অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে পরিবার আনার সুযোগ বন্ধের প্রস্তাব
· Prothom Alo

অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার জন্য আসা বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে পরিবারের সদস্যদের নিয়ে আসার সুযোগ পুরোপুরি বন্ধ করার প্রস্তাব দিয়েছে দেশটির রাজনৈতিক দল ওয়ান নেশন। দলটির নতুন অভিবাসন পরিকল্পনায় এ-সংক্রান্ত কঠোর প্রস্তাব তুলে ধরা হয়েছে।
দলটির প্রস্তাব অনুযায়ী, অস্ট্রেলিয়ায় পড়তে আসা আন্তর্জাতিক শিক্ষার্থীরা সাধারণ নিয়মে আর তাঁদের পরিবারের সদস্যদের (স্বামী, স্ত্রী বা সন্তান) সঙ্গে আনতে পারবেন না। তবে ‘হাই ভ্যালু স্টাডি ভিসা’ নামে একটি নতুন ভিসা চালুর কথা বলেছে দলটি। প্রস্তাবিত এই বিশেষ ক্যাটাগরির আওতায় কেবল নির্দিষ্ট কিছু স্নাতকোত্তর ও উচ্চতর পর্যায়ের শিক্ষার্থীরা পরিবার আনার সুবিধা পেতে পারেন।
Visit iwanktv.club for more information.
স্ট্যানফোর্ডে পড়াশোনার সুযোগ অনলাইনে, নেই টিউশন ফি, যাঁরা আবেদনের যোগ্যওয়ান নেশনের দাবি, এই বিশেষ ভিসা কেবল এমন কিছু নির্ধারিত পাঠ্যক্রমের জন্য প্রযোজ্য হবে, যেগুলো অস্ট্রেলিয়ার জাতীয় স্বার্থে সরাসরি গুরুত্বপূর্ণ এবং যেসব ক্ষেত্রে আন্তর্জাতিক বিশেষ জ্ঞান ও দক্ষতা দেশটির প্রয়োজনে আসবে।
দলটির ভাষ্য, যাঁরা প্রকৃত শিক্ষার্থী এবং একা অস্ট্রেলিয়ায় এসে গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্বসহকারে পড়াশোনা করতে চান, তাঁদের সুযোগ থাকা উচিত। তবে তাঁদের দাবি, বর্তমানে অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক শিক্ষা ও অভিবাসন ব্যবস্থার বাস্তব চিত্র ভিন্ন রূপ নিয়েছে এবং এর অপব্যবহার হচ্ছে।
ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ৫৫ অনলাইন কোর্স বিনা মূল্যে শেখার সুযোগনেটফ্লিক্সে ইন্টার্নশিপ, যুক্তরাষ্ট্র–ভারত–পোল্যান্ড–জাপানে কাজ, সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদেরও