প্যারেন্টিং বা সন্তান লালন-পালনের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা

· Prothom Alo

প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন বিনা মূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। এ আয়োজনের আওতায় ২০২৫ সালের ২ আগস্ট প্রথম আলোর কার্যালয় কারওয়ান বাজারে ১৭১তম পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থেকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মোহিত কামাল এবং মানসিক রোগ বিশেষজ্ঞ অধ্যাপক মেখলা সরকার পরামর্শ প্রদান করেন। ‘সন্তানের মনের সংকটে অভিভাবকের করণীয়’—এই বিষয়ের ওপর পরামর্শ দেন বিশেষজ্ঞগণ। উক্ত আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।

Visit rhodia.club for more information.

সভায় ডা. মেখলা সরকার প্যারেন্টিং বা সন্তান লালন-পালনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং বাস্তবসম্মত দিকনির্দেশনা দেন। যেমন-

মতামত শোনা: সন্তানকে কঠোর অনুশাসনে না রেখে তার কথা শোনা এবং তার মতামতকে গুরুত্ব দেওয়া।

প্রয়োজন অনুধাবন: অভিভাবকদের উচিত সন্তানের মানসিক ও শারীরিক চাহিদাগুলো বোঝা।

সঠিক চাহিদা পূরণ: সন্তানের সব প্রয়োজনীয় ও যুক্তিসঙ্গত চাহিদা পূরণ করা, তবে খেয়াল রাখা যাতে কোনো অযৌক্তিক বা ক্ষতিকর আবদার প্রশ্রয় না পায়।

সুতরাং বলা যায় যে, কড়াকড়ি বা অতিরিক্ত স্বাধীনতা—কোনোটিই নয়, বরং স্নেহ, বোঝাপড়া, সঠিক গাইডলাইন এবং পরিমিত সুশৃঙ্খল পরিবেশই একটি শিশুর সুস্থ মানসিক বিকাশের জন্য সবচেয়ে উপযোগী।

Read full story at source