সিডনিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রজতজয়ন্তী উদ্যাপন
· Prothom Alo

অস্ট্রেলিয়ার সিডনিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রজতজয়ন্তী ও তাদের স্থানীয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। সম্প্রতি সিডনির ওয়েন্টওর্থভিলের প্রো রিগ্যাল প্যাভিলিয়নে অনুষ্ঠিত এই মিলনমেলায় সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন, অ্যাডিলেডসহ অস্ট্রেলিয়ার বিভিন্ন শহর থেকে বিশ্ববিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]
অনুষ্ঠানে বাংলাদেশ থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে শুভেচ্ছা বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক সৈয়দ ফেরহাত আনোয়ার, সহ-উপাচার্য অধ্যাপক আরশাদ মাহমুদ চৌধুরী, কোষাধ্যক্ষ আরিফুল ইসলাম ও রেজিস্ট্রার ডেভিড ডাউল্যান্ড। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া আয়োজনটিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. ইমতিয়াজুল হক মর্তুজা এবং সঞ্চালনা ও তত্ত্বাবধানে ছিলেন সাধারণ সম্পাদক শাওন আসরাফ। আলোচনা পর্বের পর প্রাক্তন শিক্ষার্থীদের নাচ, গান, নৈশভোজ ও স্মৃতিচারণামূলক আড্ডায় পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
Visit casino-promo.biz for more information.