনসংগ্রাম এবং মানবিক সম্পর্কের জটিলতা প্রকাশিত হয়েছে। গল্পটিতে আঞ্চলিক ভাষার ব্যবহার এবং কৌতুকপ্রবণতার পরিচয়ও রয়েছে। এখানে লক্ষ করা প্রয়োজন, মুনীর চৌধুরীর নাটক ও গল্পের মধ্যে বিষয়গত একটি ঐক্য বিদ্যমান। উভয় ক্ষেত্রেই তিনি মানুষের সামাজিক অস্তিত্বকে গুরুত্ব দিয়েছেন। তাঁর নাটকের চরিত্র যেমন সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে সংঘর্ষে লিপ্ত; তেমনি গল্পের চরিত্রও অর্থনৈতিক বাস্তবতা, ক্ষুধা, আবেগ এবং সম্পর্কের দ্বন্দ্বের মধ্যে নিজেদের অস্তিত্ব খুঁজে ফেরে।
১১
মুনীর চৌধুরীর জীবনের শেষ অধ্যায়কে তাঁর সাহিত্য ও রাজনৈতিক অবস্থান থেকে বিচ্ছিন্ন করে দেখা যায় না। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় তিনি পাকিস্তান সরকারের দেওয়া ‘সিতারা-ই-ইমতিয়াজ’ খেতাব বর্জন করেন। পাকিস্তানি সামরিক প্রশাসনের পক্ষ থেকে তাঁকে সতর্ক করা হয়েছিল। তবু তিনি নিজের অবস্থান থেকে সরে আসেননি। তাঁর বড় ছেলে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। পরিবারের নিরাপত্তা নিয়ে তিনি উদ্বিগ্ন ছিলেন। ছিল শারীরিক অসুস্থতাও, মেরুদণ্ডের ব্যথায় তিনি ভুগছিলেন। এসব কারণে তিনি একসময় বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকা ছেড়ে সেন্ট্রাল রোডের পৈতৃক বাড়িতে চলে যান। কিন্তু ডিসেম্বরের দিকে তাঁর সামনে যে বিপদ ঘনিয়ে আসছিল, এর অনুমান করা তাঁর পক্ষে সম্ভব হয়নি।
মুক্তিযুদ্ধের একপর্যায়ে পাকিস্তানের অখণ্ডতা রক্ষার পক্ষে বিবৃতি দিলেও ঘাতকদের হাত থেকে তিনি রেহাই পাননি। ১৪ ডিসেম্বর দুপুরে আলবদর বাহিনীর সদস্যরা তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরিবারের সদস্যদের প্রত্যক্ষ বিবরণ এবং পরবর্তী সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া সাক্ষ্য থেকে তাঁর অপহরণ ও নির্যাতনের বিষয়টি উঠে আসে। ধারণা করা হয়, তাঁকে হত্যা করে রায়েরবাজার বধ্যভূমিতে ফেলে রাখা হয়েছিল। তাঁর মরদেহ স্বজনেরা শনাক্ত করতে পারেননি।
মুনীর চৌধুরী(২৭ নভেম্বর, ১৯২৫ – ১৪ ডিসেম্বর, ১৯৭১)।১২
ইতিহাস কখনো কখনো মানুষের সঙ্গে এক অদ্ভুত খেলা খেলে। যাঁরা ইতিহাসের সবচেয়ে প্রয়োজনীয় সময়ে মানুষের পাশে দাঁড়ান, ইতিহাসের নিষ্ঠুরতম শক্তিগুলো অনেক সময় তাঁদেরই নিশ্চিহ্ন করতে চায়। মুনীর চৌধুরীর জীবনদান সেই নিষ্ঠুরতার এক উজ্জ্বল উদাহরণ। তাঁর জন্ম হয়েছিল এমন এক সময়ে, যখন উপমহাদেশের রাজনৈতিক মানচিত্র নতুন করে আঁকা হচ্ছিল। তাঁর যৌবন কেটেছে সাম্প্রদায়িক বিভাজন, ঔপনিবেশিক উত্তরাধিকার, বামপন্থী আন্দোলন এবং ভাষিক আত্মপরিচয়ের সংগ্রামের মধ্যে। তাঁর সাহিত্যিক পরিণতি ঘটেছে এমন এক রাজনৈতিক বাস্তবতায়, যেখানে ভাষা, সংস্কৃতি ও জাতীয় পরিচয় ছিল ক্ষমতার সঙ্গে সংঘর্ষে লিপ্ত।
মুনীর চৌধুরী সেই সংঘর্ষের বাইরে দাঁড়িয়ে থাকেননি। কারাগারে বসে নাটক লিখেছেন। যুদ্ধের ইতিহাসে প্রেমের ট্র্যাজেডি খুঁজেছেন। সাম্প্রদায়িকতার মধ্যে মানুষের পরিচয় প্রতিষ্ঠা, বাংলা ভাষার ধ্বনি ও গদ্যরীতি নিয়ে গবেষণা এবং বাংলা টাইপরাইটারের কি–বোর্ড নির্মাণ করেছেন। বিশ্বনাটককে বাংলায় রূপান্তর করেছেন। তরুণ নাট্যকারদের অনুপ্রাণিত করেছেন। তিনি তাঁর জীবনে বহুবার কারাবন্দী হয়েছেন। কিন্তু তাঁর চিন্তা বন্দী হয়নি। তাঁর শরীরকে ইতিহাসের অন্ধকারে হারিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তাঁর সৃষ্টি ও বিদ্রোহী সত্তাকে হারিয়ে দেওয়া যায়নি। তাঁর ‘কবর’ নাটকের মৃত মানুষদের মতোই তিনি যেন আজও ইতিহাসের সামনে দাঁড়িয়ে আছেন।
তথ্যসূত্র
১. বশীর আল হেলাল, ভাষা আন্দোলনের ইতিহাস, আগামী প্রকাশনী, ৩য় মুদ্রণ, ২০১৬।
২. মুনীর চৌধুরী শতবার্ষিক পাঠ, সিরাজ সালেকীন, কথাপ্রকাশ, ২০২৫।
৩. মুনীর চৌধুরীর সাহিত্যকর্ম, ড. মোহাম্মদ জয়নুদ্দীন, অন্বেষা প্রকাশন, ২০১৫।
৪. মুনীর চৌধুরীর নাটক, জিয়াউল হাসান, মনন প্রকাশ, ২০১৫।
৫. বাংলা নাট্যসাহিত্যে মুনীর চৌধুরীর অবদান, মো. ফরহাদ হোসেন, গতিধারা।
৬. মুনীর চৌধুরীর নাটক: রাজনীতি ও সমাজবাস্তবতা, হোসনে আরা জলী, আফসার ব্রাদার্স, ২০১৬।
৭. লিলি চৌধুরী, একাত্তরের মুনীর চৌধুরী, প্রথম আলো, ৯ জানুয়ারি ২০১৯।
৮. আহমেদ ফিরোজ, মুনীর চৌধুরী: অনুকরণীয় যার দেশপ্রেম, ডেসটিনি, ১২ ডিসেম্বর ২০০৭।