দ্য ওয়েস্টিন ঢাকায় চলছে আন্তর্জাতিক কাবাব উৎসব

· Prothom Alo

কাবাবের স্বাদে বৈচিত্র্য খুঁজতে খুব দূরে যাওয়ার প্রয়োজন নেই। চারকোলের আগুনে সেঁকা মাংসের ধোঁয়াটে সুবাসের সঙ্গে পুরান ঢাকার পরিচিত স্বাদ যেমন পাওয়া যাচ্ছে, তেমনি একই আয়োজনের টেবিলে মিলছে আফগানিস্তান, গ্রিস ও ব্রাজিলের কাবাবের স্বাদ। অন্য দেশের রান্নার ঐতিহ্যকে একসঙ্গে তুলে ধরতেই দ্য ওয়েস্টিন ঢাকা আয়োজন করেছে ‘আন্তর্জাতিক কাবাব উৎসব’।

দ্য ওয়েস্টিন ঢাকায় ২৩ সেপ্টেম্বর শুরু হয়েছে ‘আন্তর্জাতিক কাবাব উৎসব’। চলবে ৩ অক্টোবর পর্যন্ত। এই আয়োজন উপভোগ করা যাবে হোটেলটির দ্বিতীয় তলার সিজনাল টেস্টস রেস্তোরাঁয়। প্রাইম ব্যাংকের অংশীদারিত্বে আয়োজিত উৎসবে থাকছে দেশি ও আন্তর্জাতিক নানা ধরনের কাবাব। প্রতিদিন শুধু রাতের খাবারের সময় এই আয়োজন উপভোগ করা যাবে।

Visit casino-promo.biz for more information.

কাবাব উৎসবের উদ্বোধনীতে অতিথিরা

উৎসবের দেশি পদগুলোর মধ্যে রয়েছে ঢাকাইয়া সুতলি কাবাব, বিফ বিহারি কাবাব, লাহোরি শিক কাবাব, হায়দরাবাদি শিক কাবাব, ফিশ হারিয়ালি কাবাব ও পেরি পেরি চিকেন কাবাব। পরিচিত এসব স্বাদের পাশাপাশি চারকোল গ্রিলে সরাসরি সেঁকে পরিবেশন করা হচ্ছে লবস্টার কাবাব, নাগা বিফ কাবাব, তন্দুরি কাঁকড়া ও রিব সেট কাবাব।

আন্তর্জাতিক স্বাদের তালিকায় রয়েছে আফগান কাবুলি ল্যাম্ব কাবাব, আফগান ল্যাম্ব চপ, গ্রিক চিকেন সুভলাকি ও ব্রাজিলিয়ান এসপেটিনহো। ফলে একই আয়োজনে একেক দেশের কাবাবের মশলা, মাংস প্রস্তুতের ধরন ও রান্নার বৈচিত্র্য কাছ থেকে উপভোগের সুযোগ থাকছে।

২৩ সেপ্টেম্বর ফিতা কাটার মধ্য দিয়ে উৎসবটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মরক্কো রাজ্যের রাষ্ট্রদূত হিজ এক্সেলেন্সি লাল্লা বাউথাইনা এল কেরদৌদি এল কৌলালি। এ সময় আরও উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের ফরেন এইড অফিসের পরিচালক রাশেদ আল-মাইল আল-জাবি, প্রাইম ব্যাংকের লায়াবিলিটি অ্যান্ড উইমেন ব্যাংকিং বিভাগের প্রধান শায়লা আবেদিন, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন, দ্য ওয়েস্টিন ঢাকার মহাব্যবস্থাপক গ্যারি ফারস্টাড, দ্য ওয়েস্টিন ঢাকা ও শেরাটন ঢাকার বিক্রয় ও বিপণন বিভাগের পরিচালক, মামুনুর রহমান সুমনসহ গণ্যমান্য ব্যক্তিরা।

উদ্বোধনের পর অতিথিদের জন্য বিশেষ কাবাব পরিবেশন ও স্বাদ গ্রহণের আয়োজন করা হয়। পুরো আয়োজনের খাবারের পরিকল্পনা করেছেন দ্য ওয়েস্টিন ঢাকার নির্বাহী শেফ স্বপন রোজারিও ও তাঁর রন্ধনশিল্পী দল। স্থানীয় কাবাবের পরিচিত স্বাদের সঙ্গে বিভিন্ন দেশের কাবাবের বৈশিষ্ট্য যুক্ত করে তাঁরা সাজিয়েছেন উৎসবের খাবারের তালিকা।

উৎসবে বুফের মূল্য জনপ্রতি ৯ হাজার ৪৫০ টাকা। প্রাইম ব্যাংক ও নির্বাচিত অংশীদার ব্যাংকের কার্ডে শর্তসাপেক্ষে একজনের মূল্যে চারজন, দুজন কিংবা একজনের বিশেষ অফার উপভোগের সুযোগ রয়েছে। পাশাপাশি ভ্রমণ সহযোগী ফার্স্টট্রিপের সৌজন্যে থাকছে ঢাকা–কক্সবাজার–ঢাকা বিমান টিকিট জেতার সুযোগ।

এই আয়োজনে কাবাবপ্রেমীদের জন্য থাকছে পরিচিত স্বাদের পাশাপাশি নতুন কিছু চেখে দেখার সুযোগ। আগুনের আঁচ, মশলার সুবাস আর ভিন্ন দেশের রান্নার গল্প মিলিয়ে রাতের খাবারের টেবিলটিও হয়ে উঠতে পারে এক ছোট্ট স্বাদভ্রমণ।

ছবি: ওয়েস্টিন ঢাকা ও হাল ফ্যাশন

Read full story at source