শীতের আগেই কুয়াশার দাপট

· Prothom Alo

শীত পুরোপুরি না নামতেই হঠাৎ ঘন কুয়াশায় ঢেকে গেছে দেশের অনেক অঞ্চল। গতকাল বুধবার থেকে চট্টগ্রামের আবহাওয়ার এমন পরিবর্তনে ভোগান্তিতে পড়েছেন ঘর থেকে বের হওয়া মানুষ। কেউ গরম কাপড় পরে গন্তব্যে ছুটছেন, কেউ আবার কুয়াশার কারণে চলাচলে সতর্কতা অবলম্বন করছেন। কুয়াশার ঘনত্ব এতটাই বেশি যে কাছের জিনিসও স্পষ্ট দেখা যাচ্ছে না। সড়কে গাড়ি চলছে হেডলাইট জ্বালিয়ে। নদীতে কুয়াশা বেশি থাকায় জাহাজ, নৌকা ও ট্রলারের চালকদের চলতে হচ্ছে বাড়তি সতর্কতায়। চট্টগ্রামের ফিরিঙ্গিবাজার ও শাহ আমানত সেতু এলাকায় দেখা যায় এমন চিত্র।

Visit extonnews.click for more information.

কুয়াশায় ঢাকা নদীতে নৌকায় করে গন্তব্যে যাচ্ছেন কয়েকজন। ফিরিঙ্গিবাজার, চট্টগ্রামশীতের পোশাক পরে ঘাটে এসেছে শিশুটি কুয়াশার কারণে নদীতে নোঙর করে রাখা হয়েছে বালুবাহী ট্রলার ঘন কুয়াশায় প্রায় আড়াল হয়ে গেছে নদীতে চলাচল করা নৌকা কুয়াশার মধ্যেই নদীতে মাছ ধরতে ব্যস্ত জেলেরা বন্দরে থেমে থাকা নৌযান কুয়াশায় ঘেরা নৌপথ

Read full story at source