পাঠকের ছবি (১৪ সেপ্টেম্বর ২০২৬)
· Prothom Alo
পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।
Visit newsbetting.bond for more information.
মোচার আড়েলে লুকিয়ে আছে, আর তার বুকেই বেড়ে উঠছে আগামী দিনের কলা। শাহী মহল্লা, নারায়ণগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলাযমুনায় নৌকায় ভেসে ভেসে মাছ ধরছেন দুই মাঝি। যমুনা নদী, সিরাজগঞ্জ, ১৪ সেপ্টেম্বর ২০২৬ খেয়ানৌকায় বসে এক মনে বড়শি দিয়ে মাছ ধরায় ব্যস্ত মাঝি। ছবিটি সম্প্রতি তোলা। পূর্ব দত্তপাড়া, সদর, নরসিংদী লাল ইটের লালবাগ কেল্লা আমাদের প্রাচীন ইতিহাসকে স্মরণ করিয়ে দেয়। ছবিটি সম্প্রতি তোলাভোরের সূর্য অনেক আগেই ফুটেছে, তবু শান্তির ঘুম ভাঙছে না। ছিন্নমূল মানুষেরা স্টেডিয়াম মার্কেট বন্ধ হলে ফুটপাতে রাতে ঘুমায়, আবার দোকান খোলার আগেই স্থান ত্যাগ করে। স্টেডিয়াম মার্কেট, গুলিস্তান, ১২ সেপ্টেম্বর ২০২৬ভোরের নীরবতায় ইন্দেরহাট ও মিয়ারহাটের সংযোগ সেতু। স্বরূপকাঠি, পিরোজপুর। ছবিটি সম্প্রতি তোলাপুরোনো এই কাঠের দোতলা বাড়িটি যেন স্মৃতির আধার। একসময় এই ঘরের জানালার ধারে বসে কেউ হয়তো মেঘলা বিকেলের বৃষ্টি দেখত বা প্রিয় কারও চিঠির অপেক্ষায় দিন গুনত। কালের আবর্তে মানুষ চলে গেছে, কিন্তু সবুজ গাছগাছালি আর শেওলা ধরা দেয়ালগুলো এখনো সেই ভালোবাসার গল্প আর নিঃশব্দ স্মৃতি আগলে বসে আছে। মুক্তাগাছা জমিদারবাড়ি, ময়মনসিংহ, ১৩ সেপ্টেম্বর ২০২৬ দেখতে দেখতে দালান উঠে গেল চোখের সামনে। সারি সারি কেব্লের জঞ্জালও বাড়ল না। বাড়ল না শুধু বাসযোগ্য শহরের বাস্তবতা। চট্টগ্রাম থেকে ছবিটি সম্প্রতি তোলাসন্ধ্যা নদীর তীরে বিকেলযাপন। স্বরূপকাঠি, পিরোজপুর। ছবিটি সম্প্রতি তোলা