তেজগাঁওয়ে হচ্ছে সুউচ্চ বাণিজ্যিক ভবন ‘মিরাই’

· Prothom Alo

জাপানি শব্দ ‘মিরাই’-এর অর্থ ‘ভবিষ্যৎ’। ব্যবসা-বাণিজ্যের ভবিষ্যৎ চাহিদা সামনে রেখে বৃহৎ প্রকল্প গড়ছে নির্মাণ। রাজধানীর তেজগাঁও বাণিজ্যিক এলাকায় ৩০ তলাবিশিষ্ট সুউচ্চ ভবন ‘মিরাই বাই নির্মাণ’ গড়ে তুলছে প্রতিষ্ঠানটি।

সুউচ্চ ভবনের বৃহৎ প্রকল্প গড়ছে নির্মাণ। প্রকল্পটি ট্রাফিকের বাড়তি ঝামেলা ছাড়া একাধিক সড়কের সংযোগ থাকায় সরাসরি যোগাযোগ–সুবিধা থাকছে। এটি ১৫টি দেশের আন্তর্জাতিক অভিজ্ঞ বিশেষজ্ঞদের যৌথ অংশগ্রহণ ও পরামর্শে নির্মিত হচ্ছে। ২০২৭ সালের ডিসেম্বরে এ প্রকল্প হস্তান্তর করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। 

Visit extract-html.com for more information.

মিরাই বাই নির্মাণ ভবনের অংশের নকশা

৩০ কাঠা জমির ওপর নির্মিত এই বিশাল ভবনে থাকছে পাঁচটি বেজমেন্ট ও ১৭০টি ইন-সাইট গাড়ি পার্কিংয়ের সুবিধা। ভূমিকম্প–সহনশীল পোস্টটেনশন স্ল্যাব প্রযুক্তিতে নির্মিত প্রতিটি ফ্লোরের আয়তন ১২ হাজার ২০০ বর্গফুট। ভেতরের পরিবেশ আরামদায়ক রাখতে ব্যবহার করা হয়েছে ডাবল-গ্লেজড গ্লাস ফ্যাসাড, কেন্দ্রীয় এসি ও বিএমএস পরিচালিত ৬টি যাত্রীবাহী ও একটি সার্ভিস লিফট। 

মিরাই বাই নির্মাণ ভবনের অংশের নকশা

টেকসই ও পরিবেশবান্ধব প্রকল্পটিতে লিড সনদের বৈশ্বিক মানদণ্ড অনুসরণ করা হচ্ছে। এ ছাড়া বর্জ্য ও পানি শোধনাগার এবং সৌরবিদ্যুতের ব্যবহার নিশ্চিত করতে থাকছে বিশেষ প্রযুক্তির ব্যবস্থা। ভবনের দ্বিতীয় তলায় আধুনিক ক্যাফে, ১২ তলায় রেস্তোরাঁ এবং ১১ তলায় আলাদা কারিগরি ফ্লোর থাকবে। আধুনিক স্থাপত্যের এই প্রকল্প বাণিজ্যিক ধারায় নতুন ভবন।

মিরাই বাই নির্মাণ ভবন

Read full story at source