বিইউপির ভর্তি পরীক্ষা পেছাল, দ্বিতীয়বার আবেদনের সুযোগ

· Prothom Alo

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এবারের ভর্তি পরীক্ষায়ও সেকেন্ড টাইম বা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ আছে শিক্ষার্থীদের। ২০২৫ ও ২০২৬ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন বিইউপিতে ভর্তি হতে। সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ ডিসেম্বর ২০২৬ থেকে ৫ জানুয়ারি ২০২৭ পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। আগ্রহী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের ‘অ্যাডমিশন’ লিংকে প্রবেশ করে আবেদন করতে পারবেন।

Visit umafrika.club for more information.

বিইউপিতে সেকেন্ড টাইম পরীক্ষার সুযোগ থাকছে। ১ ডিসেম্বর ২০২৬ থেকে ৫ জানুয়ারি ২০২৭ পর্যন্ত আবেদন চলবে।

আবেদন শেষ হওয়ার পর ১০ জানুয়ারি ২০২৭ তারিখে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ১১ জানুয়ারি থেকে প্রার্থীরা ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন। কারিগরি জটিলতা এড়াতে যত দ্রুত সম্ভব প্রবেশপত্র সংগ্রহের পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভর্তি পরীক্ষা শেষে নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত মেধাতালিকাও ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

বিনা খরচে চীনে উচ্চশিক্ষার সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের, আবেদন যেভাবে

ভর্তি পরীক্ষা কবে

অনুষদভিত্তিক লিখিত ভর্তি পরীক্ষার তারিখ ও সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। সূচি অনুযায়ী, ১৬ জানুয়ারি ২০২৭ (শনিবার) সকাল ১০টা ৩০ মিনিট থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২২ জানুয়ারি ২০২৭ (শুক্রবার) সকাল ১০টা ৩০ মিনিট থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির পরীক্ষা নেওয়া হবে। ওই দিন বিকেল ৩টা ৩০ মিনিট থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে ফ্যাকাল্টি অব সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের ভর্তি পরীক্ষা।

২৩ জানুয়ারি ২০২৭ (শনিবার) সকাল ১০টা ৩০ মিনিট থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার আওতায় রয়েছে এফঅ্যান্ডবি, মার্কেটিং, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস), ম্যানেজমেন্ট, বিবিএ-জেনারেল ও এমবিএ। একই দিন বিকেল ৩টা ৩০ মিনিট থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত ফ্যাকাল্টি অব মেডিকেল স্টাডিজের (এফএমএস) অধীন ব্যাচেলর অব ফার্মেসি (বি. ফার্ম) কোর্সের ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

  • ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তির বিস্তারিত দেখুন এখানে।

Read full story at source