ছিনতাইকারীর হ্যাঁচকা টানে প্রধান শিক্ষকের মৃত্যু: এক আসামির জামিন
· Prothom Alo

রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে ব্যাটারিচালিত রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষক রনজিলা পারভিনের মৃত্যুর ঘটনায় করা মামলায় মো. রাকিব হোসেন (২৪) নামের এক আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত।
আজ রোববার দুপুরে শুনানি শেষে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আয়েশা আক্তার মৌসুমী এ আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী মো. মেহেদী হাসান মজুমদার এ তথ্য জানান।
Visit bettingx.club for more information.
ছিনতাইকারীর কবলে প্রধান শিক্ষকের মৃত্যুর ঘটনায় ‘প্যারা পনিরসহ’ গ্রেপ্তার ২আইনজীবী মেহেদী হাসান বলেন, মামলায় পুলিশের প্রতিবেদন জমা না দেওয়া পর্যন্ত আসামি রাকিবের জামিন মঞ্জুর করেছেন আদালত। আসামির জামিনের ক্ষেত্রে পাঁচ হাজার টাকা মুচলেকা ধার্য করা হয়েছে। এই আসামির বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকায় তিনি শিগগির কারামুক্ত হবেন বলে আশা এই আইনজীবীর।
হ্যাঁচকা টানে শিক্ষিকা নিহত: এবার ‘প্রকৃত ছিনতাইকারীদের’ গ্রেপ্তার করার দাবি ডিবিরগত ২৯ আগস্ট ভোরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের সড়কে ছিনতাইকারীদের হ্যাঁচকা টানে রাস্তায় পড়ে নিহত হন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিলা (৫৬)। চিকিৎসার জন্য স্বামীর সঙ্গে ঢাকায় এসেছিলেন তিনি। ভোরে কল্যাণপুর বাস টার্মিনালে নেমে ব্যাটারিচালিত রিকশায় করে হাসপাতালে যাওয়ার পথে সংসদ ভবন এলাকায় মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী রনজিলার হাতে থাকা ব্যাগ টান দেয়। এতে রিকশা থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে হাসপাতালে নিলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় রনজিলার স্বামী আবদুল মতিন বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন।
এখনো অন্ধকারে পুলিশ, ঘুরপাক খাচ্ছে মোটরসাইকেলের সাদা আর নীল রঙেব্যাগ ধরে টান ছিনতাইকারীর, সংসদ ভবনের সামনে অটোরিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু