বিশ্ববিদ্যালয়ে বিষয় নির্বাচনে আগে যে ৬টি প্রশ্নের উত্তর জানা প্রয়োজন
· Prothom Alo

‘ইশ্ আমি যদি এ বিষয়ে ভর্তি না হয়ে ওই বিষয়ে ভর্তি হতাম!’ এমন চিন্তা পীড়া দেয় এমন শিক্ষার্থী প্রতিটি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ব্যাচে পাওয়া যাবে।
Visit mwafrika.life for more information.
কেউ হয়তো পরিবারের চাপে এমন একটা বিষয় নিয়েছে, যেটা সে পছন্দ করে না। কিংবা মানুষের কথায় প্রভাবিত হয়ে এমন বিষয়ে স্নাতক করছে, যেটা তার নিজের ক্যারিয়ারের সঙ্গে যায় না। অথবা কোনো একটা ডিসিপ্লিনে পড়াশোনা করছে ঠিকই, কিন্তু যা ভেবেছিল, এসে দেখে সাবজেক্টটা মোটেও তেমন নয়। এমন পরিস্থিতি হামেশাই হয় এবং এ জন্যই দরকার খুবই সাবধানে নিজের জন্য বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট নির্বাচন করা। ভবিষ্যৎ কেউ জানে না। তাই আজকের যে সাবজেক্ট খুবই ডিমান্ডিং, কালকে সেটা নাই হয়ে যেতে পারে। ম্যাপ কালকে বদলে যেতে পারে, কিন্তু হাতে কম্পাস আর মাথায় গন্তব্য থাকলে তুমি নিজেই সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। এই ক্যারিয়ারের কম্পাসটাই হচ্ছে প্রশ্ন। এমন প্রশ্ন যেগুলোর উত্তর বের করতে থাকলে তুমি নিজের চলার পথ খুঁজে নিতে পারবে। তাই আমি তোমাকে ছয়টি প্রশ্ন দিতে চাই, যেগুলো নিয়ে ঠিকমতো পরিকল্পনা করলে সেটা তোমার ক্যারিয়ারের কম্পাস হিসেবে কাজ করবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসন বাড়ল, কমল জিপিএ; যে যে পরিবর্তন এলপ্রথম প্রশ্ন, তুমি যে সাবজেক্টে পড়াশোনা করতে চাও, সে সাবজেক্টে পড়াশোনা করে এখন পেশাগত জীবনে কাজ করছে—এমন কারও সঙ্গে কথা বলেছ কি?
মানুষের অনেক কথাই থাকবে। কিন্তু যারা সেই পথে হেঁটেছে, যেই পথে তুমি হাঁটতে চাও, তারাই তোমাকে সবচেয়ে ভালো সাজেশন দিতে পারবে। তাই, তুমি যে বিশ্ববিদ্যালয়ে যে সাবজেক্টে পড়তে চাও, সেখানের সিনিয়র ভাই-আপুদের ফেসবুক কিংবা লিংকডইনে মেসেজ করে তোমার প্রশ্ন জিজ্ঞেস করো যে তাদের জীবন কেমন, কী চলছে এখন তাদের ফিল্ডে। ১৫–২০ জনকে মেসেজ করে রাখো, কেউ না কেউ ইনশা আল্লাহ তোমাকে রেসপন্ড করবেই।
দ্বিতীয় প্রশ্ন, তোমার প্রস্তুতি নেওয়া কি সম্ভব—
স্বপ্ন দেখা দরকার কিন্তু সঙ্গে প্রস্তুতিটাও থাকতে হবে। সাধারণত শিক্ষার্থীরা ৪–৫টা সাবজেক্ট ও ভার্সিটি নির্বাচন করে প্রস্তুতি নেয়। তুমি যদি একই ডিসিপ্লিনে ৪–৫টা সাবজেক্ট নাও, তাহলে তোমার প্রস্তুতি সহজ হবে। যেমন তুমি যদি ইইই, সিএসই, এমই—এসব সাবজেক্টে পড়তে চাও, তাহলে শুধু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলেই হবে। অনেক বিশ্ববিদ্যালয় এবং অনেক ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের অপশন থাকবে তোমার হাতে। কিন্তু তোমার যদি ইচ্ছা থাকে ইইই কিংবা মার্কেটিং অথবা ফাইন্যান্স। তাহলে তোমাকে দুটি ভিন্ন ডিসিপ্লিনের প্রস্তুতি নিতে হতে পারে। কারণ, তখন তোমাকে ইঞ্জিনিয়ারিংয়ের পড়াও পড়তে হবে আবার বিবিএ লাইনের পড়াও পড়তে হবে। এখন এটা তোমার মেধা আর পরিশ্রমের ওপর নির্ভর করবে যে তুমি কয়টা লাইনে আবেদন করতে চাও।
তৃতীয় প্রশ্ন, তুমি কি শিক্ষকতা করতে চাও কি না—
সাধারণত বাংলাদেশে শিক্ষকতা করতে হলে একই বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর করতে হয়। তার মানে এটা একটা লং কমিটমেন্ট। তুমি যদি শিক্ষক হতে চাও, তাহলে একই ডিসিপ্লিনে পড়াশোনা চালিয়ে যেতে হবে। তুমি কি সেই কমিটমেন্টের জন্য প্রস্তুত? যদিও বহির্বিশ্বে এখন মাল্টিডিসিপ্লিনারি পড়াশোনা, অর্থাৎ ভিন্ন ভিন্ন সাবজেক্টে পারদর্শিতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে সেটার গুরুত্ব কতটুকু পাবে, সেটা দেশে থাকবে নাকি বিদেশে যাবে, সেটার ওপর অনেকটা নির্ভর করছে।
বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরামর্শ–৬: এইচএসসির পরে বিবিএ পড়তে চান, তাঁদের করণীয় কীচতুর্থ প্রশ্ন, তুমি কী ধরনের পেশা চাইছ, সেটা কি তুমি জানো—
কিছু সাবজেক্টে পড়াশোনা করলে তুমি টেকনিক্যাল কাজ করবে এবং অন্য কিছু সাবজেক্টে তোমাকে মানুষের সঙ্গে অনেক কাজ করতে হবে। আদতে সব ক্ষেত্রেই মানুষের সঙ্গে তোমার কাজ করতে হবে, কিছু কম কিছু বেশি। যেমন বিজনেস ফিল্ডে পড়াশোনা করলে তোমার জন্য করপোরেট চাকরিগুলো বেশ ভালো অপশন হবে, সেক্ষেত্রে মার্কেটিং কিংবা হিউমেন রিসোর্স ম্যানেজমেন্টে পড়লে তোমার স্পেশালাইজেশনই হবে মানুষকে বোঝা এবং তাদেরকে নিয়ে কাজ করা। অথবা তুমি ইঞ্জিনিয়ারিং লাইনে পড়তে পারো, যেখানে তোমাকে অনেক টেকনিক্যাল ও অ্যাপ্লিকেশন–নির্ভর কাজ শিখতে হবে।
পঞ্চম প্রশ্ন, তুমি কি দেশে থাকতে চাও, নাকি বিদেশ যেতে চাও—
এ প্রশ্নটা এ জন্য করছি; কারণ, ইদানীং অনেকেই বিদেশে সেটেল্ড হতে চায় এবং সে ক্ষেত্রে মাস্টার্স কিংবা পিএইচডি করে বাইরে যাওয়ার পরিকল্পনা অনেকের থাকে। এ ক্ষেত্রে তুমি যদি সাইন্সের ডিমান্ডিং সাবজেক্টগুলোতে পড়াশোনা করো, সে ক্ষেত্রে বিদেশে বৃত্তি নিয়ে পড়তে যাওয়ার অপরচুনিটি ‘তুলনামূলকভাবে’ বেশি থাকবে।
ষষ্ঠ প্রশ্ন, সাবজেক্টটা কি তোমার সঙ্গে যায়—
তুমি তো এত দিনে জেনে গেছ যে তোমার পছন্দ অপছন্দ কী। তুমি যদি নম্বর নিয়ে কাজ করতে খুব পছন্দ করো, তাহলে ফাইন্যান্স কিংবা ইঞ্জিনিয়ারিং কিছু সাবজেক্ট নিতে পারো। তুমি যদি নম্বর পছন্দ না করো কিংবা মানুষের সঙ্গে কাজ করতে চাও, তাহলে মার্কেটিং কিংবা ম্যানেজমেন্ট নিয়ে পড়তে পারো। শুধু নম্বর কিংবা মানুষের বিষয় নয়, আরও অনেক ব্যক্তিগত পছন্দ অপছন্দই থাকতে পারে। যেমন আমি ইন্ট্রোভার্ট মানুষ। কিন্তু শিক্ষকতা পেশাই আমাকে সারাক্ষণই মানুষের সঙ্গে ডিল করতে হয়। যদিও আমি শিক্ষকতা করতে খুব পছন্দ করি, তারপরও মাঝেমধ্যে এটা বেশ স্ট্রেসফুল হয়ে যায়। তাই তুমি যখন কোনো সাবজেক্টের জন্য পড়াশোনা শুরু করবে, একটু নিজের পছন্দ অপছন্দের কথাও চিন্তা করবে। যদিও অনেকের এই বিলাসিতা থাকে না বাস্তবে।
বিনা খরচে চীনে উচ্চশিক্ষার সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের, আবেদন যেভাবেঅনেক তো প্রশ্ন করে ফেললাম, এবার একটু তোমাকে জানিয়ে রাখি যে অ্যাডমিশনের সময় তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সিদ্ধান্তের স্বচ্ছতা আর মোমেন্টাম। ঠিকমতো ডিশিসন নাও কোন কোন সাবজেক্টে অ্যাডমিশন দেবে এবং তারপর ডান-বাম না দেখে পড়াশোনায় লেগে যাও। আমি ব্যক্তিগতভাবে রুটিন ফলো করে এবং আগের বছরের প্রশ্ন সলভ করে অনেক সুবিধা পেয়েছি। আশা করি মোমেন্টাম ধরে রাখতে পারলে তুমিও অনেক ভালো করতে পারবে।
শেষে একটা জিনিস খুব মনোযোগ দিয়ে মাথায় গেঁথে নাও। পৃথিবীতে এমন কেউ বেঁচে নেই যে ভবিষ্যৎ দেখতে পারে। তুমি কোনো দিনও শতভাগ ইনফরমেশন নিয়ে ডিসিশন নিতে পারবে না। যে সিদ্ধান্তই তুমি নাও না কেন, কিছু না কিছু জিনিস অজানাই থাকবে। আর এভাবেই ইনকমপ্লিট ইনফরমেশন থেকে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। অনেকটা বাজি ধরার মতো। তুমি তোমার সিদ্ধান্ত নেবে কিন্তু ঝুঁকি সব সময়ই থাকবে। কিন্তু থেমে থাকা যাবে না। গতিতে থাকতে হবে। তাই তুমি তোমার সর্বোচ্চ চেষ্টা করে একটা সিদ্ধান্ত নেবে এবং সেটাতে কমিট করবে। সিদ্ধান্ত নেওয়ার পর বারবার পেছন ফিরে আবার তাকাবে না। তোমার দৃষ্টি এবার থাকবে শুধুই সামনে।
২০২৭ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি, সরকারের যত নির্দেশনা