তিন জেলায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

· Prothom Alo

আজ মঙ্গলবার নোয়াখালী, নেত্রকোনা ও কুড়িগ্রাম জেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। ‘স্বপ্ন দেখো জীবন গড়ো’ স্লোগান নিয়ে প্রথম আলোর উদ্যোগে শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব জেলায় এই উৎসবের আয়োজন করা হবে। আজকের আয়োজন নিয়ে ছবির গল্প...

Visit somethingsdifferent.biz for more information.

কুড়িগ্রামের পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো শিখো-প্রথম আলো জিপিএ–৫ কৃতী সংবর্ধনা। সংবর্ধনায় মায়ের সঙ্গে সেলফি তোলে এক শিক্ষার্থী। পৌর অডিটোরিয়াম, কুড়িগ্রাম। ২২ সেপ্টেম্বরকুড়িগ্রামে অনুষ্ঠানে নানাকে সঙ্গে নিয়ে এসেছে উলিপুরের এই কৃতী শিক্ষার্থী। পৌর অডিটোরিয়াম, কুড়িগ্রাম। ২২ সেপ্টেম্বরকুড়িগ্রামে মজার খেলায় পুরস্কার না পেয়ে মাথায় হাত। পৌর অডিটোরিয়াম, কুড়িগ্রাম। ২২ সেপ্টেম্বরকুড়িগ্রামের পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো শিখো-প্রথম আলো জিপিএ–৫ কৃতী সংবর্ধনা। ক্রেস্ট হাতে কৃতী শিক্ষার্থীদের উচ্ছাস। পৌর অডিটোরিয়াম, কুড়িগ্রাম। ২২ সেপ্টেম্বরনেত্রকোনা শহরের মোক্তারপাড়া এলাকার জেলা পাবলিক হল প্রাঙ্গণে শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে ছবি তুলছে এক শিক্ষার্থীনেত্রকোনায় সংবর্ধনা অনুষ্ঠানে ছবি তুলছে শিক্ষার্থীরানেত্রকোনায় সংবর্ধনা অনুষ্ঠানে ক্রেস্ট হাতে শিক্ষার্থীরানেত্রকোনায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় বক্তব্য দিচ্ছেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হকনোয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত জিপিএ–৫ সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয় জাতীয় সংগীতের মধ্য দিয়েসংবর্ধনা অনুষ্ঠানে ক্রেস্ট হাতে আনন্দে মেতে ওঠে শিক্ষার্থীরানোয়াখালীতে ছবি তুলে ও বিভিন্ন খেলায় অংশ নিয়ে ব্যস্ত সময় পার করে শিক্ষার্থীরানোয়াখালীতে মোবাইলের টর্চ জ্বালিয়ে আনন্দে মেতে ওঠে শিক্ষার্থীরানোয়াখালীতে গান করে মঞ্চ মাতানোর পর শিল্পী অনিক সূত্রধর শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলেননোয়াখালী মিলনায়তন প্রাঙ্গণে সকাল থেকে ভিড় করে শিক্ষার্থী

Read full story at source