এনসিসি ব্যাংকে শাখা ব্যবস্থাপক পদে চাকরির বড় সুযোগ
· Prothom Alo

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এনসিসি ব্যাংক) তাদের শাখা পরিচালনায় অভিজ্ঞ কর্মকর্তা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে জ্যেষ্ঠতা অনুযায়ী ‘সিনিয়র এক্সিকিউটিভ অফিসার’ থেকে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদমর্যাদায় কর্মী নেওয়া হবে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে ২৫ অক্টোবরের মধ্যে আবেদন পাঠাতে পারবেন।
সংক্ষিপ্ত তথ্য
Visit afsport.lat for more information.
প্রতিষ্ঠানের নাম: ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এনসিসি ব্যাংক)।
পদের নাম: ব্রাঞ্চ ম্যানেজার (এসইও থেকে ভিপি)।
চাকরির ধরন: ফুল টাইম (অফিস)।
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে।
বুয়েট বিভিন্ন পদে চাকরি, আবেদন অনলাইনে, বেতন স্কেল ৮২৫০ থেকে ৩০২৩০ টাকাশিক্ষাগত যোগ্যতা
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ, এমবিএম, স্নাতকোত্তর বা ৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রি (ব্যবসায় শাখা অগ্রাধিকার)। শিক্ষাজীবনে কোনো ৩য় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়। ইসলামিক ব্যাংকিংয়ে পেশাগত সনদ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা
ব্যাংকিং খাতে সর্বনিম্ন ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে অন্তত ২ বছর শাখা ব্যবস্থাপক (ব্রাঞ্চ ম্যানেজার) হিসেবে কাজের অভিজ্ঞতা এবং বর্তমানে শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত থাকা আবশ্যক।
বয়সসীমা
সর্বনিম্ন ৩০ বছর।
আগের নিয়মেই ফিরছে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষা, ২০২৭–এর সিলেবাস প্রকাশঅন্যান্য যোগ্যতা
শরিয়াহভিত্তিক ব্যাংকে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। এ ছাড়া বাণিজ্যিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে এমটিও/পিও ব্যাকগ্রাউন্ড অথবা প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন ও সুযোগ-সুবিধা
নির্বাচিত যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীদের জন্য আকর্ষণীয় বেতন প্যাকেজ অফার করা হবে (আলোচনা সাপেক্ষে)।
৫ বছরে ১ কোটি কর্মী পাঠানোর লক্ষ্য: কতটা প্রস্তুত আমাদের দক্ষতা প্রশিক্ষণপ্রধান দায়িত্বসমূহ
আমানত, ঋণ/বিনিয়োগ, বৈদেশিক বাণিজ্য ও ফি-ভিত্তিক আয় বৃদ্ধির মাধ্যমে ব্যাংকের লক্ষ্যমাত্রা অর্জন এবং ক্লায়েন্ট বেস সম্প্রসারণ করা। করপোরেট, রিটেইল ও এসএমই গ্রাহকদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলা এবং নতুন করপোরেট ক্লায়েন্ট যুক্ত করা। ব্যালেন্স শিট পরিচালনা, পোর্টফোলিও মান নিশ্চিতকরণ ও অ্যাসেট কোয়ালিটি বজায় রাখা। ক্রেডিট বিভাগ ও অভ্যন্তরীণ টিমের সঙ্গে সমন্বয় সাধন, ব্যাংকিং কমপ্লায়েন্স ও তদারকি নিশ্চিত করা এবং শাখার কর্মকর্তা-কর্মচারীদের কাজের সঠিক বণ্টন ও নেতৃত্ব প্রদান করা।
আবেদনের প্রক্রিয়া ও সময়সীমা
আগ্রহী প্রার্থীরা চাকরি বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে এই লিংকে প্রবেশ করুণ।
আবেদনের শেষ তারিখ
২৫ অক্টোবর ২০২৬