বৈকুণ্ঠের গাঁথা মালা

· Prothom Alo

ভালোবাসা আর প্রতিহিংসার মাঝখানে দূরত্ব কেবল একচুল
আমি চাইলেই তুমি ফুল, তুমি চাইলেই আমি ভুল
মাঝখানে স্বর্গের পাহাড়, নরকের বিভীষিকাময় নদী
অতল ঝরনাধারায় দূরত্ব অতিক্রম করতে চাও যদি
সম্পর্কের বরফ গলতে গলতে ঠান্ডা শীতল অনুভূতি
হৃদয়ের উষ্ণতা দিয়ে জাগিয়ে রেখো রক্তগোলাপের স্মৃতি
এ জীবন আর কিছু নয়, ভালো লাগা, কাটাকুটি আর কাটাকুটি
আমি চাইলেই ঝরে পড়ি, তুমি চাইলেই রোজ আমি ফুটি
একরাশ মুগ্ধ অনুভূতি শিরায় শিরায় প্রবাহিত
বৈকুণ্ঠের গাঁথা মালা, চুম্বনে সিক্ত, রক্তচন্দনে চর্চিত

Visit palladian.co.za for more information.

Read full story at source