গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ৬ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারি জোরদার

· Prothom Alo

সহিংসতা ঠেকানোর লক্ষ্যে গোপালগঞ্জ জেলায় ২ ব্যাটালিয়নসহ ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, ফরিদপুর ও কক্সবাজারে ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

আজ রোববার বিজিবি–এর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Visit turconews.click for more information.

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মোতায়েন করা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।

ঢাকা ও গোপালগঞ্জসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি, থাকবে বডি–ওর্ন ক্যামেরা, ওড়ানো হবে ড্রোন

সংশ্লিষ্ট জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে।

প্রতিটি ব্যাটালিয়নে ৫৫ থেকে ৫৭ প্লাটুন বিজিবি সদস্য থাকেন। প্রতিটি প্লাটুনে ২০ থেকে ৩০ জন বিজিবি সদস্য রয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা আর জননিরাপত্তার জন্য হুমকি—এমন কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। এ লক্ষ্যে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র (লাইভ ফুটেজ) সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

রাজধানীসহ ৭ জেলায় বিজিবি মোতায়েন, আ. লীগ সংশ্লিষ্ট ৫৭ জনসহ গ্রেপ্তার ২৯৯

বিজিবি জানিয়েছে, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায়ও সর্বোচ্চ পেশাদারত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে বিজিবি সদস্যরা তাঁদের ওপর অর্পিত দায়িত্ব পালন করছেন।

আরও বলা হয়েছে, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে বিজিবি বদ্ধপরিকর।

গোপালগঞ্জসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

Read full story at source