অন্তর্বাস পরে অ্যাকশন দৃশ্যে অভিনয়ের চাপ, অভিনেত্রীর ক্ষোভ

· Prothom Alo

চলচ্চিত্রের সেটে অভিনেত্রীদের অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়ার অভিজ্ঞতা নতুন নয়। এবার এমনই এক অভিজ্ঞতার কথা জানালেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। একটি অ্যাকশন সিনেমায় অন্তর্বাস পরে দৃশ্যে অভিনয়ের জন্য তাঁকে চাপ দেওয়া হয়েছিল। এমনকি অন্তর্বাস ছাড়া শার্ট পরা ও শার্টের বোতাম খোলা রাখার নির্দেশও দেওয়া হয়েছিল। এ ধরনের নির্দেশনার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। শুধু তা-ই নয়, অভিনেত্রীদের স্বস্তি ও সম্মতির পক্ষে অবস্থান নেওয়ায় অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ে সহায়তাকারী বিশেষজ্ঞদের চাকরি হারাতেও দেখেছেন বলে জানিয়েছেন রাধিকা।

Visit somethingsdifferent.biz for more information.

সম্প্রতি নিজের নতুন সিরিজ ‘আক্কা’র প্রচারে এক ভিডিও সাক্ষাৎকারে এসব অভিজ্ঞতার কথা বলেন অভিনেত্রী। চলচ্চিত্রশিল্পের নানা অসংগতি নিয়ে আগেও সরব হয়েছেন তিনি। এবার তাঁর বক্তব্যে উঠে এসেছে শুটিংয়ের প্রয়োজনে অভিনেত্রীদের শরীর ও পোশাক নিয়ে নির্মাতাদের একাংশের প্রত্যাশা এবং সেটে কাজের পরিবেশ নিয়ে প্রশ্ন।

সাক্ষাৎকারে রাধিকা জানান, একটি অ্যাকশন সিনেমায় তাঁকে অন্তর্বাস পরে কয়েকটি দৃশ্যে অভিনয় করতে বলা হয়েছিল। পাশাপাশি তাঁকে অন্তর্বাস ছাড়া শার্ট পরতে ও বোতাম খোলা রাখতে বলা হয়। এমন নির্দেশনার পেছনে যুক্তি কী, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

রাধিকার ভাষ্য, ‘তারা আমাকে বলেছিল, তুমি কি অন্তর্বাস ছাড়া শার্ট পরতে পারবে ও বোতাম খোলা রাখতে পারবে? আমি তাদের বলেছিলাম, পদার্থবিদ্যার বিষয়টা একটু ভেবে দেখুন। আমি যখন অ্যাকশন দৃশ্যে অভিনয় করছি…।’

রাধিকা আপ্তে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

ইন্টিমেসি কোঅর্ডিনেটরদের চাকরি হারানোর প্রসঙ্গ
সাক্ষাৎকারে রাধিকা আরও জানান, অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ে অভিনেতা-অভিনেত্রীদের স্বস্তি ও সম্মতি নিশ্চিত করার দায়িত্বে থাকা ইন্টিমেসি কোঅর্ডিনেটরদেরও কখনো কখনো পেশাগত ঝুঁকিতে পড়তে হয়। অনুচিত দাবি বা নির্দেশনার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তাঁদের চাকরি হারানোর ঘটনাও দেখেছেন তিনি।
কী নিয়ে ‘আক্কা’
নারীদের শাসনে চলে একটি কাল্পনিক রাজ্য। প্রজন্মের পর প্রজন্ম ধরে ক্ষমতা ধরে রেখেছে এক নারী গ্যাংস্টারদের গোষ্ঠী। সেই রাজত্বে হঠাৎ হাজির হয় এক বহিরাগত, যার উপস্থিতি ও উচ্চাকাঙ্ক্ষা বদলে দিতে পারে ক্ষমতার সমীকরণ।

সম্মতি ছাড়াই চুম্বনের দৃশ্য, সেদিন কেঁদেছিলেন রেখা

আনুগত্য, প্রতিশোধ, পারিবারিক উত্তরাধিকার আর রক্তক্ষয়ী সংঘাতের এমন গল্প নিয়ে নেটফ্লিক্সে আসছে ভারতীয় সিরিজ ‘আক্কা’।

১৯৮০-এর দশকের দক্ষিণ ভারতের কাল্পনিক শহর পেরুনুরকে কেন্দ্র করে গড়ে উঠেছে সিরিজটির গল্প। সেখানে ক্ষমতার কেন্দ্রে নারীরা। তাঁদের নেতৃত্বে গড়ে উঠেছে শক্তিশালী এক গ্যাংস্টার-জগৎ, যেখানে নিজেদের রাজত্ব ও উত্তরাধিকার রক্ষায় যেকোনো সিদ্ধান্ত নিতে প্রস্তুত শাসকেরা।

সিরিজের দুই গুরুত্বপূর্ণ চরিত্র ভবানী ও রুদ্র। ভবানী চরিত্রে অভিনয় করেছেন কীর্তি সুরেশ, আর রুদ্রর ভূমিকায় রাধিকা আপ্তে। এটি আজ নেটফ্লিক্সে মুক্তি পাবে।

Read full story at source