চাঁদপুরে সরকারি শিশু পরিবারের ফুটবলারদের ক্রীড়াসামগ্রী উপহার দিল ‘ওয়েফ’

· Prothom Alo

ওয়েলফেয়ার অ্যান্ড এম্পাওয়ারমেন্ট ফাউন্ডেশন (ওয়েফ)-এর উদ্যোগে চাঁদপুরের সরকারি শিশু পরিবারের খেলোয়াড়দের মধ্যে ক্রীড়াসামগ্রী উপহার প্রদান করা হয়েছে। সম্প্রতি সরকারি শিশু পরিবারের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে ২৫ জন ফুটবল খেলোয়াড়ের হাতে জার্সি, প্যান্ট ও বুট তুলে দেওয়া হয়।

Visit turconews.click for more information.

সামাজিক সংগঠন ইয়ুথ ফোরাম বাংলাদেশের উপদেষ্টা ও ক্রীড়াবিদ হুমায়ূন কবীরের সভাপতিত্বে এবং আলেয়া আক্তার লাকীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মো. ইকবাল হোসেন। বক্তব্যে তিনি বলেন, ‘আমার বিশ্বাস, শিশু পরিবারের আজ যারা খেলছে, একদিন তারা দেশের গুরুত্বপূর্ণ জায়গায় প্রতিষ্ঠিত হবে।’ এ সময় তিনি নিজ অবস্থান থেকে এই প্রতিষ্ঠানের উন্নয়নে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতা পাইয়ে দেওয়ার চেষ্টা করার আশ্বাস দেন।

নাগরিক সংবাদে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ওয়েলফেয়ার অ্যান্ড এম্পাওয়ারমেন্ট ফাউন্ডেশন (ওয়েফ)-এর সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ্ আলম কিরণ। সরকারের পাশাপাশি ওয়েফ সব সময় শিশু পরিবারের পাশে থেকে কাজ করতে চায় বলে তিনি জানান।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ওয়েফ-এর ভাইস প্রেসিডেন্ট তারেক হোসেন মজুমদার, ইসি সদস্য মরিয়মের নেছা রেখা, বিশিষ্ট সমাজসেবক ও উপদেষ্টা কামরুল হোসেন, ট্রেজারার ফিরোজ হোসাইন, ক্রীড়াবিদ সাফিয়া কবীর শেলী, চর্যাপদ সাহিত্য একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপা, রোটারিয়ান আবু সাঈদ হোসেন কাউসার, প্যাপিরাস পাঠাগারের সভাপতি ও বাঁশি উৎসবের রূপকার অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি, শিশু পরিবারের সহকারী তত্ত্বাবধায়ক আনোয়ার হোসেন এবং আবৃত্তিকার আমির হোসেন বাপ্পি।

অনুষ্ঠানের আকর্ষণ বাড়াতে চাঁদপুরের সরকারি শিশু পরিবারের একঝাঁক উদীয়মান শিল্পী মনোজ্ঞ নৃত্য ও সংগীত পরিবেশন করে।

পরিশেষে শিশু পরিবারের খেলোয়াড়দের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সফল ও সমাপ্তি ঘোষণা করা হয়।

Read full story at source