সমৃদ্ধির আটাশ পেরিয়ে বন্ধুত্বে গড়ি স্বপ্ন

· Prothom Alo

কার্তিকের শেষে শীতের আগমনী সময়ে প্রথম আলো বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ‘এসো মিলি জলধারায় ২.০’-তে আমরা পটিয়া বন্ধুসভার বন্ধুরা ঢাকায় একদিন আগেই উপস্থিত হয়ে যাই। উঠি এক চাটগাঁইয়া হোটেলে।

Visit extonnews.click for more information.

ভোরের শিশিরভেজা সকালে সবাইকে নিয়ে যাত্রা করি সদরঘাটে। অনুষ্ঠানের জন্য নির্ধারিত ‘প্রিন্স আওলাদ-৭’ লঞ্চ দেখে বন্ধুদের বাঁধভাঙা আনন্দ মুগ্ধ করেছে। পরে যখন প্রত্যকের হাতে আকর্ষণীয় উপহার তুলে দেওয়া হলো তখন বন্ধুদের চোখে আনন্দ–উচ্ছ্বাসের কমতি ছিল না।

অনুষ্ঠানে অংশগ্রহণ করা পটিয়া বন্ধুসভার বন্ধুদের স্মৃতিমালা

‘বউয়ের কাছ থেকে এক দিন দূরে যাওয়া মানে এক অতুলনীয় আত্মতৃপ্তি। তার মধ্যে বন্ধুসভার “এসো মিলি জলধারায় ২.০” প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান একদম সেই একটা স্মরণীয় জার্নি। বউ ছাড়া এমন অনুষ্ঠান প্রতিবছর আমাকে স্পর্শ করুক। জয়তু বন্ধুসভা।’
—নিউটন দে

ছবি: লেখকের সৌজন্যে

‘জলধারায় ভেসে ভেসে বন্ধুসভার বন্ধুদের সঙ্গে আনন্দ করার অভিপ্রায়ে রেজিস্ট্রেশন করতে একবাক্যে রাজি হয়ে গেলাম। অনেক দিন পর এত প্রাণবন্ত উচ্ছ্বসিত পুরো একটা দিন কাটিয়েছি। সহমর্মিতার ঈদে সেরা দশে থাকতে পেরে ভীষণ আনন্দিত আপ্লুত ছিলাম।’
—আফরিন

‘একমাত্র বউয়ের অনুরোধে বন্ধুসভার এসো মিলি জলধারায় ২.০ অনুষ্ঠানে অংশগ্রহণ করে পটিয়া বন্ধুসভার বন্ধু ও দেশের সব বন্ধুর সঙ্গে এক অতুলনীয় আত্মতৃপ্তির স্মৃতি নিয়ে ফিরলাম।’
—আবদুল হামিদ

‘এ শুধু একটি ভ্রমণ নয়, এ যেন বন্ধুত্ব, ভালোবাসা, সম্প্রীতি আর অসংখ্য আনন্দঘন মুহূর্তের এক মিলনমেলা।’
—তৌহিদ

‘রেজিস্ট্রেশন করিনি যাব না, তাই বাসায় ঘুমাচ্ছি। এমন সময় রিজু ভাইয়া বলল, যা কিছু আছে তা নিয়ে ব্যাগে করে নিয়ে দ্রুত চট্টগ্রাম রেলস্টেশনে আসো। এ অনুষ্ঠানে গ্রুপের সবচেয়ে বেশি আনন্দ করেছি আমি। স্মৃতিময় আটাশের “এসো মিলি জলধারায় ২.০”।’
—হাসনাত

ছবি: লেখকের সৌজন্যে

‘সারা দেশের বন্ধুদের একই জাহাজে নিয়ে এসেছে বন্ধুসভার ২৮তম জন্মদিন। আমরা গিয়েছি চট্টগ্রামের পটিয়া থেকে। একদিনের আয়োজন যা স্মৃতিতে থাকবে আজীবন। পরের বছর আবার যাব, সব বন্ধুকে একসঙ্গে পাব।’
—রবিউল ইসলাম

‘লঞ্চ ভ্রমণ, নদীর শীতল বাতাস, মনোমুগ্ধকর দৃশ্যপট, মজার সব খাবার, নাচ-গান আর প্রাণখোলা আড্ডায় সময়টা কেটেছে অসাধারণ।’
—পার্থ প্রতীম দাশ

‘প্রথম থেকেই ইচ্ছে ছিল বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশগ্রহণ করার। অবশেষে সেই ইচ্ছে পূরণ হলো ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী “এসো মিলি জলধারা ২.০”-এর মাধ্যমে। পটিয়া থেকে ঢাকা, প্রিয় বন্ধুদের সঙ্গে যাত্রা, আড্ডা, আনন্দ আর অসংখ্য সুন্দর মুহূর্তে কেটেছে দিনটি।’
—আবদুল মুহি

ছবি: লেখকের সৌজন্যে

‘সারা দেশের বন্ধুদের একই জাহাজে নিয়ে এসেছে বন্ধুসভার ২৮তম জন্মদিন। আমরা গিয়েছি চট্টগ্রামের পটিয়া থেকে। একদিনের আয়োজন ছিল সেরা, যা স্মৃতিতে থাকবে আজীবন।’
—শুভ ধর

‘জলের সহজাত ধর্ম হলো মিলিয়ে যাওয়া। আর এই জলধারায় আমরা মিলেছি এক আত্মিক বন্ধনে। এ বন্ধন ছিল বন্ধুত্বের, পারস্পরিক সহমর্মিতার, সহনশীলতার ও মমত্ববোধের। বন্ধুসভার এ মহামিলন অবর্ণনীয় ও অভূতপূর্ব স্মৃতি হিসেবে রয়ে যাবে।’
—মিসকাতুল ইসলাম

‘পটিয়া থেকে একসঙ্গে ট্রেনযাত্রা, এরপর সদরঘাট থেকে চাঁদপুর পর্যন্ত নৌবিহার—সব মিলিয়ে কেটেছে আনন্দঘন কিছু মুহূর্ত। কয়েকজন বন্ধু এবং বড় ভাই-আপুদের সঙ্গে হাসি-আড্ডা, দুষ্টুমি ও আনন্দে সময়গুলো হয়ে উঠেছিল আরও স্মরণীয়।’
—ফরহাদুল ইসলাম

সাধারণ সম্পাদক, পটিয়া বন্ধুসভা

Read full story at source