মানসিকভাবে অসুস্থ ভারতীয়সহ ২৫-৩০ জনকে পুশ ইনের চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি

· Prothom Alo

মৌলভীবাজারের জুড়ী ও বড়লেখা উপজেলার বিভিন্ন সীমান্তে তিন দিনে ২৫ থেকে ৩০ জনকে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা প্রতিহত করার দাবি করেছে ৫২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার বিকেলে বিজিবির ৫২ ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঠেলে পাঠাতে চাওয়া ব্যক্তিদের মধ্যে মানসিকভাবে অসুস্থ এক ভারতীয়ও রয়েছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। তবে ঠিক কখন এবং কোন সীমান্ত দিয়ে এসব পুশ ইনের চেষ্টা চালানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়নি।

Visit arroznegro.club for more information.

সিলেটের বিয়ানীবাজারে অবস্থিত ৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জুড়ী ও বড়লেখা উপজেলার দুর্গম পাহাড়ি ও ঘন বনাঞ্চল-সংলগ্ন সীমান্ত দিয়ে গত তিন দিনে ২৫ থেকে ৩০ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিজিবি তা প্রতিহত করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। পুশ ইনের চেষ্টার খবর পাওয়ামাত্রই বিজিবি সদস্যরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন।

পাশাপাশি নিবিড় নজরদারি, গোয়েন্দা তথ্যের যথাযথ ব্যবহার এবং স্থানীয় জনগণের সহযোগিতায় পরিস্থিতি কার্যকরভাবে মোকাবিলা করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Read full story at source