বাংলালিংককে অ্যাডভান্সড ক্যাশ ম্যানেজমেন্ট সেবা দেবে ব্র্যাক ব্যাংক

· Prothom Alo

বাংলাদেশের অন্যতম শীর্ষ টেলিকম অপারেটর বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের কালেকশন ও পেমেন্ট কার্যক্রমকে আরও সহজ, দ্রুত ও নির্ভরযোগ্য করতে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। চুক্তির আওতায় বাংলালিংককে অ্যাডভান্সড ক্যাশ ম্যানেজমেন্ট সলিউশন সেবা দেবে ব্র্যাক ব্যাংক।

এই পার্টনারশিপের মাধ্যমে ব্র্যাক ব্যাংকের ভার্চ্যুয়াল অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট (ভিএএম) সেবা ব্যবহার করবে বাংলালিংক, যা প্রতিষ্ঠানটির ফান্ড কালেকশন ও অটোমেটেড রিকনসিলিয়েশনকে সহজ করবে। এ ছাড়া করপোরেট পেমেন্ট বা প্রাতিষ্ঠানিক লেনদেন দ্রুত করতে প্রতিষ্ঠানটি ব্র্যাক ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘কর্পনেট’ সুবিধাও ব্যবহার করবে।

Visit fish-roadgame.com for more information.

এই ডিজিটাল সলিউশনগুলো যৌথভাবে বাংলালিংককে তাদের প্রতিদিনের কালেকশন ট্র্যাক করতে, নির্ভুলভাবে হিসাব মেলাতে এবং দ্রুত পেমেন্ট সম্পন্ন করতে সাহায্য করবে। এর ফলে বাংলালিংকের আর্থিক স্বচ্ছতা ও প্রাতিষ্ঠানিক নিয়ন্ত্রণ বাড়বে, যা তাদের ট্রেজারি ম্যানেজমেন্ট এবং সঠিক ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

১৯ অক্টোবর ২০২৬ ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব হোলসেল ব্যাংকিং মো. শাহীন ইকবাল এবং বাংলালিংকের করপোরেট ফাইন্যান্স অ্যান্ড ট্রেজারি ডিরেক্টর আবু মুহাম্মদ সাইফুল ইসলাম।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব করপোরেট, কমার্শিয়াল অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং মো. আসিফ বিন ইদ্রিস, হেড অব ট্রানজেকশন ব্যাংকিং এ কে এম ফয়সাল হালিম এবং এরিয়া হেড তৌহিদ সারওয়ার।

বাংলালিংকের পক্ষে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির হেড অব করপোরেট ফাইন্যান্স মাহমুদ কবির এবং কালেকশন ম্যানেজমেন্ট ম্যানেজার গোলাম আব্বাস।

চুক্তিটি প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব হোলসেল ব্যাংকিং মো. শাহীন ইকবাল বলেন, ‘করপোরেট গ্রাহকদের সর্বোৎকৃষ্ট সেবা দেওয়াই আমাদের মূল লক্ষ্য। বাংলালিংকের সঙ্গে এই পার্টনারশিপ গ্রাহকদের ডিজিটাল প্ল্যাটফর্ম, অটোমেশন এবং নির্ভরযোগ্য পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে জটিল আর্থিক কার্যক্রমকে সহজ করার ব্যাপারে আমাদের ব্যক্ত করা প্রতিশ্রুতিরই প্রতিফলন। আমাদের এই ক্যাশ ম্যানেজমেন্ট সেবা ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে তাদের তারল্য বজায় রাখতে, পরিচালনগত দক্ষতা বাড়াতে এবং সর্বোপরি ব্যবসার প্রবৃদ্ধিতে আরও বেশি মনোযোগ দিতে সহায়তা করবে।’

বাংলালিংকের করপোরেট ফাইন্যান্স অ্যান্ড ট্রেজারি ডিরেক্টর আবু মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘ব্র্যাক ব্যাংকের সঙ্গে এই চুক্তি বাংলালিংকের আর্থিক কার্যক্রমকে আরও শক্তিশালী করবে। ডিজিটাল ব্যাংকিং এবং অটোমেটেড ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের কালেকশন দক্ষতা ও আর্থিক স্বচ্ছতা বাড়াতে পারব।’

দেশজুড়ে ১৯৫টি শাখা, ১১৭টি উপশাখা এবং ১,১১৯টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের বিশাল নেটওয়ার্ক নিয়ে ব্র্যাক ব্যাংক প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে করপোরেট গ্রাহকদের আধুনিক সেবা দিয়ে যাচ্ছে। এই পার্টনারশিপ গ্রাহকদের সঙ্গে ব্র্যাক ব্যাংকের ব্যবসায়িক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং টেকসই প্রবৃদ্ধিতে সহায়তা করবে।

Read full story at source