পড়াশোনার পাশাপাশি সবচেয়ে বেশি কাজ করেন যেসব দেশের শিক্ষার্থীরা

· Prothom Alo

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিভিন্ন দেশে পড়াশোনার পাশাপাশি কাজ করা তরুণদের হারে বড় পার্থক্য রয়েছে। কোনো কোনো দেশে শিক্ষার্থীদের একটি বড় অংশ পড়াশোনার সঙ্গে চাকরি বা অন্য কোনো কাজে যুক্ত থাকলেও, কিছু দেশে এই হার খুবই কম।

Visit rouesnews.click for more information.

আর্থিক প্রয়োজনেই বেশি কাজ

পড়াশোনার পাশাপাশি কাজ করার অন্যতম প্রধান কারণ আর্থিক প্রয়োজন। তবে শিক্ষার্থীদের কাজ করার পেছনে অভিজ্ঞতা অর্জন এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের সম্ভাবনা বাড়ানোর মতো কারণও রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থায় বিনা মূল্যের অনলাইন কোর্স, যেভাবে আবেদন

গবেষণা সংস্থা র‍্যান্ড ইউরোপের গবেষক ম্যাডেলিন নাইটিঙ্গেল বলেন, কিছু শিক্ষার্থী মূলত আর্থিক কারণে কাজ করেন। অন্যরা চাকরি বা অবৈতনিক ইন্টার্নশিপের মাধ্যমে কাজের অভিজ্ঞতা অর্জন এবং নিজেদের কর্মসংস্থানের সম্ভাবনা বাড়াতে চান।

পড়াশোনার পাশাপাশি কাজ করা শিক্ষার্থীদের হার সবচেয়ে বেশি যেসব দেশে-

১. নেদারল্যান্ডস—৭৪ দশমিক ৩ শতাংশ

২. ডেনমার্ক—৫৬ দশমিক ৪ শতাংশ

৩. জার্মানি—৪৫ দশমিক ৮ শতাংশ

ইউজিসি গবেষণায় দেবে ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান, আবেদন করবেন যেভাবে

অন্যদিকে সবচেয়ে কম হার দেখা গেছে

১. রোমানিয়া—২ দশমিক ৪ শতাংশ

২. গ্রিস—৬ শতাংশ

৩. ক্রোয়েশিয়া—৬ দশমিক ৪ শতাংশ

চাকরি খোঁজার হার বেশি যেসব দেশে

১. সুইডেন—১৪ দশমিক ১ শতাংশ

২. ফিনল্যান্ড—১০ শতাংশ

৩. ডেনমার্ক—৯ দশমিক ৬ শতাংশ

অন্যদিকে সবচেয়ে কম হার ছিল

১. রোমানিয়া—শূন্য দশমিক ৬ শতাংশ

২. ক্রোয়েশিয়া—শূন্য দশমিক ৮ শতাংশ

৩. চেকিয়া—শূন্য দশমিক ৮ শতাংশ

৪. হাঙ্গেরি—শূন্য দশমিক ৮ শতাংশ

বয়স বাড়ার সঙ্গে বাড়ে কর্মসংস্থান

২৫ থেকে ২৯ বছর বয়সে নারীদের কর্মসংস্থানের হার ৬২ শতাংশ এবং পুরুষদের ৭১ দশমিক ৯ শতাংশ। একই বয়সী নারীদের ১৬ দশমিক ২ শতাংশ শ্রমবাজারের বাইরে ছিলেন এবং আনুষ্ঠানিক শিক্ষায়ও ছিলেন না। পুরুষদের ক্ষেত্রে এ হার ছিল ৬ দশমিক ৯ শতাংশ।

মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ, মিলবে টিউশন ফি ও জীবনযাত্রার ভাতা

Read full story at source