শ্রমিকেরা হাজির হয়েও কাজ না করায় সাভারের অর্ধশত কারখানায় ছুটি
· Prothom Alo

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যে সাভার ও আশুলিয়ার ৫০টি কারখানায় আজ শনিবার সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। শ্রমিকেরা উপস্থিত হলেও কাজে যোগ না দেওয়ায় এসব কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
Visit rouesnews.click for more information.
এ ছাড়া বাংলাদেশ শ্রম আইনের ১৩ (১) ধারায় বন্ধ আছে সাভার–আশুলিয়ার ১১টি কারখানা। আজ বেলা ১১টার দিকে এক খুদে বার্তায় এ তথ্য জানান আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোমিনুল ইসলাম ভূঁইয়া।
শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিকপুলিশ ও একাধিক প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, আজ সকালে সাভার ও আশুলিয়ার বিভিন্ন কারখানায় কাজে যোগ দিতে যান শ্রমিকেরা। অধিকাংশ কারখানায় শান্তিপূর্ণভাবে কাজ চলছিল। তবে কাজের সময় সকাল আটটার পরিবর্তে সকাল সাতটা নির্ধারণের প্রতিবাদে কাজে যোগ দেননি আশুলিয়ার নরসিংহপুর এলাকায় হা-মীম ও শারমিন গ্রুপের কারখানার শ্রমিকেরা। তাঁরা শুধু কার্ড পাঞ্চ করেছিলেন।
পরে শ্রমিকেরা কাজ না করায় কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে। এ ছাড়া আশুলিয়ার বিভিন্ন এলাকার আরও কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দেওয়ায় সেসব কারখানাও আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়।
মোমিনুল ইসলাম ভূঁইয়া, আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) কাঠগড়া এলাকায় উৎপাদন চালু থাকা বিভিন্ন কারখানার সামনে কিছু শ্রমিক কারখানাগুলোর পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছিলেন। কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক আছে।নাম প্রকাশ না করার শর্তে শারমিন গ্রুপের একটি কারখানার এক শ্রমিক বলেন, ‘সকাল সাতটায় অফিসের সময় করায় পোলাপান কার্ড পাঞ্চ করে কারখানার নিচে আসে। পরে ছুটি দিছে।’
এদিকে বেলা পৌনে ১১টার দিকে আশুলিয়ার কাঠগড়া এলাকায় উৎপাদন চালু থাকা একটি কারখানার সামনে শ্রমিকদের একটি দল অবস্থান নেয়। পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাঁদের সরিয়ে দেয়।
বর্তমানে পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক আছে জানিয়ে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার আজ দুপুরের দিকে প্রথম আলোকে বলেন, কাঠগড়া এলাকায় উৎপাদন চালু থাকা বিভিন্ন কারখানার সামনে কিছু শ্রমিক কারখানাগুলোর পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছিলেন। কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের সরিয়ে দেওয়া হয়েছে।
সাভারে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধের চেষ্টা, উসকানির অভিযোগে একজনকে আটক