ডিসেম্বরে ফিরছে যারা

· Prothom Alo

ডিসেম্বর মাসটা সিনেমা আর কমিক বুকপ্রেমীদের জন্য একেবারে সোনায় সোহাগা! শীতের ছুটি শুরুর সঙ্গে সঙ্গে বিনোদনের পসরা সাজিয়ে বসছে সবাই। শীতের দিনে সিনেমা হলে যেমন ফিরছে সিনেমা, তেমনই দেখা যাবে নতুন নতুন টিভি সিরিজও। ডিসেম্বরে পর্দায় এমন সব চমক আসছে, যেগুলো না দেখে নিজেকে সামলে রাখা মুশকিল। ডিসেম্বরের শীতে চমক দিতে কারা আসছে, তা একবার দেখে নাও।

Visit mchezo.life for more information.

ফিরছে অ্যাভেঞ্জার্স, ফিরছেন রবার্ট ডাউনি জুনিয়র

সাত বছর! হ্যাঁ, সাত বছর হয়ে গেছে অ্যাভেঞ্জার্সের কোনো সিনেমা আসেনি বড় পর্দায়। সেই প্রতীক্ষার অবসান ঘটছে এই ডিসেম্বরে। অ্যাভেঞ্জার্স আবার ফিরছে বড় পর্দায়। আর এবার মাল্টিভার্সের সবচেয়ে বড় থ্রেট ডক্টর ডুমের মুখোমুখি হচ্ছে তারা। রবার্ট ডাউনি জুনিয়র আবারও ফিরছেন, কিন্তু এবার ডুম চরিত্রে। বছরের সবচেয়ে বড় চমক সিনেমা হলে আসছে আগামী ১৮ ডিসেম্বর। শীতের ছুটিতে সবাই প্রস্তুত হয়ে যাও অ্যাভেঞ্জার্সদের স্বাগত জানাতে।

বড়শি দিয়ে মাছ ধরতে পারলে মিলবে স্কলারশিপ ও লাখ টাকার পুরস্কার

আসছে ডুনের শেষ পর্ব

একদিকে যখন অ্যাভেঞ্জার্স সিনেমা হল মাতাবে, তখন আরেক দিকে হল মাতাবে ডুন। সাই-ফাই জনরার অন্যতম সেরা সিরিজ ডুন। সেই সিরিজের তৃতীয় আর শেষ পর্ব আসছে ডিসেম্বরের ১৮ তারিখ। ফ্র্যাঙ্ক হ্যাভার্টের বিখ্যাত ডুন: মেসিয়াহ বই থেকে ডেনিস ভিলেনাভ তৈরি করছেন ডুন থ্রি। যারা সাই-ফাই ভালোবাসো, তারা হয়তো অ্যাভেঞ্জার্সের আগে ডুন দেখার টিকিট কাটবে।

অ্যাংরি বার্ড থ্রি

ছোটবেলায় খেলা অ্যাংরি বার্ড গেমের কথা মনে আছে? গেমটি কিন্তু সিনেমার পর্দায়ও দারুণ জনপ্রিয়। অ্যাংরি বার্ড সিনেমার তৃতীয় পর্ব আসছে পর্দায়। আগামী ২৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে সেই সিনেমা। এই শীতে হাসতে চাইলে অ্যাংরি বার্ডের তৃতীয় পর্ব হতে পারে প্রথম পছন্দ।

হগওয়ার্টসের ট্রেনও ফিরছে

শীতের ছুটি শুরু হবে আর হগওয়ার্টসের ট্রেনের হুইসেল বাজবে না, তা কি হয়? হগওয়ার্টসের ট্রেন আবারও ফিরছেন মাগলসদের মধ্যে। এবার অবশ্য সিনেমা হয়, সিরিজ হিসেবে আসছে ‘হ্যারি পটার’। এইচবিও নতুন করে করছে হ্যারি পটার সিরিজ। সেখানে পুরোনো কেউই থাকছেন না। নতুন একঝাঁক তারকার সঙ্গে হ্যারি পটারের জাদুর দুনিয়ায় হারিয়ে যাওয়ার সুযোগ আসছে আরেকবার।

জরুরি পরিস্থিতির জন্য খাবার–পানি মজুত করার ট্রেন্ড এল কোথা থেকে

ফিরছেন শাহরুখ

বছরের একদম শেষে আসছেন বলিউডের বাদশাহ। দুই বছর পর আবারও ফিরছেন বড় পর্দায় শাহরুখ খান। এবার সিনেমার নাম আর তাঁর নাম একেবারে মিলে গেছে। শাহরুখ খান এবার সিনেমা হলে ফিরছেন ‘কিং’ নামের সিনেমা দিয়ে। গুঞ্জন আছে, শাহরুখ খানের সঙ্গে থাকবেন তাঁর মেয়ে সুহানা খানও। বাবা-মেয়ের চরিত্রে অভিনয় করবেন দুজন।

সালমান খানের মাতৃভূমি

বলিউডের ভাইজানকে দিয়েই শুরু হচ্ছে ডিসেম্বর মাস। আগামী ৪ ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পাচ্ছে সালমান খানের মাতৃভূমি সিনেমা। যদিও সেই সিনেমা নিয়ে খোদ ভক্তদের মধ্যেই তেমন উত্তেজনা নেই। তবে ডিসেম্বরের শুরুটা সালমান খানের মারমার কাটকাট সিনেমা দিয়ে শুরু হলে খারাপ হয় না।

যে দেশে বারান্দায় কাপড় শুকানো নিষিদ্ধ, ভুল করলেই বড় জরিমানা

Read full story at source