জয় দিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগ শেষ করল ফর্টিস এফসি
· Prothom Alo

বাংলাদেশ ফুটবল লিগের দল ফর্টিস এফসি জয় দিয়ে তাদের এএফসি চ্যালেঞ্জ লিগ অভিযান শেষ করেছে। আজ কুয়েতের মোহাম্মদ আল হামাদ স্টেডিয়ামে ‘সি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে পিছিয়ে পড়েও তাজিকিস্তানের ক্লাব রেগার-তাদাজকে ৩-১ ব্যবধানে হারিয়েছে তারা। তবে এই জয়ের পরও ফর্টিস ও তাজিক ক্লাবটির কেউই গ্রুপ পর্বের বাধা টপকাতে পারেনি।
এর আগে কুয়েতের আল-কাদসিয়া ক্লাবের কাছে ৩-০ ব্যবধানে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল ফর্টিস। দ্বিতীয় ম্যাচে ভারতের এফসি গোয়ার কাছে হারে ২-১ ব্যবধানে। প্রথম দুই ম্যাচে হারই নিশ্চিত করে দেয় গ্রুপ পর্ব থেকেই ফর্টিসের বিদায়।
Visit een-wit.pl for more information.
আজকের ম্যাচে অবশ্য গোল খেয়ে দারুণভাবে ফিরে আসে ফর্টিস। ১২ মিনিটে শেরজোদ মাখামাদিয়েভের গোলে এগিয়ে যায় তাজিক ক্লাবটি। এরপর দ্বিতীয়ার্ধে রাফায়েল টুডু, শিয়ান কাওয়াসাকি এবং শুকি ইতোফুসার (৮৮তম মিনিট) গোল জয় এনে দেয় ফর্টিসকে।
ফর্টিস গোল খাওয়ার পাঁচ মিনিট পরই ম্যাচের মোড় ঘুরে যায়, যখন বক্সের বাইরে ফাউল করার অপরাধে রেগার-তাদাজের গোলকিপার লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। বদলি গোলকিপার শাখোবিদ্দিন মাখমুদজোদা অবশ্য পা ওমারের এক বাঁকানো ফ্রি-কিক দারুণভাবে রুখে দেন।
ম্যাচের পর ফর্টিস এফসির খেলোয়াড় ও টিম অফিশিয়ালদের উচ্ছ্বাসদশজনের রেগার–তাদাজের বিপক্ষে ফর্টিস সমতা ফেরায় ৬৭তম মিনিটে সমতা সূচক গোল পায় ফর্টিস। পা ওমার বাবু পাস থেকে রাফায়েল টুডু দারুণ এক ব্যাকহিলে বল জালে জড়ান।
৭১তম মিনিটে এগিয়ে যায় ফর্টিস। মোহাম্মদ ইব্রাহিমের বাড়িয়ে দেওয়া ক্রসে অনন্ত তামাং হেড করলে বল পান শিয়ান কাওয়াসাকি, যিনি জোরালো ভলিতে পরাস্ত করেন প্রতিপক্ষ গোলকিপারকে। ম্যাচের ৮৮তম মিনিটে জাপানে জন্ম ও বেড়ে ওঠা শুকি ইতোফুসা গোল করে ফর্টিসের ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন।
আবাহনীর প্রথম হার, এক পাকিস্তানির জোড়া গোলে প্রথম জয় ব্রাদার্সের