ট্রেইনি অফিসার পদে নিয়োগ দেবে ওয়ান ব্যাংক, শিক্ষানবিশকালে বেতন ৩০ হাজার
· Prothom Alo

ওয়ান ব্যাংক পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘ট্রেইনি অফিসার (ক্যাশ/জিবি/অন্যান্য)’ পদে জনবল নিয়োগ দেবে। নারী ও পুরুষ উভয় প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। অভিজ্ঞতা ছাড়াও ফ্রেশ গ্র্যাজুয়েটদের আবেদনের বিশেষ সুযোগ দেওয়া হয়েছে। আগ্রহীরা আগামী ১৭ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন জমা দিতে পারবেন।
সংক্ষিপ্ত তথ্য
পদের নাম: ট্রেইনি অফিসার (ক্যাশ/জিবি/অন্যান্য)
Visit h-doctor.club for more information.
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অনুমোদিত যেকোনো পাবলিক বা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর পাশ। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সিজিপিএ ৪.০০-এর মধ্যে ন্যূনতম ২.৫০ এবং এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ ৫.০০-এর মধ্যে ন্যূনতম ৩.০০ থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা ও বয়সসীমা
–বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।
–ব্যাংকিং খাতে ১ থেকে ২ বছরের অভিজ্ঞতা অতিরিক্ত সুযোগ হিসেবে বিবেচিত হবে, তবে ফ্রেশারদের (নতুন গ্র্যাজুয়েট) আবেদনের জন্য বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে।
–বাংলা ও ইংরেজি ভাষায় ভালো দক্ষতা এবং কম্পিউটারে (এমএস অফিস) জ্ঞান থাকতে হবে।
–উৎপাদনশীলতা ও সৃজনশীলতা বাড়াতে এআই (AI) টুলস ব্যবহারে পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে।
কর্মস্থল ও কাজের পরিধি
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের দেশের যেকোনো শাখায় ক্যাশ বা জেনারেল ব্যাংকিংয়ে অথবা করপোরেট হেডকোয়ার্টারের যেকোনো বিভাগে পদায়ন করা হবে। ১ বছরের প্রবেশন মেয়াদে সফলভাবে কাজ সম্পন্ন করার পর পারফরম্যান্সের ভিত্তিতে ‘অফিসার গ্রেড-১’ হিসেবে স্থায়ী করা হতে পারে।
বেতন ও সুবিধাসমূহ
প্রবেশনকালীন বেতন: ১ বছরের প্রবেশন মেয়াদে মাসিক বেতন ৩০,০০০ টাকা।
স্থায়ীকরণের পর বেতন: 'অফিসার গ্রেড-১' হিসেবে স্থায়ী হওয়ার পর মাসিক বেতন হবে ৪০,০০০ টাকা।
এছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।
নির্বাচন পদ্ধতি
মেধার ভিত্তিতে প্রার্থীরা নির্বাচিত হবেন। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকার, সনদ যাচাই ও ব্যাকগ্রাউন্ড চেকের মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে। আগ্রাহী প্রার্থীরা চাকরি বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে এই লিংকে প্রবেশ করুণ।
আবেদনের শেষ সময়
১৭ অক্টোবর ২০২৬