‘বিসমিল্লাহ’র শুরু কবে, কীভাবে এল পূর্ণাঙ্গ রূপ

· Prothom Alo

যেকোনো ভালো কাজের শুরুতে ‘বিসমিল্লাহ’ বলা গুরুত্বপূর্ণ সুন্নত। কিন্তু এই বাক্যের সূচনা কখন, কীভাবে এবং কোন প্রেক্ষাপটে হয়েছিল?

Visit fishroad-app.com for more information.

নবীজির আগে কোনো নবী-রাসুল কি এই বাক্য ব্যবহার করেছেন? জাহেলি যুগের আরবদের মধ্যে কি আল্লাহর নামে কাজ শুরু করার প্রচলন ছিল?

পবিত্র কোরআন, হাদিস, তাফসির ও সিরাতের বিভিন্ন বর্ণনায় এসব প্রশ্নের উত্তর পাওয়া যায়।

বিসমিল্লাহর সূচনা যেভাবে হয়

বিসমিল্লাহ কেবল শেষ নবীর উম্মতের জন্য প্রবর্তিত কোনো আমল নয়; কোরআনে পূর্ববর্তী নবীদের জীবনেও আল্লাহর নামে কাজ শুরু করার দৃষ্টান্ত পাওয়া যায়।

তাফসিরের বিভিন্ন দুর্বল বর্ণনায় এসেছে যে সর্বপ্রথম মানব নবী আদমের ওপর ‘বিসমিল্লাহ’ নাজিল হয়েছিল। এরপর তা তুলে নেওয়া হয় এবং পর্যায়ক্রমে নবী ইব্রাহিম, সোলাইমান ও শেষ নবীর কাছে নাজিল হয়। (আল-কুরতুবি, আল-জামি লি আহকামিল কুরআন, ১/৯২–৯৭, দারুল কুতুব আল-মিসরিয়্যাহ, কায়রো, ১৯৬৪)

কোরআনের প্রামাণ্য দলিল অনুযায়ী আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করার সবচেয়ে প্রাচীন দৃষ্টান্ত পাওয়া যায় নবী নুহ (আ.) থেকে। মহাপ্লাবনের সময় তিনি তাঁর অনুসারীদের নৌকায় আরোহণ করতে বলেছিলেন।

কোরআনের প্রামাণ্য দলিল অনুযায়ী আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করার সবচেয়ে প্রাচীন দৃষ্টান্ত পাওয়া যায় নবী নুহ (আ.) থেকে। মহাপ্লাবনের সময় তিনি তাঁর অনুসারীদের নৌকায় আরোহণ করতে বলেছিলেন।

এ প্রসঙ্গে আল্লাহ বলেন, ‘তিনি বললেন, তোমরা এতে আরোহণ করো। এর চলা ও থামা আল্লাহর নামেই (বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা)। নিশ্চয়ই আমার প্রতিপালক অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু।’ (সুরা হুদ, আয়াত: ৪১)

এই আয়াতে নবী নুহের মুখে আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করার নির্দেশনা এসেছে, যা আল্লাহর নামে কাজ আরম্ভ করার প্রাচীন দৃষ্টান্তগুলোর একটি।

কোরআনে সুরা তওবার শুরুতে বিসমিল্লাহ নেই কেন

অন্যান নবীর যুগে বিসমিল্লাহ

আর পূর্ণাঙ্গ বিসমিল্লাহর উল্লেখ পাওয়া যায় সোলাইমানের চিঠিতে। সাবার রানি বিলকিসের কাছে পাঠানো চিঠির সূচনা ছিল, ‘নিশ্চয়ই এটি সোলাইমানের পক্ষ থেকে। আর এটি পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে।’ (সুরা নামল, আয়াত: ৩০)

কোরআনে পূর্ণ বিসমিল্লাহর এটিই সুস্পষ্ট দৃষ্টান্ত। তাফসিরবিদদের মতে, সোলাইমানের আগে এমন পূর্ণাঙ্গ বিসমিল্লাহ কেউ লেখেননি। (ইবনে কাসির, তাফসিরুল কুরআনিল আজিম, ৪/৫৯৫, দারুল কিতাব আল-আরবি, বৈরুত, ২০১১)

অর্থাৎ আল্লাহর নামে কাজ শুরু করার রীতি পূর্ববর্তী নবীদের শরিয়তেও বিদ্যমান ছিল।

প্রথম দিকে নবীজি (সা.) লেখার শুরুতে ‘বিসমিকা আল্লাহুম্মা’ লিখতেন। পরে সুরা হুদের ৪১ নম্বর আয়াত অবতীর্ণ হলে ‘বিসমিল্লাহ’ লেখা শুরু করেন।

জাহেলি যুগের প্রচলিত রীতি

নবীজির ওপর সর্বপ্রথম যে আয়াতগুলো নাজিল হয়, সেখানেও আল্লাহর নামে শুরু করার নির্দেশনা রয়েছে। আল্লাহ বলেন, ‘পড়ো তোমার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন।’ (সুরা আলাক, আয়াত: ১)

ইসলাম আবির্ভাবের আগেও আরবদের মধ্যে আল্লাহর নামে কাজ শুরু করার একটি প্রচলিত রীতি ছিল। তারা বিভিন্ন চুক্তি ও গুরুত্বপূর্ণ লেখার শুরুতে ‘বিসমিকা আল্লাহুম্মা’ অর্থাৎ ‘হে আল্লাহ, তোমার নামে’ লিখত।

হোদাইবিয়ার সন্ধির ঘটনা এ বিষয়ের গুরুত্বপূর্ণ প্রমাণ। ষষ্ঠ হিজরিতে মক্কার মুশরিকদের সঙ্গে সন্ধিচুক্তি লেখার সময় নবীজি (সা.) সাহাবি আলীকে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ লিখতে বলেছিলেন। কিন্তু কোরাইশ প্রতিনিধি সোহাইল ইবনে আমর এতে আপত্তি জানায়।

সে বলে, ‘রাহমান’ শব্দটি তারা চেনে না; তাদের পরিচিত রীতি অনুযায়ী ‘বিসমিকা আল্লাহুম্মা’ লিখতে হবে। নবীজি তাদের আপত্তি মেনে নিয়ে সেই বাক্য লেখার নির্দেশ দেন। (সহিহ বুখারি, হাদিস: ২৭৩১-২৭৩২)

ঘটনাটি থেকে বোঝা যায়, জাহেলি যুগের আরবদের মধ্যে আল্লাহর নামে লেখার প্রচলন থাকলেও ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ বাক্যটি তাদের কাছে পরিচিত ছিল না। ইসলামি যুগে আল্লাহর নাম ও গুণবাচক নামের সমন্বয়ে এ বাক্যটি বিশেষ মর্যাদা ও ব্যাপক প্রচলন লাভ করে।

‘বিসমিল্লাহ’র মধ্যে একসঙ্গে আল্লাহর ৩ নাম কেন

পূর্ণ রূপের ক্রমবিকাশ

তাফসিরের বিভিন্ন গ্রন্থে বিসমিল্লাহর বর্তমান রূপের ক্রমবিকাশ সম্পর্কে একটি বর্ণনা পাওয়া যায়। তা হলো, প্রথম দিকে নবীজি (সা.) লেখার শুরুতে ‘বিসমিকা আল্লাহুম্মা’ লিখতেন। পরে সুরা হুদের ৪১ নম্বর আয়াত অবতীর্ণ হলে ‘বিসমিল্লাহ’ লেখা শুরু করেন।

এরপর সুরা বনি ইসরাইলের ১১০ নম্বর আয়াতে আল্লাহ ও রহমান—উভয় নামেই আল্লাহকে ডাকার নির্দেশনা আসার পর ‘বিসমিল্লাহির রাহমান’ লেখা হতো। সবশেষে সুরা নামলের ৩০ নম্বর আয়াত অবতীর্ণ হলে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ পূর্ণাঙ্গ রূপ লাভ করে। (জালালুদ্দিন সুয়ুতি, আদ-দুররুল মানসুর ফিত-তাফসিরিল মাসুর, ৫/২০০-২০১, দারুল কুতুব আল-ইলমিয়্যাহ, বৈরুত, ১৯৯০)

বীজি বিভিন্ন দেশের রাজা-বাদশাহদের কাছে ইসলামের দাওয়াত দিয়ে যেসব চিঠি পাঠিয়েছিলেন, সেগুলোর সূচনাতেও বিসমিল্লাহ লেখা ছিল। রোম সম্রাট হিরাক্লিয়াসের কাছে পাঠানো চিঠি এর অন্যতম দৃষ্টান্ত।

নবীজির দৈনন্দিন জীবনে বিসমিল্লাহ

নবীজি (সা.) দৈনন্দিন জীবনে বিসমিল্লাহর ব্যাপক অনুশীলন করেছেন। সাহাবি ওমর ইবনে আবি সালামা (রা.) ছোটবেলায় নবীজির সঙ্গে খাবার খাচ্ছিলেন। খাবারের পাত্রে তাঁর হাত বিভিন্ন দিকে ঘুরছিল। তখন নবীজি তাঁকে বললেন, ‘হে বৎস, আল্লাহর নাম নাও, ডান হাতে খাও এবং তোমার সামনে থেকে খাও।’ (সহিহ বুখারি, হাদিস: ৫৩৭৬)

এ নির্দেশনা থেকে বোঝা যায়, খাবার গ্রহণের মতো সাধারণ কাজেও বিসমিল্লাহর গুরুত্ব রয়েছে। এর মাধ্যমে একজন মুসলমান নিজের কাজকে আল্লাহর স্মরণের সঙ্গে যুক্ত করে নেয়।

এ ছাড়া নবীজি বিভিন্ন দেশের রাজা-বাদশাহদের কাছে ইসলামের দাওয়াত দিয়ে যেসব চিঠি পাঠিয়েছিলেন, সেগুলোর সূচনাতেও বিসমিল্লাহ লেখা ছিল। রোম সম্রাট হিরাক্লিয়াসের কাছে পাঠানো চিঠি এর অন্যতম দৃষ্টান্ত। (সহিহ বুখারি, হাদিস: ৭)

নুহের নৌযাত্রা থেকে সোলাইমানের চিঠি, জাহেলি যুগের চুক্তিনামা থেকে হোদাইবিয়ার সন্ধি—ইতিহাসের বিভিন্ন পর্বে আল্লাহর নামে কাজ শুরু করার রীতির পরিচয় পাওয়া যায়।

প্রতিটি কাজের শুরুতে একমুহূর্ত থেমে আন্তরিকভাবে ‘বিসমিল্লাহ’ বলা মানে নিজের চেষ্টার সঙ্গে আল্লাহর সাহায্য ও বরকত চেয়ে নেওয়া। 

  • ফয়জুল্লাহ রিয়াদ: শিক্ষক, জামিয়া আরাবিয়া দারুস সুন্নত রাজাবাড়ী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা

কেন ‘বিসমিল্লাহ’ বলতে হয়

Read full story at source