চালু হয়েছে রামপাল বিদ্যুৎকেন্দ্রের বন্ধ দ্বিতীয় ইউনিট

· Prothom Alo

কারিগরি ত্রুটির কারণে বন্ধের সাত দিন পর আজ রোববার চালু হলো বাগেরহাটের রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট। বর্তমানে প্রথম ইউনিট পুরোদমে ও দ্বিতীয় ইউনিট থেকে অর্ধেক সক্ষমতায় উৎপাদন করছে। এটি ধাপে ধাপে আরও বাড়ানো হবে।

Visit sportfeeds.autos for more information.

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পাওয়ার গ্রিড কোম্পানি সূত্র বলছে, প্রায় দুই মাস আগে গ্যাস–সংকট শুরু হলে বিদ্যুৎ উৎপাদন কিছুটা কমে যায়। এরপর দেড় মাস ধরে একাধিক কয়লাবিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদন ব্যাহত হলে লোডশেডিং বেড়ে যায়। ইতিমধ্যে উৎপাদন বাড়িয়ে লোডশেডিং কমানো হয়েছে। রামপাল থেকে উৎপাদন বাড়ায় আরও কিছুটা স্বস্তিতে পিডিবি।

ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে নির্মিত রামপাল বিদ্যুৎকেন্দ্রটি কয়লাচালিত। মাঝখানে কয়লাস্বল্পতায় উৎপাদন কমেছিল। এখন কয়লার পর্যাপ্ত মজুত আছে। ১ হাজার ২৩৪ মেগাওয়াট ক্ষমতার এ বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিট আছে। দ্বিতীয় ইউনিট বন্ধের আগে উৎপাদন হচ্ছিল ১ হাজার ১০০ মেগাওয়াটের বেশি। ১৩ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে কারিগরি কারণে দ্বিতীয় ইউনিট বন্ধ হয়ে যায়। বন্ধের পর বিদ্যুৎকেন্দ্রটি থেকে সরবরাহ ৬০০ মেগাওয়াটের নিচে নেমে যায়।

বাংলাদেশ–ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের প্রধান মানবসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আনোয়ারুল আজিম \\Iপ্রথম আলো\\Iকে বলেন, রোববার সকাল আটটায় দ্বিতীয় ইউনিট থেকে উৎপাদন শুরু হয়েছে। সন্ধ্যায় দ্বিতীয় ইউনিট থেকে ৩৭০ মেগাওয়াট ও প্রথম ইউনিট থেকে ৬০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। ধীরে ধীরে দ্বিতীয় ইউনিট থেকে সরবরাহ আরও বাড়বে।

Read full story at source