ইউসিএসআই ইউনিভার্সিটির উপাচার্য সিতি হামিশাহর বাংলাদেশ সফর
· Prothom Alo

মালয়েশিয়ার ইউসিএসআই ইউনিভার্সিটির উপাচার্য ও প্রেসিডেন্ট ইমেরিটাস দাতুক সিতি হামিশাহ বিনতি তাফসির সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন। চার দিনের এই সফরের দ্বিতীয় দিন গত শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) সকালে রাজধানীর বনানীতে ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান সহ–উপাচার্য, প্রভোস্ট, রেজিস্ট্রারসহ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা।
Visit asg-reflektory.pl for more information.
দিনের শুরুতে সিতি হামিশাহ বিনতি তাফসি ইনসাইট ইনস্টিটিউট অব লার্নিংয়ের (আইআইএল) চেয়ারম্যান ও ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আরিফুল বারী মজুমদারের সঙ্গে বৈঠক করেন। এ সময় তাঁরা বাংলাদেশ ক্যাম্পাসের একাডেমিক ও সার্বিক বিষয়াদি নিয়ে আলোচনা করেন। পরে ইউনিভার্সিটির সিনিয়র ম্যানেজমেন্ট, ডিনস ও ফ্যাকাল্টিদের সঙ্গে বৈঠক করেন তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্যাম্পাসের সহ–উপাচার্য অধ্যাপক কুশাইরি বিন মুহম্মদ রাজুদ্দিন, ডিরেক্টর আইআইএল লেফটেন্যান্ট কর্নেল (অব.) নাজিম উদ্দিন আহমেদ, ভাইস প্রেসিডেন্ট আনিজা পারভীন, ভাইস প্রেসিডেন্ট একাডেমিক অধ্যাপক এইচ এম জহির, প্রভোস্ট মেজর (অব.) সুমন সুবহান ও রেজিস্ট্রার প্রফেসর শাহ সামিউর রশিদ।
দুপুরে বাংলাদেশ ক্যাম্পাসের হলরুমে শিক্ষার্থীদের সমাবেশে বক্তব্য দেন সিতি হামিশাহ। শিক্ষার্থীদের সঙ্গে উন্মুক্ত এ আলোচনায় পাঠদান, কারিকুলাম ও ক্যাম্পাস লাইফ নিয়ে খোলামেলা কথা হয়। শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। বিকেলে একই স্থানে ‘লিডারশিপ ও প্রাইভেট ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট’ বিষয়ে পাবলিক লেকচার দেন অধ্যাপক হামিশাহ। তিনি বলেন, ‘উচ্চশিক্ষায় প্রাইভেট ইউনিভার্সিটি বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলা করে সামনে এগোচ্ছে। ইউসিএসআই ইউনিভার্সিটির কারিকুলাম এমনভাবে করা হয়েছে, যাতে আমরা কেবল চাকরির জন্য গ্র্যাজুয়েট তৈরি করছি না, প্রত্যেকটি গ্র্যাজুয়েট চাকরি সৃষ্টিকারী হয়ে উঠবে।’
পাবলিক লেকচার অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ব্রুনেই দারুস সালামের হাইকমিশনার হাজি হারিস বিন ওথমান, মালয়েশিয়ান হাইকমিশনের হেড অব চ্যান্সেরি হাজওয়ান হাসনল উপস্থিত ছিলেন। এ ছাড়া বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) মহাপরিচালক অধ্যাপক এ কে ইনামুল হক, প্রাইম এশিয়া ইউনিভার্সিটির উপাচার্য এ এন এম মেশকায়েত উদ্দিন, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির এমডি ও সিইও ইমাদুর রহমান উপস্থিত ছিলেন।
এর আগে হামিশাহ বনানী ক্যাম্পাসে ইউসিএসআই মেডিক্যাল রেফারাল সেন্টার উদ্বোধন করেন।