নেতানিয়াহুর প্রার্থীকে হারিয়ে ইসরায়েলের স্পিকার হলেন আইজেনকটের ঘনিষ্ঠ মাতান কাহানা
· Prothom Alo

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের স্পিকার নির্বাচিত হয়েছেন মাতান কাহানা। তিনি দেশটির নতুন সরকার গঠনের দায়িত্বপ্রাপ্ত বিরোধীদলীয় জোট (চেঞ্জ ব্লক) নেতা গাদি আইজেনকটের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
এর আগে নেসেটের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন ইসরায়েলি আরব নেতা আহমেদ তিবি। তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কট্টর সমালোচক।
Visit tr-sport.bond for more information.
এমন পরিস্থিতিতে নেসেটের স্পিকার আর ডেপুটি স্পিকার—দুটি পদে এখন এমন ব্যক্তিরা বসেছেন, যাঁরা নেতানিয়াহু ও তাঁর রাজনৈতিক দল লিকুদ পার্টির ঘোরবিরোধী।
নেসেটের এ দুই পদে নেতানিয়াহুর বিরোধীদের নির্বাচিত হওয়াকে কার্যত তাঁর সরকারের নীতিগুলো পাল্টে ফেলার পথে এক বড় পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
স্থানীয় সময় গতকাল মঙ্গলবার নেসেটের নতুন স্পিকার বেছে নিতে ভোট দেন ইসরায়েলের আইনপ্রণেতারা। এতে মাতান কাহানা ৬৬টি ভোট পান। নেসেটের মোট আসন ১২০টি। অন্যদিকে নেতানিয়াহুর লিকুদ পার্টির প্রার্থী ওফির কাতজ ৫২টি ভোট পেয়েছেন।
মাতান কাহানার বয়স ৫৪ বছর। তিনি একসময় ইসরায়েলের স্পেশাল ফোর্সের সদস্য ছিলেন। আজ বুধবার থেকে তিনি নেতানিয়াহুর অভ্যন্তরীণ কর্মসূচির অনেকগুলো বিতর্কিত বিষয় বাতিলের প্রক্রিয়া শুরু করবেন বলে আশা করা হচ্ছে। এর মধ্যে বিচার বিভাগের তুমুল আলোচিত সংস্কার পদক্ষেপও রয়েছে।
ইসরায়েলে এবারের পার্লামেন্ট নির্বাচনে কোনো দল বা জোট একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এরপর আইজেনকটকে নতুন জোট সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ।
আইজেনকট ইসরায়েলের সাবেক সেনাপ্রধান ও ইয়াশার পার্টির নেতা। নেতানিয়াহুর ঘোরবিরোধী হিসেবে পরিচিত। নতুন স্পিকার মাতান কাহানা আইজেনকটের ঘনিষ্ঠ সহযোগী।
উদ্বাস্তু পরিবারে জন্ম, আরাফাতের উপদেষ্টা থেকে ইসরায়েলের পার্লামেন্টের ডেপুটি স্পিকার, কে এই তিবিইসরায়েলি পার্লামেন্টের স্পিকারের পদটি বেশ গুরুত্বপূর্ণ। তিনি সংসদীয় কার্যক্রমের সময়সূচি নির্ধারণ করেন এবং এর মাধ্যমে প্রস্তাবিত আইন নিয়ে বিতর্ক বা ভোটাভুটির প্রক্রিয়াকে ত্বরান্বিত বা বিলম্বিত করতে পারেন।
স্পিকার নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে মাতান কাহানা বলেন, ‘নেসেটে আমি জাতি, ধর্ম বা লিঙ্গনির্বিশেষে সবার স্পিকার হয়ে কাজ করব।’
মাতান কাহানা, ইসরায়েলের পার্লামেন্ট স্পিকারনেসেটে আমি জাতি, ধর্ম বা লিঙ্গ নির্বিশেষে সবার স্পিকার হয়ে কাজ করব।মাতান কাহানার বয়স ৫৪ বছর। তিনি একসময় ইসরায়েলের স্পেশাল ফোর্সের সদস্য ছিলেন। আজ বুধবার থেকে তিনি নেতানিয়াহুর অভ্যন্তরীণ কর্মসূচির অনেকগুলো বিতর্কিত বিষয় বাতিলের প্রক্রিয়া শুরু করবেন বলে আশা করা হচ্ছে। এর মধ্যে বিচার বিভাগের তুমুল আলোচিত সংস্কার পদক্ষেপও রয়েছে।
ইসরায়েলে সবচেয়ে বেশি দিন ক্ষমতায় থাকা সরকারপ্রধান নেতানিয়াহু। তিন দশক ধরে বিভিন্ন মেয়াদে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
ইসরায়েলের আরব রাজনীতিক আহমেদ তিবি। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পূর্ব জেরুজালেমে নিজের বাসায়, ২৩ ফেব্রুয়ারি ২০২০।এর আগে কট্টরপন্থীদের বাধা পেরিয়ে নেসেটের ডেপুটি স্পিকার হয়েছেন আহমেদ তিবি। চিকিৎসা পেশা থেকে রাজনীতিক হয়ে ওঠা তিবি একসময় ফিলিস্তিনের অবিসংবাদিত নেতা ইয়াসির আরাফাতের উপদেষ্টা ছিলেন।
নির্বাচিত হওয়ার পর ইসরায়েলের পার্লামেন্টে দাঁড়িয়েই দেশটিকে ‘সব নাগরিকের রাষ্ট্র’ করার দাবি তুলেছেন আহমেদ তিবি। বলেছেন, ‘লিকুদ পার্টি ও ইতামার বেন–গভির আমাকে ডেপুটি নির্বাচিত করা ঠেকানোর বহু চেষ্টা করেছিলেন। কিন্তু বেপরোয়া উসকানি দিয়েও তাঁরা ব্যর্থ হয়েছেন।’
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ এবং দেশটির কট্টরপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন–গভিরের এ ব্যর্থতাকে ‘রাজনৈতিক জয়’ হিসেবে দেখছেন তিবি।
নেতানিয়াহুর আহ্বান জাতীয় ঐক্যের সরকার গঠন, আইজেনকট বললেন ‘ধাপ্পাবাজি’আহমেদ তিবি আরব মুভমেন্ট ফর রিনিউয়াল বা তা’আল পার্টির চেয়ারম্যান। দীর্ঘদিন ধরে ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্ব করছেন তিনি। তবে ডেপুটি স্পিকারের দায়িত্ব তাঁর জন্য নতুন নয়। ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশনসের (ইসিএফআর) তথ্য অনুযায়ী, ২০০৬ থেকে ২০১৩ সালেও তিবি এ পদে ছিলেন।
প্রধানমন্ত্রী পদ থেকে নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে চান আইজেনকট। মতাদর্শগত বিরোধ থাকলেও এ ক্ষেত্রে তাঁকে সমর্থনের কথা জানিয়েছে এবারের নির্বাচনে চমকজাগানো ফলাফল করা আরব নেতৃত্বাধীন দলগুলো। আইজেনকট অবশ্য এর আগে বলেছিলেন, সরকার গঠনের জন্য তিনি আরব দলগুলোর সঙ্গে জোট করবেন না।
নিয়ম অনুযায়ী, ৮ নভেম্বর নতুন জোট সরকার গঠনে আইজেনকটকে ২৮ দিন সময় দিয়েছেন প্রেসিডেন্ট হারজগ। প্রয়োজনে সময় আরও ১৪ দিন বাড়ানো হবে।
নেতানিয়াহু নন, ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট