ফাইনাল দূরের কথা, সিলেট টেস্টও ভাবনায় নেই নাজমুলের
· Prothom Alo

স্বপ্নটা বুনে দিয়েছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে টেস্ট জয়। বাংলাদেশের সামনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সমীকরণ স্পষ্ট হয়ে গিয়েছিল তখনই। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ আর ইংল্যান্ডের বিপক্ষে ৪ টেস্ট জিতলেই ফাইনালের সমীকরণে ভালোভাবে টিকে থাকবে তারা।
Visit afnews.co.za for more information.
নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতে একটা টেস্ট ড্র করতে পারলে সম্ভাবনা বাড়বে আরও। এখন তাই সাদা পোশাকে বাংলাদেশ মাঠে নামলেই এসে যায় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রসঙ্গ। আজ মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজপূর্ব সংবাদ সম্মেলনেও বারবার সেটি এল। কিন্তু অধিনায়ক নাজমুল হোসেন জানালেন, তাঁর দৃষ্টি এখনই অত দূরে নয়।
টেস্টের আগের দিন ব্যথা পেলেন মুশফিক, খেলতে তৈরি লিটনটেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল তো দূর, নাজমুলের ভাবনায় নাকি এখন ৫ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া সিলেট টেস্টটাও নেই। তিনি আপাতত তাকিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কাল থেকে শুরু প্রথম টেস্টের দিকে, ‘সত্যি বলতে কি একদমই ভাবিনি (ফাইনাল খেলতে কী করতে হবে, তা নিয়ে)। আমি শুধু এই টেস্টটা নিয়েই ভাবছি, এমনকি এই সিরিজের দ্বিতীয় টেস্টও ভাবনায় নেই।’
অস্ট্রেলিয়ায় ডারউইন টেস্ট জয়ের পর বাংলাদেশ দলপরে দলের ভাবনাটাকে আরও পরিষ্কার করেছেন নাজমুল, ‘দল হিসেবে আমরা সব সময় ভাবি, এই ম্যাচ বা সিরিজটা কীভাবে খেলব। এ ধরনের ম্যাচ বা সিরিজ জিততে পারলে আমাদের লক্ষ্যগুলো এমনিতেই পূরণ হয়ে যায়। তাই দল হিসেবে আমরা সব সময় ছোট ছোট লক্ষ্য নিয়ে ভাবি। গত কয়েক বছরেও আমরা এভাবেই এগিয়েছি।’
টেস্ট চ্যাম্পিয়নশিপে আগামী এক মাস ব্যস্ত সময় কাটাতে হবে বাংলাদেশকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শেষ করে পরদিনই ক্রিকেটাররা উড়াল দেবেন দক্ষিণ আফ্রিকার উদ্দেশে। সেখানে ১৫ নভেম্বর থেকে শুরু হবে দুই টেস্টের সিরিজ। এরপর আগামী বছরের ফেব্রুয়ারিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের শেষ সিরিজ ইংল্যান্ডের বিপক্ষে। লম্বা এই পথের শুরুতে ঘরের মাঠের দুই টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো করাটা বেশ গুরুত্বপূর্ণ।
গতকাল বাংলাদেশ দলের অনুশীলনতবে নাজমুলের কথা, এ জন্য বাড়তি চাপ নিতে চান না তাঁরা, ‘চাপ ও চ্যালেঞ্জ সব সময়ই থাকবে। গুরুত্বপূর্ণ হলো, আমরা এই বিষয়গুলো কীভাবে উপভোগ করছি, নিজেদের প্রক্রিয়া মেনে চলছি কি না এবং নিজেদের কাজগুলো ঠিকমতো করছি কি না। খেলোয়াড়েরা মাঠে নিজেদের ১২০ শতাংশ দিচ্ছে কি না, সেটিও গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো যদি আমরা ঠিকভাবে করতে পারি, তাহলে আমার বিশ্বাস, এই দুই ম্যাচে আমরা ভালো টেস্ট ক্রিকেট খেলব এবং ভালো একটি টেস্ট সিরিজ কাটাতে পারব।’
‘এমন বিশৃঙ্খলা কি এই প্রথম দেখলেন’: বাংলাদেশ দলে অস্থিরতা নিয়ে ফিল সিমন্সওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবারের সিরিজের জন্য অবশ্য ঠিকঠাক প্রস্তুতি নিতে পারেনি বাংলাদেশ দল। দল হিসেবে গতকালই প্রথম অনুশীলন করেছে। বেশির ভাগ ক্রিকেটার ব্যস্ত ছিলেন আরব আমিরাতের ত্রিদেশীয় সিরিজে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ দল গত এক সপ্তাহ ধরে প্রস্তুতি নিচ্ছে, ঢাকায় এসে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচও খেলেছে।
টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন।নাজমুল অবশ্য প্রস্তুতি নিয়ে সন্তুষ্টির কথাই জানিয়েছেন, ‘প্রস্তুতির দিক থেকে আমরা ভালো অবস্থানে আছি। যতটুকু সময় পেয়েছি, প্রত্যেকে নিজের যে জায়গাগুলোতে প্রস্তুতি নেওয়া দরকার, সেভাবে প্রস্তুতি নিতে পেরেছে। প্রতিপক্ষ কেমন প্রস্তুতি নিয়েছে, সেটা নিয়ে খুব বেশি চিন্তা করছি না। আমাদের প্রস্তুতি কতটা ভালো হয়েছে এবং আমরা কতটা ভালোভাবে তৈরি হয়ে ম্যাচটা খেলতে পারি, সেটাই গুরুত্বপূর্ণ। এই জায়গা থেকে আমি খুশি।’