ফতুল্লায় মাদ্রাসায় আগুন: হাসপাতাল থেকে ছাড়পত্র পেল ৮৫ জন, চিকিৎসাধীন ৯
· Prothom Alo

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসায় আগুনের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিতে আসা ৯৪ শিক্ষার্থীর মধ্যে ৮৫ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। ভর্তি আছে ৯ শিক্ষার্থী। তাদের মধ্যে দুজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন, একজনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
Visit sportbet.reviews for more information.
গতকাল বুধবার বিকেলে এ তথ্য জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) সুলতান মাহমুদ শিকদার। তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ৯৪ শিক্ষার্থী চিকিৎসার জন্য ইনস্টিটিউটে এসেছিল। তাদের মধ্যে প্রথমে ৭৬ জনকে ছাড়পত্র দেওয়া হয়। তখন ভর্তি ছিল ১৮ জন। পরে আরও ৯ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসায় আগুন: দুজন আইসিইউতে, একজন লাইফ সাপোর্টেএদিকে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটির সদস্যরা বুধবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ফতুল্লার শান্তিধারা আবাসিক এলাকার জামিয়া আশরাফিয়া মাদ্রাসা পরিদর্শনের সময় তাঁরা মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। এ ছাড়া প্রতিষ্ঠানের বিভিন্ন সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করেন।
তদন্ত কমিটির আহ্বায়ক ও নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী নূর খান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদ্রাসাটিতে অগ্নিনির্বাপণের পর্যাপ্ত ব্যবস্থা ও অগ্নিনির্বাপক যন্ত্র না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে।
ফতুল্লায় মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত লাইব্রেরি পরিদর্শন করেন তদন্ত কমিটির সদস্যরা। বুধবার বেলা ১১টার দিকে‘আল্লাহ ছেলেকে তোমার পথে দিয়েছি, তুমিই রহম করো’তদন্ত কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে জানিয়ে আলী নূর খান বলেন, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অগ্নিনির্বাপণব্যবস্থা নিশ্চিত করতে সাধারণ নির্দেশনা জারি করা হবে। ফায়ার সার্ভিসের সহযোগিতায় নিয়মিত অগ্নিনির্বাপণ প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিরাপত্তাব্যবস্থা তদারকি করা হবে।
গত সোমবার রাত দেড়টার দিকে জামিয়া আশরাফিয়া মাদ্রাসার পাঁচতলা ভবনের দোতলার লাইব্রেরিতে আগুন লাগে। আগুন দ্রুত পাশের ইফতা বিভাগের কক্ষে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ধোঁয়ায় মাদ্রাসার শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়।
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৪ জনের অবস্থা গুরুতর