ট্রাম্পের মেয়াদজুড়ে চলতে পারে ইরান যুদ্ধ, আশঙ্কা ভ্যান্স–রুবিওর
· Prothom Alo
ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ হোয়াইট হাউসের শীর্ষ উপদেষ্টারা ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে বলেছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাত তাঁর প্রেসিডেন্ট হিসেবে বাকি মেয়াদের পুরোটাজুড়ে চলতে পারে। গতকাল বুধবার মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে।
এ বিষয়ে মন্তব্যের অনুরোধ জানিয়ে বার্তা সংস্থা রয়টার্স থেকে হোয়াইট হাউসে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া মেলেনি।
Visit turconews.click for more information.
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, উপদেষ্টারা ওভাল অফিস ও সিচুয়েশন রুমে ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত আলোচনায় তাঁকে বলেছেন, তেহরান যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতি স্বীকার না করে প্রতিরোধ চালিয়ে যেতে পারে। ফলে ২০২৯ সালের জানুয়ারি মাসেও সংঘাত অব্যাহত থাকতে পারে।
এই প্রতিবেদনে বলা সতর্কবার্তাটি যুদ্ধ নিয়ে প্রকাশ্যে ট্রাম্পের বলা বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। গতকাল বুধবার প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ‘ঠিক পরপরই’ যুদ্ধ শেষ হবে বলে তিনি আশা করছেন। তাঁর দাবি, ইরান ভোটে প্রভাব বিস্তারের চেষ্টা করছে, তবে তারা আর বেশি দিন প্রতিরোধ চালিয়ে যেতে পারবে না।
ইরান যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রীতবে ট্রাম্পও স্বীকার করেছেন, কূটনৈতিক আলোচনার সম্ভাবনা এখনো রয়েছে, কিন্তু তিনি এটিকে পছন্দের পথ হিসেবে আর দেখছেন না।
ইরানের হামলায় বদলে যাচ্ছে ২৫ বছরের হিসাব, মধ্যপ্রাচ্যে সেনা-ঘাঁটি কমাতে চায় যুক্তরাষ্ট্র