জ্বালানি তেলের দাম অক্টোবরে অপরিবর্তিত থাকছে
· Prothom Alo

অক্টোবর মাসের জন্য ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
গতকাল বুধবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অপারেশন-১ শাখা থেকে জারি করা এক পত্রের মাধ্যমে এ কথা জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকে এটা কার্যকর হয়েছে।
Visit afsport.lat for more information.
পত্র অনুযায়ী, অক্টোবরে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রল ১৬০ টাকা ও কেরোসিন ১৫৫ টাকায় বিক্রি হবে।
এর আগে গত ২০ সেপ্টেম্বর জ্বালানি তেলের দাম সর্বশেষ সমন্বয় করা হয়। ২১ সেপ্টেম্বর থেকে তা কার্যকর হয়।
ওই সময় প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ থেকে বাড়িয়ে ১৩৫ টাকা, অকটেন ১৪৫ থেকে বাড়িয়ে ১৬৫ টাকা, পেট্রল ১৪০ থেকে বাড়িয়ে ১৬০ টাকা এবং কেরোসিন ১৩৫ থেকে বাড়িয়ে ১৫৫ টাকা করা হয়।