সেই এলিটা কিংসলে এখন কোচ

· Prothom Alo

বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে লাল-সবুজ জার্সিতে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলা এলিটা কিংসলে খেলোয়াড়ি জীবনের ইতি টেনে এখন কোচ। দেশের শীর্ষ ফুটবল বাংলাদেশ প্রিমিয়ার লিগে চট্টগ্রাম সিটি এফসির ডাগআউটে আজ তাঁর অভিষেক হয়েছে কোচ হিসেবে। তবে খেলোয়াড় তালিকায় তাঁর নাম ছিল না। কারণ হিসেবে ৩৬ বছর বয়সী এলিটা বললেন, বাফুফেতে তাঁর নাম নিবন্ধন এখনো হয়নি।

Visit extonnews.click for more information.

বাংলাদেশের ঘরোয়া ফুটবলে গত তিন মৌসুম ফরোয়ার্ড এলিটা ছিলেন ব্রাদার্স ইউনিয়নের খেলোয়াড়। তবে সর্বশেষ মৌসুমে তাঁর মাঠেই নামা হয়নি।

এলিটা নিজেকে ফিটনেস কোচ বললেও দলটির এক খেলোয়াড় জানিয়েছেন, এখন পর্যন্ত চট্টগ্রাম সিটি এফসি যে একবেলা অনুশীলন করেছে, সেটি করিয়েছেন এলিটাই। বিদেশি কোচ এখনো না আসায় কোচের ভূমিকায় ছিলেন তিনিই। দলে তিনি সহকারী কোচ।

তবে প্রথম ম্যাচেই এলিটার অভিজ্ঞতা ভালো হয়নি। ফর্টিস এফসির কাছে ৬-০ গোলে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবাগত দলটি। বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচ শেষে নিজের নতুন অভিজ্ঞতা নিয়ে এলিটা বললেন, ‘আমি আগে কখনো কোচ ছিলাম না। এ বছরই প্রথম কোচ হয়েছি। নতুন ভূমিকায় মাত্র শুরু করলাম।’

এলিটা কিংসলি

দলের প্রস্তুতি নিয়ে তাঁর আছে বিস্তর অতৃপ্তি, ‘এই ম্যাচে খেলার আগে প্রাক-মৌসুম মাত্র একটা অনুশীলন সেশন করেছি আমরা, কিন্তু ফুটবলে এভাবে এক সেশন করে মাঠে নামা যায় না। তবে আশা করি আমরা সমস্যাটা কাটিয়ে উঠব।’

চট্টগ্রামের দলটি যে একবেলা অনুশীলন করেছে, সেটি বসুন্ধরা কিংস অ্যারেনায়। আর দলটি উঠেছেও কিংস অ্যারেনার ক্রিকেট ডরমিটরিতে।

এলিটা জানালেন, বেশির ভাগ সময় বাংলাদেশেই থাকেন তিনি। তবে তাঁর স্ত্রী (বাংলাদেশি) ও কন্যা বর্তমানে নাইজেরিয়ায় আছেন।

২০১১ সালে আরামবাগ ক্রীড়া সংঘের হয়ে খেলতে প্রথম বাংলাদেশে এসেছিলেন এলিটা। সেই থেকে নিয়মিত খেলার পাশাপাশি এক বাংলাদেশি নারীকে বিয়ে করে এখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন, যা পরবর্তীকালে তাঁর নাগরিকত্ব পাওয়ার পথ সহজ করে।

২০২১ সালের মে মাসে এলিটা বাংলাদেশের পাসপোর্ট হাতে পান। ফিফা ও এএফসির অনুমোদনের পর ২০২৩ সালে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে তাঁর আন্তর্জাতিক অভিষেক হয়েছিল। দেশের শীর্ষ ফুটবলে বসুন্ধরা কিংস, ঢাকা আবাহনীর মতো ক্লাবে ফরোয়ার্ড হিসেবে খেলেছেন।

শুরুতেই আবাহনীর ড্র, ফর্টিসের ৬ গোলের বিশাল জয়

Read full story at source