‘দার-ই-নিজাত’-এর জারিয়াব এবার বরফনীল শাড়িতে, দেখুন ১০ ছবি
· Prothom Alo

ছোটবেলার প্রেমিক জামিলের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর নিজেকে সামলাতে হিমশিম খাচ্ছে জারিয়াব। এ সময় তার জীবনে আসে আবু বকর। পাকিস্তানি ধারাবাহিক ‘দার-ই-নিজাত’-এ জারিয়াবের গল্প কোন দিকে যাবে, তা নিয়ে দর্শকের মধ্যে চলছে আলোচনা। চরিত্রটির কিছু সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন দর্শকেরা। সেই আলোচনায় যোগ দিয়েছেন জারিয়াবের ভূমিকায় অভিনয় করা দুরেফিশান সেলিমও। ইনস্টাগ্রামে অভিনেত্রী লিখেছেন, ভুলের পর একজন পুরুষ যত সহজে নতুন করে শুরু করার সুযোগ পান, একজন নারীকে তাঁর সিদ্ধান্তের ভার বইতে হয় আরও দীর্ঘ সময়। ধারাবাহিকটি সেই বৈষম্য নিয়েই প্রশ্ন তোলে বলে মনে করেন তিনি। পর্দায় জারিয়াবকে নিয়ে আলোচনার মধ্যেই দুরেফিশানের নতুন একগুচ্ছ ছবি নজর কেড়েছে। বরফনীল বা আইস ব্লু শিফন শাড়ির সঙ্গে তিনি পরেছেন হাতে কারুকাজ করা ব্লাউজ। শাড়ির ফিকে নীল আর ধূসর আভা, রুপালি সিকুইনের ঝিলিক ও গাঢ় লাল নেইল পলিশ মিলিয়ে সাজে এসেছে রঙের বৈপরীত্য। মজার ব্যাপার, নকশাকার নিমরা খোখার ইনস্টাগ্রামে এই পোশাকের নামও জানিয়েছেন ‘জারিয়াব’। ১০ ছবিতে দেখা যাক দুরেফিশানের সাজ, সঙ্গে তাঁর পর্দার কয়েকটি উল্লেখযোগ্য কাজের গল্প।
Visit sweetbonanza-app.com for more information.
সম্প্রতি একটি অনুষ্ঠানে আইস ব্লু ও হালকা ধূসর রঙের শিফন শাড়িতে দেখা যায় দুরেফিশানকেশাড়িজুড়ে ছিল ছোট ছোট রুপালি সিকুইনের কাজ। শাড়ির পাড়ে ছিল পুঁতির নকশা। হালকা কাপড়ের শাড়িটি তাঁর সাজে এনে দেয় স্নিগ্ধতা‘ইশক মুর্শিদ’ তারকা দুরেফিশান কি সত্যিই বিয়ে সেরেছেনসাজের সঙ্গে মানানসই গয়না বেছে নিয়েছিলেন অভিনেত্রী। কানে ছিল ঝাড়বাতির মতো ঝলমলে দুল। সঙ্গে হালকা নকশার নেকলেস, টেনিস ব্রেসলেট ও ফুলের নকশার আংটি। পুরো সাজে আলাদা মাত্রা যোগ করেছে গাঢ় লাল রঙের নেইল পলিশ মেকআপেও ছিল স্বাভাবিক সৌন্দর্যের ছাপ। ত্বকে ছিল উজ্জ্বল আভা। চোখে হালকা পিচ ও টেরাকোটার রং। ঠোঁটে পিচ রঙের হালকা লিপগ্লস। চুল রেখেছিলেন সোজা, এক পাশে সামান্য সরানো ২০২০ সালে উর্দু সিরিয়াল ‘দিলরুবা’ দিয়ে ছোট পর্দায় অভিষেক ঘটে দুরেফিশানের। এতে হানিয়া আমির, মহিব মির্জাসহ আরও অনেকে অভিনয় করেছেনঅভিনয়জীবনের শুরুতে পার্শ্বচরিত্রে অভিনয় করলেও ধীরে ধীরে প্রধান চরিত্রে জায়গা করে নেন দুরেফিশান। টেলিভিশন নাটকে অভিনয়ের মধ্য দিয়ে পরিচিতি পান তিনিদুরেফিশানের অভিনীত কয়েকটি নাটক ইউটিউবে বিপুল দর্শক পেয়েছে। কিছু নাটকের ভিউ কয়েক শ কোটি ছাড়িয়েছেঅভিনয়ের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচারণামূলক কাজেও যুক্ত হয়েছেন এই অভিনেত্রীসিরিয়ালের বাইরে বেশ কয়েকটি টেলিফিল্ম ও মিউজিক ভিডিওতেও কাজ করেছেন দুরেফিশানপাকিস্তানের গণ্ডি পেরিয়ে ভারত ও বাংলাদেশের দর্শকের মধ্যেও বেশ জনপ্রিয়তা রয়েছে দুরেফিশানের