সন্ধ্যায় সারা দিনের খবর
· Prothom Alo
শুভসন্ধ্যা। আজ শনিবার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:
শর্টকাটের কথা বলে কিশোরীকে নির্জন পথে নেন চালক, ধর্ষণের পর হত্যা: পুলিশ
কুমিল্লার লালমাইয়ে ওই ছাত্রীর মরদেহের অদূরে সিএনজিচালিত অটোরিকশাটিও পাওয়া যায়কুমিল্লায় ধানখেত থেকে সপ্তম শ্রেণির যে ছাত্রীর (১৫) লাশ উদ্ধার করা হয়েছে, সে সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড থেকে বাসায় ফেরার জন্য সিএনজিচালিত একটি অটোরিকশায় উঠেছিল। এ তথ্য জানিয়ে পুলিশ বলেছে, শর্টকাট পথে বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে চালক সুমন মিয়া (৩৫) তাকে নির্জন এলাকায় নিয়ে যান। বিস্তারিত পড়ুন...
Visit asg-reflektory.pl for more information.
‘নিকাব খুলতে বলিনি’, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ঘটনায় শিক্ষকের ভিডিও বার্তা
তাসনীম সিরাজ মাহবুবনিজের অবস্থান জানাতে ভিডিও বার্তা দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনীম সিরাজ মাহবুব। এক ছাত্রীকে শ্রেণিকক্ষে নিকাব পরা নিয়ে কথা বলায় শিক্ষার্থীরা তাঁর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। পরে তাসনীম সিরাজ মাহবুব যতগুলো কোর্সে পড়াতেন, সেগুলো থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেয় ইংরেজি বিভাগ কর্তৃপক্ষ। তাঁর পড়ানো কোর্সগুলো অন্য শিক্ষকদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। বিস্তারিত পড়ুন...
এমন বজ্রআঁটুনি আগে দেখেনি দিল্লি, আন্দোলনকারীর চেয়ে বেশি পুলিশি বহর
ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দলীয় নেতা–কর্মীদের নিয়ে রাষ্ট্রপতি ভবনের দিকে যাচ্ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। গতকাল রাজধানী নয়াদিল্লিতেপৃথিবীর কোথাও কেউ কোনো দিন এমন বজ্রআঁটুনি দেখেছে কি না, তা নিয়ে হয়তো বাজি ধরা যেতে পারে। কেননা আন্দোলনকারীদের তুলনায় পুলিশি বহর কখনো বেশি হয় না। দিল্লি যদিও তা দেখল। ৩৫ হাজার পুলিশ ও আধা সামরিক বাহিনী শুক্রবার শেষ রাত থেকে প্রস্তুতি নিয়েছে হাজার বিশেক আন্দোলনকারীকে শায়েস্তা করবে বলে। বহিঃশত্রুর মোকাবিলায়ও কখনো এমন তৎপরতা দিল্লিবাসী দেখেনি। বোঝা গেল তেলাপোকারা নরেন্দ্র মোদির সরকার ও শাসক দল বিজেপিকে কতটা তটস্থ করে রেখেছে। বিস্তারিত পড়ুন...
মেসি বিদায় নিয়েছেন, আর্জেন্টিনা দলে এসেছেন নতুন লিওনেল
মাত্র কয়েক মাসের ব্যবধানে লিওনেল ফ্লোরেস বোকা জুনিয়র্সের দ্বিতীয় দল থেকে জায়গা করে নিয়েছেন আর্জেন্টিনা জাতীয় দলে।কেউ খেয়াল করেছেন কি? বেনিনের বিপক্ষে ওই ম্যাচটায় আসলে দুজন লিওনেল খেলেছেন আর্জেন্টিনা দলে। একজন লিওনেল মেসি। যাঁর বিদায়ী ম্যাচ ছিল সেটা। অন্যজন লিওনেল ফ্লোরেস। একজন কিংবদন্তি। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক, যাঁর নামে ঘরবাড়ি ভরে আছে ছবিতে, পোস্টারে, স্মৃতিতে। বিস্তারিত পড়ুন...
যুব উন্নয়নের চাকরি পরীক্ষা দুই মিনিটের নোটিশে বাতিল, ক্ষতিপূরণ চান ৩ লাখ চাকরিপ্রার্থী
সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে পরীক্ষা বাতিল হওয়ার ঘটনায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে পরীক্ষার্থীরা। বেলা সাড়ে ১১টায়২৪২টি পদের বিপরীতে প্রায় তিন লাখ প্রার্থী আবেদন করেছিলেন। তাঁদের অনেকে দেশের বিভিন্ন জেলা থেকে পরীক্ষা দিতে ঢাকায় এসেছিলেন। কিন্তু কেন্দ্রে ওএমআর শিট দেওয়ার দুই মিনিটের মাথায় জানানো হয়, পরীক্ষা বাতিল করা হয়েছে। শেষ মুহূর্তের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ চাকরিপ্রার্থীরা এখন উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করছেন। বিস্তারিত পড়ুন...