ডাকসুতে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন শিক্ষার্থী
· Prothom Alo

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সংগ্রহশালায় যুক্ত হওয়া পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর তিনটি ছবি ছিঁড়ে প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থী আবু তৈয়ব হাবিলদার। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। তৈয়ব বলেন, ১৯৪৮ সালে মাতৃভাষার বিরোধিতা ও শিক্ষার্থীদের গ্রেপ্তারকারী জিন্নাহ ডাকসুতে স্থান পেতে পারেন না। সংস্কার শেষে গতকাল রোববার সংগ্রহশালা চালু করে ডাকসু। যেখানে বঙ্গবন্ধুর একক বা গৌরবোজ্জ্বল ছবি রাখা হয়নি। নতুন করে যুক্ত করা হয় মোহাম্মদ আলী জিন্নাহর তিনটি ছবি।
Visit forestarrow.rest for more information.