ডেটা সায়েন্টিস্ট নেবে আইডিএলসি ফাইন্যান্স, নতুনরাও আবেদন করতে পারবেন
· Prothom Alo

আইডিএলসি ফাইন্যান্স পিএলসি তাদের ক্রেডিট-এসএমই বিভাগে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘ডেটা সায়েন্টিস্ট (ক্রেডিট-এসএমই)’ পদে কর্মকর্তা নেওয়া হবে। প্রার্থীরা অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।
সংক্ষিপ্ত তথ্য
প্রতিষ্ঠানের নাম: আইডিএলসি ফাইন্যান্স পিএলসি।
Visit amunra.help for more information.
পদের নাম: ডেটা সায়েন্টিস্ট (ক্রেডিট-এসএমই)।
পদমর্যাদা: অফিসার গ্রেড-২ থেকে সিনিয়র অফিসার (মূল্যায়ন পরীক্ষা ও অভিজ্ঞতার ওপর ভিত্তি করে)।
চাকরির ধরন: ফুলটাইম (মেয়াদি/স্থায়ী রূপরেখা অনুযায়ী কার্যালয়ে কাজ)।
কর্মস্থল: ঢাকা (গুলশান শাখা)।
স্কুল-কলেজের ছুটির তালিকা সংশোধন, প্রজ্ঞাপন জারিশিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান, ডেটা সায়েন্স, এমআইএস বা এ–সম্পর্কিত বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে নতুনরাও (ফ্রেশার) আবেদন করতে পারবেন।
বয়সসীমা: সর্বনিম্ন ২২ বছর।
অন্যান্য যোগ্যতা: অ্যানালিটিকস টুলস ব্যবহারে দক্ষতাসহ (R, Shiny ও SQL) ব্যবহারে কাজের অভিজ্ঞতা বাধ্যতামূলক। মেশিন লার্নিং মডেল–সংক্রান্ত ধারণা থাকতে হবে। পরিসংখ্যানগত নীতি ও নিয়মাবলির স্পষ্ট ধারণা, অ্যানালিটিক্যাল দক্ষতা এবং জটিল বিশ্লেষণ স্পষ্টভাবে উপস্থাপনের দক্ষতা থাকতে হবে।
বেতন: আইডিএলসির নিজস্ব নীতিমালা অনুযায়ী (আলোচনা সাপেক্ষে)।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে বড় নিয়োগ, পদ ৩০১টিপ্রধান দায়িত্বসমূহ
ক্রেডিট-এসএমই বিভাগের ঋণ আবেদন ও ঋণের সার্বিক পারফরম্যান্স ডেটা বিশ্লেষণ করে বিভিন্ন ধরন ও প্রবণতা খুঁজে বের করা এবং সে অনুযায়ী রিপোর্ট ও সুপারিশ তৈরি করা। উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য ড্যাশবোর্ড ও রিপোর্ট তৈরি করা। ক্রেডিট-এসএমই বিভাগের গুরুত্বপূর্ণ সূচকসমূহ তদারকির জন্য ডায়নামিক ড্যাশবোর্ড তৈরি এবং তথ্যভিত্তিক নীতিমালা প্রণয়নে সহায়তা করা। ক্রেডিট স্কোরিং মডেল তৈরি করা এবং পর্যায়ক্রমে সেগুলোর কার্যকারিতা মূল্যায়ন করা।
আবেদনপ্রক্রিয়া ও সময়সীমা
আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদনের বিস্তারিত জানতে এই লিংকে প্রবেশ করুন।
আবেদনের শেষ তারিখ: ৫ অক্টোবর ২০২৬
আড়ং নেবে সেলস অ্যাসোসিয়েট, ৫০০ পদে আবেদনের শেষ তারিখ ২০ অক্টোবর