কারামের ডালে ওঁরাওদের উৎসবের আনন্দ
· Prothom Alo
ওঁরাও জাতিগোষ্ঠীর অন্যতম প্রধান উৎসব কারাম। ভাদ্র মাসের পূর্ণিমায় এ উৎসব উদ্যাপন করে তারা। বিশ্বাস করে, এটি তাদের অভাব থেকে মুক্তি ও সৌভাগ্য লাভের উৎসব। কারামগাছের ডাল কেটে এনে এ উৎসবে বিশেষ আচার পালন করে তারা। এই গাছ তাদের কাছে অতি পবিত্র। গাছের ডাল কেটে আনার কাজটি করেন যুবকেরা। দুই দিনব্যাপী এই উৎসবে ওঁরাওরা ঐতিহ্যবাহী পোশাক পরে মাদল, ধামসা ও ঢোলের তালে নেচে-গেয়ে উৎসব উদ্যাপন করে। বগুড়ার নন্দীগ্রাম উপজেলার হাটলাল পদ্মপাড়া গ্রামে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কারাম উৎসব নিয়ে ছবির গল্প–
Visit fish-roadgame.com for more information.
ঐতিহ্যবাহী পোশাক পরে ঢোলের তালে নেচে-গেয়ে ‘কারাম’ উদ্যাপন করছে ওঁরাওরাগানের তালে তালে চলছে নাচ হাতে হাত রেখে নাচে মেতেছে তারাকরতালের (ঝুমকি) তালে নাচের ছন্দে ঘটে সাজানো ফুল কারামগাছ ঘিরে চলছে নাচ শিশুরাও যোগ দেয় উৎসবে